Dhaka ০৮:০৭ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সিলেটে বাণিজ্য মেলার দ্বিতীয় দিনেই উপচে পড়া ভিড়, দেখা দিয়েছে তীব্র যানজট সিলেটে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু প্রকাশ্য দিবালোকে সাংবাদিককে গু.লি করে হ ত্যা সিলেটে ডিসকাউন্টের নামে প্রতারণা: ৪ কাপড়ের দোকানকে ৭২ হাজার টাকা জরিমানা সম্প্রীতি ও সৌহার্দ্যের ভূখণ্ড সিলেট: পূজামণ্ডপ পরিদর্শনে সিউক চেয়ারম্যান দূষিত শহরের তালিকায় ঢাকার নাম দেশের জন্য লজ্জার: প্রধানমন্ত্রী সিলেট জেলা ও মহানগর যুবদলের দুই সাধারণ সম্পাদককে সম্মাননা প্রদান ফ্যামিলি কার্ডের জন্য ৫ হাজার টাকা দাবি! ‘নেতাদের ভাগ দিতে হবে’ —ভাইরাল ভিডিও ঘিরে সুনামগঞ্জে তোলপাড় সৌদি আরবে অনৈতিক কাজের অপরাধে বাংলাদেশি দুই নারী-পুরুষের ফাঁ.সি সিলেটে দুর্গাপূজা নির্বিঘ্ন করতে বিএনপির ৭ ‘তদারকি কমিটি’

সিলেটের কানাইঘাট সীমান্তে গুলিবিদ্ধ যুবকের মরদেহ উদ্ধার

সিলেটের কানাইঘাটে ভারত সীমান্তসংলগ্ন একটি কৃষিজমি থেকে শাহিন আহমদ (২৫) নামে এক যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তাঁর পিঠে গুলির তিনটি চিহ্ন পাওয়া গেছে। তবে কে বা কারা তাঁকে গুলি করেছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

শনিবার (১০ অক্টোবর) বিকেলে উপজেলার লক্ষ্মীপ্রসাদ পূর্ব ইউনিয়নের সোনারখেওড় গ্রামের একটি কৃষিজমি থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত শাহিন উপজেলার কেউটি হাওর গ্রামের বাসিন্দা ছিলেন। তিনি পেশায় কৃষক।

শুক্রবার রাতে বাড়ি থেকে বের হন শাহিন

স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে বাড়ি থেকে বের হওয়ার পর আর ফেরেননি শাহিন। পরদিন শনিবার সকাল ১০টার দিকে সীমান্তবর্তী সোনারখেওড় গ্রামের একটি কৃষিজমিতে তাঁর মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয় লোকজন। খবর পেয়ে স্বজনেরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ শনাক্ত করেন।

পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য শনিবার রাতেই মরদেহটি সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

সীমান্তে গুলিবিদ্ধ হওয়ার ধারণা পুলিশের

কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানান, নিহত যুবকের পিঠে গুলির তিনটি চিহ্ন রয়েছে। দুর্গম সীমান্ত এলাকায় মরদেহটি পাওয়া গেছে। সেখানে যাতায়াতের জন্য নৌকা ও মোটরসাইকেল ব্যবহার করতে হয়।

পুলিশের প্রাথমিক তথ্য অনুযায়ী, শাহিন মাঝেমধ্যে কাজের উদ্দেশ্যে অবৈধভাবে ভারতে প্রবেশ করতেন বলে জানা গেছে। সীমান্ত অতিক্রমের সময় তিনি গুলিবিদ্ধ হয়ে থাকতে পারেন বলে ধারণা করা হচ্ছে। পরে বাংলাদেশের ভেতরে এসে তাঁর মৃত্যু হয়ে থাকতে পারে।

তবে ঠিক কোথায় এবং কী পরিস্থিতিতে তিনি গুলিবিদ্ধ হয়েছেন, কারা এ ঘটনার সঙ্গে জড়িত—এসব বিষয় এখনো নিশ্চিত নয়।

মৃত্যুর কারণ জানতে তদন্ত

পুলিশ জানিয়েছে, মৃত্যুর প্রকৃত কারণ নির্ধারণে ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্তের ফল গুরুত্বপূর্ণ হবে। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করা হচ্ছে।

আরও পড়ুনঃ  নেপালে লাশের মিছিল: মর্গে জায়গা নেই, গণকবর দেওয়া শুরু

Tag :
জনপ্রিয় পোস্ট

সিলেটে বাণিজ্য মেলার দ্বিতীয় দিনেই উপচে পড়া ভিড়, দেখা দিয়েছে তীব্র যানজট

সিলেটের কানাইঘাট সীমান্তে গুলিবিদ্ধ যুবকের মরদেহ উদ্ধার

Update Time : ০১:২১:১৮ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬

সিলেটের কানাইঘাটে ভারত সীমান্তসংলগ্ন একটি কৃষিজমি থেকে শাহিন আহমদ (২৫) নামে এক যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তাঁর পিঠে গুলির তিনটি চিহ্ন পাওয়া গেছে। তবে কে বা কারা তাঁকে গুলি করেছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

শনিবার (১০ অক্টোবর) বিকেলে উপজেলার লক্ষ্মীপ্রসাদ পূর্ব ইউনিয়নের সোনারখেওড় গ্রামের একটি কৃষিজমি থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত শাহিন উপজেলার কেউটি হাওর গ্রামের বাসিন্দা ছিলেন। তিনি পেশায় কৃষক।

শুক্রবার রাতে বাড়ি থেকে বের হন শাহিন

স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে বাড়ি থেকে বের হওয়ার পর আর ফেরেননি শাহিন। পরদিন শনিবার সকাল ১০টার দিকে সীমান্তবর্তী সোনারখেওড় গ্রামের একটি কৃষিজমিতে তাঁর মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয় লোকজন। খবর পেয়ে স্বজনেরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ শনাক্ত করেন।

পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য শনিবার রাতেই মরদেহটি সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

সীমান্তে গুলিবিদ্ধ হওয়ার ধারণা পুলিশের

কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানান, নিহত যুবকের পিঠে গুলির তিনটি চিহ্ন রয়েছে। দুর্গম সীমান্ত এলাকায় মরদেহটি পাওয়া গেছে। সেখানে যাতায়াতের জন্য নৌকা ও মোটরসাইকেল ব্যবহার করতে হয়।

পুলিশের প্রাথমিক তথ্য অনুযায়ী, শাহিন মাঝেমধ্যে কাজের উদ্দেশ্যে অবৈধভাবে ভারতে প্রবেশ করতেন বলে জানা গেছে। সীমান্ত অতিক্রমের সময় তিনি গুলিবিদ্ধ হয়ে থাকতে পারেন বলে ধারণা করা হচ্ছে। পরে বাংলাদেশের ভেতরে এসে তাঁর মৃত্যু হয়ে থাকতে পারে।

তবে ঠিক কোথায় এবং কী পরিস্থিতিতে তিনি গুলিবিদ্ধ হয়েছেন, কারা এ ঘটনার সঙ্গে জড়িত—এসব বিষয় এখনো নিশ্চিত নয়।

মৃত্যুর কারণ জানতে তদন্ত

পুলিশ জানিয়েছে, মৃত্যুর প্রকৃত কারণ নির্ধারণে ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্তের ফল গুরুত্বপূর্ণ হবে। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করা হচ্ছে।

আরও পড়ুনঃ  ইয়াবাসহ গ্রেপ্তার দুই নারী ইউপি সদস্য