Dhaka ০৮:০৮ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সিলেটে বাণিজ্য মেলার দ্বিতীয় দিনেই উপচে পড়া ভিড়, দেখা দিয়েছে তীব্র যানজট সিলেটে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু প্রকাশ্য দিবালোকে সাংবাদিককে গু.লি করে হ ত্যা সিলেটে ডিসকাউন্টের নামে প্রতারণা: ৪ কাপড়ের দোকানকে ৭২ হাজার টাকা জরিমানা সম্প্রীতি ও সৌহার্দ্যের ভূখণ্ড সিলেট: পূজামণ্ডপ পরিদর্শনে সিউক চেয়ারম্যান দূষিত শহরের তালিকায় ঢাকার নাম দেশের জন্য লজ্জার: প্রধানমন্ত্রী সিলেট জেলা ও মহানগর যুবদলের দুই সাধারণ সম্পাদককে সম্মাননা প্রদান ফ্যামিলি কার্ডের জন্য ৫ হাজার টাকা দাবি! ‘নেতাদের ভাগ দিতে হবে’ —ভাইরাল ভিডিও ঘিরে সুনামগঞ্জে তোলপাড় সৌদি আরবে অনৈতিক কাজের অপরাধে বাংলাদেশি দুই নারী-পুরুষের ফাঁ.সি সিলেটে দুর্গাপূজা নির্বিঘ্ন করতে বিএনপির ৭ ‘তদারকি কমিটি’

পূজায় নতুন জামা নয়, বাবাকে খুঁজছে এই শিশুরা!

বাবা, এক বটবৃক্ষের নাম। সন্তানের সবরকম ভাল থাকার উৎস, সেটিই যেন আবারও প্রমাণিত এই বাচ্চাদের কণ্ঠে। চারদিকে যখন বিরাজ করছে পূজার আমেজ তখন এই কোমলমতি শিশুদের চোখে পানি, আর কণ্ঠে আক্ষেপ। এ বছর যেন উৎসবের দিনগুলোতে নতুন জামার চেয়েও বড় অভাব হয়ে দাঁড়িয়েছে তাদের বাবা। তাই আনন্দের সময়ও যেন থামছেই না তাদের কান্না।

সুনামগঞ্জের জগন্নাথপুর পৌরসভার ভবানীপুর গ্রামে গেলো ৩১ জুলাই ঘটে এক মর্মান্তিক দুর্ঘটনা। সেদিন রাতে কীর্তন অনুষ্ঠান থেকে ফেরার পথে নৌকাডুবিতে নিখোঁজ হন হেমেন্দ্র, সতীন্দ্র, অরুণ ও অধীর দেবনাথ। পরে উদ্ধার হয় তাদের মরদেহ। প্রত্যেকেই ছিলেন পরিবারের একমাত্র উপার্জনকারী। তাদের মৃত্যুতে শোকে স্তব্ধ পরিবারগুলোতে নেমে এসেছে অভাব, স্বজনরা হয়ে পড়েছে দিশেহারা।দুর্ঘটনার পর স্থানীয় সংসদ সদস্য, বিভিন্ন সংগঠন ও দানশীল ব্যক্তিরা সহযোগিতা করলেও এবার শিশুদের নতুন পোশাক কেনার সামর্থ্য নেই পরিবারগুলোর।চারপাশে উৎসবের আমেজ বিরাজ করলেও ভবানীপুরের এই চার পরিবারে শুধুই স্বজন হারানোর হাহাকার। একদিন হয়ত মিলবে নতুন জামা, কিন্তু বাবার হাত ধরে পূজার মণ্ডপে যাওয়ার সেই আনন্দ যে আর কখনো ফিরবে না।

আরও পড়ুনঃ  বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের প্রথম জানাজা সম্পন্ন
Tag :
জনপ্রিয় পোস্ট

সিলেটে বাণিজ্য মেলার দ্বিতীয় দিনেই উপচে পড়া ভিড়, দেখা দিয়েছে তীব্র যানজট

পূজায় নতুন জামা নয়, বাবাকে খুঁজছে এই শিশুরা!

Update Time : ০১:০৩:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬