Dhaka ০২:০৫ পূর্বাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে জেলা পরিষদের প্রশাসকদের বৈঠক গ্যাস অনুসন্ধানে শেভরনকে আরও বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর ভারতের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতে চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হতে শিক্ষাগত যোগ্যতা লাগবে না: প্রতিমন্ত্রী শাহে আলম গোয়াইনঘাটে অবৈধ বালু উত্তোলনবিরোধী অভিযান, জরিমানা ৩ জনকে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন, গরম খুন্তি দিয়ে দুই ছাত্রকে ছ্যাঁকা; পরিচালকসহ গ্রেপ্তার ৩ কুড়িয়ে পাওয়া টাকা ফেরত দিতে মালিকের সন্ধানে দুদিন ধরে মাইকিং করছেন এক যুবক ৮ দফা দাবিতে রেলপথ অবরোধ, থামল কপোতাক্ষ এক্সপ্রেস ঢাকায় গোপন বৈঠক, যুবলীগের ৮ নেতা গ্রেপ্তার বিএনপির বিভিন্ন কমিটির শূন্যপদে পদোন্নতি হবে কীভাবে, জানালেন রিজভ

বড় ভাইয়ের ছু রি কাঘাতে ছোট বোন নি হ ত

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার দীঘলবাক ইউনিয়নের মাধবপুর এলাকায় বড় ভাইয়ের ছুরিকাঘাতে ছোট বোন শাবানা বেগম (২২) নিহত হয়েছেন। শনিবার (২৯ আগস্ট) সন্ধ্যায় এ ঘটনা ঘটে।

নিহত শাবানা বেগম মাধবপুর গ্রামের আফজল মিয়ার মেয়ে। অভিযুক্ত বড় ভাই শাহিন মিয়া (২৬) ঘটনার পর থেকে পলাতক রয়েছেন। তিনি ঢাকায় রাজমিস্ত্রির কাজ করতেন বলে জানা গেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শাবানা বেগম বড় ভাই শাহিন মিয়ার কাছে ৪০ হাজার টাকা জমা রেখেছিলেন। পরে নিজের প্রয়োজনে ওই টাকা থেকে ২০ হাজার টাকা ভাইয়ের কাছ থেকে নেন শাবানা। বাকি ২০ হাজার টাকা শাহিনের কাছেই ছিল।

সম্প্রতি অবশিষ্ট ২০ হাজার টাকা ফেরত দেওয়ার জন্য ভাইয়ের কাছে দাবি করেন শাবানা। এ নিয়ে গত শুক্রবার ঢাকার কাজ ছেড়ে বাড়িতে আসেন শাহিন। একই সময়ে বাবার বাড়িতে আসেন শাবানাও।

শনিবার সন্ধ্যায় পাওনা ২০ হাজার টাকা নিয়ে ভাই-বোনের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে শাহিন মিয়া ছুরি দিয়ে শাবানাকে এলোপাতাড়ি আঘাত করেন। এতে তিনি গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা শাবানাকে উদ্ধার করে নৌকাযোগে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে ইনাতগঞ্জ পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেন এবং তদন্ত শুরু করেন। ঘটনার পর থেকে অভিযুক্ত শাহিন মিয়া পালিয়ে যান।

নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবুল হোসেন বলেন, অভিযুক্ত ব্যক্তিকে আটকের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

আরও পড়ুনঃ  ডোপ টেস্টে ইতিবাচক ফল, অভিযুক্তের ৫ মাসের জেল সহ জরিমানা
Tag :
জনপ্রিয় পোস্ট

রাষ্ট্রপতির সঙ্গে জেলা পরিষদের প্রশাসকদের বৈঠক

বড় ভাইয়ের ছু রি কাঘাতে ছোট বোন নি হ ত

Update Time : ০৩:১৮:০১ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার দীঘলবাক ইউনিয়নের মাধবপুর এলাকায় বড় ভাইয়ের ছুরিকাঘাতে ছোট বোন শাবানা বেগম (২২) নিহত হয়েছেন। শনিবার (২৯ আগস্ট) সন্ধ্যায় এ ঘটনা ঘটে।

নিহত শাবানা বেগম মাধবপুর গ্রামের আফজল মিয়ার মেয়ে। অভিযুক্ত বড় ভাই শাহিন মিয়া (২৬) ঘটনার পর থেকে পলাতক রয়েছেন। তিনি ঢাকায় রাজমিস্ত্রির কাজ করতেন বলে জানা গেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শাবানা বেগম বড় ভাই শাহিন মিয়ার কাছে ৪০ হাজার টাকা জমা রেখেছিলেন। পরে নিজের প্রয়োজনে ওই টাকা থেকে ২০ হাজার টাকা ভাইয়ের কাছ থেকে নেন শাবানা। বাকি ২০ হাজার টাকা শাহিনের কাছেই ছিল।

সম্প্রতি অবশিষ্ট ২০ হাজার টাকা ফেরত দেওয়ার জন্য ভাইয়ের কাছে দাবি করেন শাবানা। এ নিয়ে গত শুক্রবার ঢাকার কাজ ছেড়ে বাড়িতে আসেন শাহিন। একই সময়ে বাবার বাড়িতে আসেন শাবানাও।

শনিবার সন্ধ্যায় পাওনা ২০ হাজার টাকা নিয়ে ভাই-বোনের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে শাহিন মিয়া ছুরি দিয়ে শাবানাকে এলোপাতাড়ি আঘাত করেন। এতে তিনি গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা শাবানাকে উদ্ধার করে নৌকাযোগে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে ইনাতগঞ্জ পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেন এবং তদন্ত শুরু করেন। ঘটনার পর থেকে অভিযুক্ত শাহিন মিয়া পালিয়ে যান।

নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবুল হোসেন বলেন, অভিযুক্ত ব্যক্তিকে আটকের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

আরও পড়ুনঃ  এয়ার হোস্টেস থেকে পুলিশ কর্মকর্তা, এবার কোটি টাকার জমি কেলেঙ্কারির অভিযোগে বরখাস্ত