Dhaka ০৪:৪৩ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

এম সাইফুর রহমানের ১৭তম মৃত্যুবার্ষিকী আজ

Saifir Rahman, Bangladeshi Minister for Finance, was received by Peter Mandelson, Member of the EC in charge of Trade

সাবেক অর্থ ও পরিকল্পনামন্ত্রী এবং বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য এম সাইফুর রহমানের ১৭তম মৃত্যুবার্ষিকী আজ। ২০০৯ সালের ৫ সেপ্টেম্বর মৌলভীবাজারের বাহারমর্দন থেকে ঢাকায় যাওয়ার পথে খড়িয়ালা এলাকায় সড়ক দুর্ঘটনায় তিনি নিহত হন।

১৯৩২ সালের ৬ অক্টোবর মৌলভীবাজারে জন্মগ্রহণ করেন স্বনামধন্য চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট এম সাইফুর রহমান। বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ঘনিষ্ঠ ও বিশ্বস্ত সহযোগী হিসেবে তিনি দলটির প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।

বিএনপির বিভিন্ন মেয়াদের সরকারে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন সাইফুর রহমান। তিনি ১৯৭৭ থেকে ১৯৮২ সাল পর্যন্ত প্রথমে জিয়াউর রহমানের মন্ত্রিসভায় বাণিজ্যমন্ত্রী এবং পরে আবদুস সাত্তারের মন্ত্রিসভায় অর্থমন্ত্রীর দায়িত্ব পালন করেন। এরপর ১৯৯১ থেকে ১৯৯৬ সাল পর্যন্ত খালেদা জিয়ার প্রথম মন্ত্রিসভায় অর্থমন্ত্রী ছিলেন। সর্বশেষ ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত খালেদা জিয়ার দ্বিতীয় মন্ত্রিসভায় অর্থ ও পরিকল্পনামন্ত্রীর দায়িত্ব পালন করেন।

অর্থমন্ত্রী হিসেবে তিনি ১২ বার জাতীয় সংসদে বাজেট উপস্থাপন করেন। নব্বই-পরবর্তী বাংলাদেশের অর্থনীতিতে বিভিন্ন গুরুত্বপূর্ণ সংস্কার ও নীতিগত পরিবর্তন আনার ক্ষেত্রে তার ভূমিকা বিশেষভাবে উল্লেখযোগ্য। সিলেট অঞ্চলের উন্নয়নেও তার অবদান দীর্ঘদিন ধরে স্মরণ করা হয়।

এদিকে এম সাইফুর রহমানের ১৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে সিলেট জেলা বিএনপির উদ্যোগে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।

শনিবার (৫ সেপ্টেম্বর) বাদ মাগরিব, সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে হযরত শাহজালাল (রহ.) দরগাহ মসজিদ প্রাঙ্গণে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।

কর্মসূচিতে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের সর্বস্তরের নেতাকর্মীদের যথাসময়ে উপস্থিত থাকার অনুরোধ জানিয়েছেন সিলেট জেলা বিএনপির সভাপতি ও সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী এবং সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী এমপি।

আরও পড়ুনঃ  নিখোঁজ একমাত্র ছেলেকে খুঁজতে ২ হাজার রুপি ধার, দুর্গম পাহাড়ে বাবার হাহাকার
Tag :
জনপ্রিয় পোস্ট

এম সাইফুর রহমানের ১৭তম মৃত্যুবার্ষিকী আজ

Update Time : ০২:৩০:৪৭ অপরাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬

সাবেক অর্থ ও পরিকল্পনামন্ত্রী এবং বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য এম সাইফুর রহমানের ১৭তম মৃত্যুবার্ষিকী আজ। ২০০৯ সালের ৫ সেপ্টেম্বর মৌলভীবাজারের বাহারমর্দন থেকে ঢাকায় যাওয়ার পথে খড়িয়ালা এলাকায় সড়ক দুর্ঘটনায় তিনি নিহত হন।

১৯৩২ সালের ৬ অক্টোবর মৌলভীবাজারে জন্মগ্রহণ করেন স্বনামধন্য চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট এম সাইফুর রহমান। বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ঘনিষ্ঠ ও বিশ্বস্ত সহযোগী হিসেবে তিনি দলটির প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।

বিএনপির বিভিন্ন মেয়াদের সরকারে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন সাইফুর রহমান। তিনি ১৯৭৭ থেকে ১৯৮২ সাল পর্যন্ত প্রথমে জিয়াউর রহমানের মন্ত্রিসভায় বাণিজ্যমন্ত্রী এবং পরে আবদুস সাত্তারের মন্ত্রিসভায় অর্থমন্ত্রীর দায়িত্ব পালন করেন। এরপর ১৯৯১ থেকে ১৯৯৬ সাল পর্যন্ত খালেদা জিয়ার প্রথম মন্ত্রিসভায় অর্থমন্ত্রী ছিলেন। সর্বশেষ ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত খালেদা জিয়ার দ্বিতীয় মন্ত্রিসভায় অর্থ ও পরিকল্পনামন্ত্রীর দায়িত্ব পালন করেন।

অর্থমন্ত্রী হিসেবে তিনি ১২ বার জাতীয় সংসদে বাজেট উপস্থাপন করেন। নব্বই-পরবর্তী বাংলাদেশের অর্থনীতিতে বিভিন্ন গুরুত্বপূর্ণ সংস্কার ও নীতিগত পরিবর্তন আনার ক্ষেত্রে তার ভূমিকা বিশেষভাবে উল্লেখযোগ্য। সিলেট অঞ্চলের উন্নয়নেও তার অবদান দীর্ঘদিন ধরে স্মরণ করা হয়।

এদিকে এম সাইফুর রহমানের ১৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে সিলেট জেলা বিএনপির উদ্যোগে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।

শনিবার (৫ সেপ্টেম্বর) বাদ মাগরিব, সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে হযরত শাহজালাল (রহ.) দরগাহ মসজিদ প্রাঙ্গণে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।

কর্মসূচিতে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের সর্বস্তরের নেতাকর্মীদের যথাসময়ে উপস্থিত থাকার অনুরোধ জানিয়েছেন সিলেট জেলা বিএনপির সভাপতি ও সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী এবং সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী এমপি।

আরও পড়ুনঃ  দেশে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় দুই ভাইসহ ৪ প্রবাসী নিহত