Dhaka ১১:৩৯ পূর্বাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
রূপপুরের প্রথম ইউনিটে ফিজিক্স টেস্ট সম্পন্ন, বিদ্যুৎ উৎপাদনের অপেক্ষা ৭ বছর বয়সী শিশুকে যৌন নিপীড়নের অভিযোগ, গণধোলাইয়ের পর মাদ্রাসা শিক্ষক গ্রেপ্তার আজ থেকে রাত ৮টায় বন্ধ করতে হবে দোকানপাট সিলেটে টিলা কাটার দায়ে ২ জনকে লাখ টাকা জরিমানা সিলেটে খুন হওয়া যুবদল নেতার বাড়িতে মন্ত্রী আরিফ, আসামিদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ সিলেটে হাম ও হামের উপসর্গ নিয়ে মৃত্যু ২০০ ছাড়াল, ২৪ ঘণ্টায় আরও ৩ শিশুর প্রাণহানি সিলিন্ডারের আগুনে দগ্ধ স্বামী-স্ত্রীর মৃত্যু, আইসিইউতে মেয়ে দেড় মিনিটের বক্তব্যে মন্ত্রীকে ২৫ বার ‘স্যার’ বললেন ইউএনও আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সন্ত্রাসীদের গোলাগুলি কনটেন্ট ক্রিয়েটরের পরিচয়ে হানিট্র্যাপ, আটক ২ নারী

নতুন ব্যবসা শুরু করেছেন সামিরা খান মাহি

  • desk news
  • Update Time : ০৪:৫০:৪২ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬
  • ৫৫০ Time View

অভিনয়ে নিজের অবস্থান তৈরি করার পর এবার নতুন পরিচয়ে নিজেকে প্রতিষ্ঠিত করতে চান ছোট পর্দার অভিনেত্রী সামিরা খান মাহি। গত দুই বছর ধরে বেছে বেছে কাজ করার পাশাপাশি এবার ক্যামেরার বাইরেও নিজের ক্যারিয়ার গড়ার পথে হাঁটছেন তিনি।

গাড়ি বিক্রির প্রতিষ্ঠান স্পিডটাচ অটোসের পরিচালক ও শেয়ারহোল্ডার হিসেবে যুক্ত হয়েছেন মাহি। প্রতিষ্ঠানটির মাধ্যমে ব্র্যান্ড নিউ, রিকন্ডিশন্ড ও প্রি-ওউনড গাড়ি গ্রাহকদের কাছে মানসম্মত সেবা, সঠিক মূল্য ও প্রতিযোগিতামূলক সুবিধা দেওয়ার লক্ষ্য রয়েছে।

মাহি জানান, অভিনয়ের পাশাপাশি দীর্ঘদিন ধরেই ব্যবসায় যুক্ত হওয়ার পরিকল্পনা ছিল তার। ভবিষ্যতে আরও একটি ব্যবসা শুরু করার ইচ্ছাও রয়েছে।

অভিনয়ে তুলনামূলক কম সময় দেওয়ার বিষয়ে মাহি বলেন, গল্প ও চরিত্র পছন্দ হলেই এখন কাজ করছেন তিনি। অভিনয়ের পাশাপাশি বিকল্প আয়ের সুযোগ তৈরি করতেই ব্যবসার সঙ্গে যুক্ত হয়েছেন।তবে ব্যবসায় মনোযোগ দিলেও অভিনয় থেকে দূরে সরে যাচ্ছেন না মাহি। সম্প্রতি ‘মায়ার সংসার’ ও ‘কর্মফল’ নামে দুটি মিনি সিরিজে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। শিগগিরই সিরিজ দুটি সিনেমাওয়ালা ইউটিউব চ্যানেলে প্রকাশ পাওয়ার কথা রয়েছে।নতুন ব্যবসা নিয়ে মাহির লক্ষ্য শুধু বিনিয়োগে সীমাবদ্ধ নয়। নিজের অভিজ্ঞতা, পরিকল্পনা ও সৃজনশীলতাকে কাজে লাগিয়ে প্রতিষ্ঠানটিকে এগিয়ে নিতে চান তিনি। অভিনয়ের পাশাপাশি ব্যবসায়ী হিসেবেও নিজের আলাদা পরিচয় গড়ে তোলার লক্ষ্য এই অভিনেত্রীর।

আরও পড়ুনঃ  ক্রীড়াবিদদের জন্য নতুন দিগন্ত: বেতন কাঠামো ও ক্রীড়া কার্ডের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
Tag :
জনপ্রিয় পোস্ট

রূপপুরের প্রথম ইউনিটে ফিজিক্স টেস্ট সম্পন্ন, বিদ্যুৎ উৎপাদনের অপেক্ষা

নতুন ব্যবসা শুরু করেছেন সামিরা খান মাহি

Update Time : ০৪:৫০:৪২ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬

অভিনয়ে নিজের অবস্থান তৈরি করার পর এবার নতুন পরিচয়ে নিজেকে প্রতিষ্ঠিত করতে চান ছোট পর্দার অভিনেত্রী সামিরা খান মাহি। গত দুই বছর ধরে বেছে বেছে কাজ করার পাশাপাশি এবার ক্যামেরার বাইরেও নিজের ক্যারিয়ার গড়ার পথে হাঁটছেন তিনি।

গাড়ি বিক্রির প্রতিষ্ঠান স্পিডটাচ অটোসের পরিচালক ও শেয়ারহোল্ডার হিসেবে যুক্ত হয়েছেন মাহি। প্রতিষ্ঠানটির মাধ্যমে ব্র্যান্ড নিউ, রিকন্ডিশন্ড ও প্রি-ওউনড গাড়ি গ্রাহকদের কাছে মানসম্মত সেবা, সঠিক মূল্য ও প্রতিযোগিতামূলক সুবিধা দেওয়ার লক্ষ্য রয়েছে।

মাহি জানান, অভিনয়ের পাশাপাশি দীর্ঘদিন ধরেই ব্যবসায় যুক্ত হওয়ার পরিকল্পনা ছিল তার। ভবিষ্যতে আরও একটি ব্যবসা শুরু করার ইচ্ছাও রয়েছে।

অভিনয়ে তুলনামূলক কম সময় দেওয়ার বিষয়ে মাহি বলেন, গল্প ও চরিত্র পছন্দ হলেই এখন কাজ করছেন তিনি। অভিনয়ের পাশাপাশি বিকল্প আয়ের সুযোগ তৈরি করতেই ব্যবসার সঙ্গে যুক্ত হয়েছেন।তবে ব্যবসায় মনোযোগ দিলেও অভিনয় থেকে দূরে সরে যাচ্ছেন না মাহি। সম্প্রতি ‘মায়ার সংসার’ ও ‘কর্মফল’ নামে দুটি মিনি সিরিজে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। শিগগিরই সিরিজ দুটি সিনেমাওয়ালা ইউটিউব চ্যানেলে প্রকাশ পাওয়ার কথা রয়েছে।নতুন ব্যবসা নিয়ে মাহির লক্ষ্য শুধু বিনিয়োগে সীমাবদ্ধ নয়। নিজের অভিজ্ঞতা, পরিকল্পনা ও সৃজনশীলতাকে কাজে লাগিয়ে প্রতিষ্ঠানটিকে এগিয়ে নিতে চান তিনি। অভিনয়ের পাশাপাশি ব্যবসায়ী হিসেবেও নিজের আলাদা পরিচয় গড়ে তোলার লক্ষ্য এই অভিনেত্রীর।

আরও পড়ুনঃ  মন্ত্রী আরিফুল হক চৌধুরী পাঁচ দিনের সফরে সিলেট আসছেন