Dhaka ০৫:০৭ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :

দুই দিনের কর্মসূচি ঘোষণা করল ছাত্রদল

সারা দেশে শিক্ষাপ্রতিষ্ঠানে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান পরিচালনার নতুন কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল।

আগামী রোববার ও সোমবার (১৩ ও ১৪ সেপ্টেম্বর) দেশের সব শিক্ষাঙ্গণে দুই দিনব্যাপী এ বিশেষ কার্যক্রম বাস্তবায়িত হবে।

শনিবার (১২ সেপ্টেম্বর) ছাত্রদলের সহ-দপ্তর সম্পাদক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য জানানো হয়।

ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির যৌথভাবে এ কর্মসূচির অনুমোদন দিয়েছেন।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, সারা দেশে ডেঙ্গুর বিস্তার রোধে জনসচেতনতা বৃদ্ধি ও পরিবেশ পরিচ্ছন্ন রাখার লক্ষ্য নিয়ে তিন মাসব্যাপী ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬’ শীর্ষক প্রকল্প হাতে নিয়েছে সংগঠনটি।

এই দীর্ঘমেয়াদি উদ্যোগের অংশ হিসেবেই আগামী দুই দিন দেশের মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, কলেজ ও বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মশার প্রজননস্থল ধ্বংস ও পরিচ্ছন্নতা কার্যক্রম চালানো হবে।

সংগঠনটির নেতৃবৃন্দ জানান, শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে শিক্ষার্থীদের জন্য একটি নিরাপদ ও স্বাস্থ্যকর পরিবেশ তৈরি করাই এই বিশেষ অভিযানের মূল লক্ষ্য। নির্ধারিত দুই দিনে ছাত্রদলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা নিজ নিজ ক্যাম্পাসে সচেতনতামূলক লিফলেট বিতরণ ও পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজে সরাসরি অংশ নেবেন।

আরও পড়ুনঃ  সেনাবাহিনী সৈনিক নিয়োগ ২০২৬ সার্কুলার Army Sainik Job Circular 2026
Tag :
জনপ্রিয় পোস্ট

স্ত্রীর কিডনি দানে নতুন জীবন পেলেন স্বামী, ভালোবাসার কাছে হার মানল মৃত্যুর ভয়

দুই দিনের কর্মসূচি ঘোষণা করল ছাত্রদল

Update Time : ০৩:০৮:৪৮ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬

সারা দেশে শিক্ষাপ্রতিষ্ঠানে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান পরিচালনার নতুন কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল।

আগামী রোববার ও সোমবার (১৩ ও ১৪ সেপ্টেম্বর) দেশের সব শিক্ষাঙ্গণে দুই দিনব্যাপী এ বিশেষ কার্যক্রম বাস্তবায়িত হবে।

শনিবার (১২ সেপ্টেম্বর) ছাত্রদলের সহ-দপ্তর সম্পাদক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য জানানো হয়।

ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির যৌথভাবে এ কর্মসূচির অনুমোদন দিয়েছেন।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, সারা দেশে ডেঙ্গুর বিস্তার রোধে জনসচেতনতা বৃদ্ধি ও পরিবেশ পরিচ্ছন্ন রাখার লক্ষ্য নিয়ে তিন মাসব্যাপী ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬’ শীর্ষক প্রকল্প হাতে নিয়েছে সংগঠনটি।

এই দীর্ঘমেয়াদি উদ্যোগের অংশ হিসেবেই আগামী দুই দিন দেশের মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, কলেজ ও বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মশার প্রজননস্থল ধ্বংস ও পরিচ্ছন্নতা কার্যক্রম চালানো হবে।

সংগঠনটির নেতৃবৃন্দ জানান, শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে শিক্ষার্থীদের জন্য একটি নিরাপদ ও স্বাস্থ্যকর পরিবেশ তৈরি করাই এই বিশেষ অভিযানের মূল লক্ষ্য। নির্ধারিত দুই দিনে ছাত্রদলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা নিজ নিজ ক্যাম্পাসে সচেতনতামূলক লিফলেট বিতরণ ও পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজে সরাসরি অংশ নেবেন।

আরও পড়ুনঃ  সিলেটে একদিনে পৃথক সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত