
চার দিনের সরকারি সফরে জাপানের উদ্দেশে দেশ ছেড়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
রোববার (২৫ অক্টোবর) দিবাগত রাত ১২টা ১০ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইটে ঢাকা ত্যাগ করেন তিনি।
প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে রয়েছেন তার স্ত্রী ডা. জুবাইদা রহমানসহ মন্ত্রিপরিষদের কয়েকজন সদস্যও। আমজনতা দলের সদস্যসচিব তারেক রহমানও সফরসঙ্গী হিসেবে রয়েছেন। প্রধানমন্ত্রীর সঙ্গে বিদেশ সফরের বিষয়ে নিজের অনুভূতিও ব্যক্ত করেছেন তিনি।
রোববার দিনগত রাত ১২টা ৭ মিনিটে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে আমজনতা দলের সদস্যসচিব তারেক রহমান লেখেন, ‘আমার চার সিট আগেই মাননীয় প্রধানমন্ত্রীর সিট, সফরসঙ্গী সবাই বসলাম। ‘‘আল্লাহু আকবর’’ বললো বিমানের মাইকে। হালকা ঝাঁকুনি।’তিনি আরও লেখেন, ‘আলহামদুলিল্লাহ, জীবনের প্রথম দেশের বাইরে যাচ্ছি, মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের সঙ্গে জাপানের পথে। শুকরিয়া মহান আল্লাহর নিকট। কৃতজ্ঞতা ও ভালোবাসা সবাইকে।’
নিজস্ব প্রতিবেদক 























