Dhaka ০৯:০৮ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
টম ক্রুজের পদবি বাদ দিলেন মেয়ে সুরি, মায়ের মধ্যনাম ‘নোয়েল’ এখন তার শেষ নাম সীমান্তের প্রান্তিক জনপদে শিক্ষার প্রদীপ জ্বালাচ্ছে গুচ্ছগ্রাম বিদ্যালয়: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ কালীগঞ্জে বিধবা ও প্রতিবন্ধী পরিবারের সম্পত্তি জবর দখলের অভিযোগে সংবাদ সম্মেলন ডোপ টেস্টে ইতিবাচক ফল, অভিযুক্তের ৫ মাসের জেল সহ জরিমানা আদমদীঘি থানা পুলিশের বিশেষ অভিযানে নারী সহ গ্রেপ্তার-৮!! ভূরুঙ্গামারীতে যৌথ অভিযানে ১৫ ফুটের গাঁজাগাছসহ মাদককারবারি গ্রেপ্তার রাজশাহীতে পদ্মা নদীতে নৌকাডুবি বঙ্গভবনে কার্যক্রম শুরু করেছেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি Coronavirus disease 2019 ভারতের পর এবার চীনে গেলেন মিয়ানমারের প্রেসিডেন্ট

ওসমানীনগরে সড়ক দুর্ঘটনায় তিনটি বাসের সংঘর্ষে নিহত ২ জন, আহত ১০ জন

  • Reporter Name
  • Update Time : ০৮:৩৪:০৪ পূর্বাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬
  • ৫০২ Time View

সিলেট জেলার ওসমানীনগর এলাকায় ভয়াবহ এক সড়ক দুর্ঘটনায় দুইজনের মৃত্যু হয়েছে। এই ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ১০ জন।

শনিবার (১৭ জানুয়ারি) সকালে ঢাকা–সিলেট মহাসড়কে চলাচলের সময় তিনটি বাস একে অপরের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে। দুর্ঘটনাটি ঘটে সকাল ৭টার দিকে ওসমানীনগর এলাকায়। তাৎক্ষণিকভাবে নিহত ও আহত ব্যক্তিদের নাম-পরিচয় নিশ্চিত করা সম্ভব হয়নি।

আইনশৃঙ্খলা বাহিনী জানায়, সিলেট থেকে ঢাকাগামী এনা ও ইউনিক পরিবহনের দুটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা গাইবান্ধাগামী শ্যামলী পরিবহনের একটি বাসের মুখোমুখি ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই ২ জন প্রাণ হারান এবং আরও অন্তত ১০ জন আহত হন। ঘন কুয়াশার কারণে দৃশ্যমানতা কম থাকায় দুর্ঘটনাটি ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে।

দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মী ও স্থানীয় বাসিন্দারা দ্রুত উদ্ধারকাজে অংশ নেন। আহতদের সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুর্শেদুল আলম ভূইয়া জানান, নিহতদের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং আহতরা চিকিৎসাধীন রয়েছেন। তিনি আরও জানান, দুর্ঘটনার পর ঢাকা–সিলেট মহাসড়কে যান চলাচলে কোনো বিঘ্ন ঘটেনি।

আরও পড়ুনঃ  Coronavirus disease 2019
Tag :
About Author Information

টম ক্রুজের পদবি বাদ দিলেন মেয়ে সুরি, মায়ের মধ্যনাম ‘নোয়েল’ এখন তার শেষ নাম

ওসমানীনগরে সড়ক দুর্ঘটনায় তিনটি বাসের সংঘর্ষে নিহত ২ জন, আহত ১০ জন

Update Time : ০৮:৩৪:০৪ পূর্বাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬

সিলেট জেলার ওসমানীনগর এলাকায় ভয়াবহ এক সড়ক দুর্ঘটনায় দুইজনের মৃত্যু হয়েছে। এই ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ১০ জন।

শনিবার (১৭ জানুয়ারি) সকালে ঢাকা–সিলেট মহাসড়কে চলাচলের সময় তিনটি বাস একে অপরের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে। দুর্ঘটনাটি ঘটে সকাল ৭টার দিকে ওসমানীনগর এলাকায়। তাৎক্ষণিকভাবে নিহত ও আহত ব্যক্তিদের নাম-পরিচয় নিশ্চিত করা সম্ভব হয়নি।

আইনশৃঙ্খলা বাহিনী জানায়, সিলেট থেকে ঢাকাগামী এনা ও ইউনিক পরিবহনের দুটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা গাইবান্ধাগামী শ্যামলী পরিবহনের একটি বাসের মুখোমুখি ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই ২ জন প্রাণ হারান এবং আরও অন্তত ১০ জন আহত হন। ঘন কুয়াশার কারণে দৃশ্যমানতা কম থাকায় দুর্ঘটনাটি ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে।

দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মী ও স্থানীয় বাসিন্দারা দ্রুত উদ্ধারকাজে অংশ নেন। আহতদের সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুর্শেদুল আলম ভূইয়া জানান, নিহতদের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং আহতরা চিকিৎসাধীন রয়েছেন। তিনি আরও জানান, দুর্ঘটনার পর ঢাকা–সিলেট মহাসড়কে যান চলাচলে কোনো বিঘ্ন ঘটেনি।

আরও পড়ুনঃ  জামায়াতের প্রতিনিধি দল সিইসির সঙ্গে বৈঠকে