Dhaka ১১:০৯ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
টম ক্রুজের পদবি বাদ দিলেন মেয়ে সুরি, মায়ের মধ্যনাম ‘নোয়েল’ এখন তার শেষ নাম সীমান্তের প্রান্তিক জনপদে শিক্ষার প্রদীপ জ্বালাচ্ছে গুচ্ছগ্রাম বিদ্যালয়: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ কালীগঞ্জে বিধবা ও প্রতিবন্ধী পরিবারের সম্পত্তি জবর দখলের অভিযোগে সংবাদ সম্মেলন ডোপ টেস্টে ইতিবাচক ফল, অভিযুক্তের ৫ মাসের জেল সহ জরিমানা আদমদীঘি থানা পুলিশের বিশেষ অভিযানে নারী সহ গ্রেপ্তার-৮!! ভূরুঙ্গামারীতে যৌথ অভিযানে ১৫ ফুটের গাঁজাগাছসহ মাদককারবারি গ্রেপ্তার রাজশাহীতে পদ্মা নদীতে নৌকাডুবি বঙ্গভবনে কার্যক্রম শুরু করেছেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি Coronavirus disease 2019 ভারতের পর এবার চীনে গেলেন মিয়ানমারের প্রেসিডেন্ট

বদলে যাচ্ছে কবি নজরুল অডিটরিয়ামের নাম, ফিরছে সাইফুর রহমানের নামে

  • Reporter Name
  • Update Time : ০২:২৮:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ মার্চ ২০২৬
  • ৫০২ Time View

আবার বদলে যাচ্ছে সিলেটের রিকাবীবাজার এলাকার কবি নজরুল অডিটরিয়ামের নাম। সরকারি এই মিলনায়তনটির নাম আবার ফিরছে সাবেক অর্থমন্ত্রী প্রয়াত এম. সাইফুর রহমানের নামে।

মঙ্গলবার সিলেট সফরে এসে এই মিলনায়তন পরিদর্শনে গিয়ে এমনটি জানান স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মীর শাহে আলম আলম।

দীর্ঘদিন ধরে জরাজীর্ন হয়ে পড়া এই অডিটরিয়াম সংস্কারের উদ্যোগ নিয়েছে সরকার। ইতোমধ্যে অডিটরিয়াম সংস্কারে ২ কোটি টাকা বরাদ্ধ দেওয়া হয়েছে।

এ তথ্য জানিয়ে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী বলেন, আমরা এম সাইফুর রহমান অডিটরিয়াম নামেই অর্থ বরাদ্ধ দেবো। এই নামটি সামনে বড় করে লিখতে হবে। যাতে মানুষের চোখে পড়ে। এতে যদি কিছু টাকা বিশি খরচ হয় তাতেও সমস্যা নেই।এসময় সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী জানান, বর্তমানে এই অডিটরিয়ামটি জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় রয়েছে। এতে ঠিকমত তদারকি হচ্ছে না। তাই এটি সিটি করপোরেশনের আওায় নিয়ে আসা প্রয়োজন। এতে সম্মতি প্রধান করেন প্রতিমন্ত্রী।

প্রসঙ্গত, শুরুতে এই মিলনায়তনের নাম ছিলো সিলেট অডিটরিয়াম। গত চারদলীয় জোট সরকারের আমলে সংস্কার শেষে এটির নাম পরিবর্তন করে তৎকালীন অর্থমন্ত্রী ও সিলেট-১ আসনের সংসদ সদস্য এম. সাইফুর রহমানের নামে রাখা হয়। গত আওয়ামী লীগ সরকারের আমলে সাইফুর রহমানের নাম পাল্টে রাখা হয়- কবি নজরুল অডিটরিয়াম। প্রায় ২০ বছর পর বিএনপি ক্ষমতাসীন হয়ে আবারও এই অডিটরিয়ামের নাম বদলের উদ্যোগ নিয়েছে। আবার ফিরছে সাইফুর রহমানের নামে।

আরও পড়ুনঃ  সনদ মেনে দায়মুক্তি দেবে সরকার 
Tag :
About Author Information

টম ক্রুজের পদবি বাদ দিলেন মেয়ে সুরি, মায়ের মধ্যনাম ‘নোয়েল’ এখন তার শেষ নাম

বদলে যাচ্ছে কবি নজরুল অডিটরিয়ামের নাম, ফিরছে সাইফুর রহমানের নামে

Update Time : ০২:২৮:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ মার্চ ২০২৬

আবার বদলে যাচ্ছে সিলেটের রিকাবীবাজার এলাকার কবি নজরুল অডিটরিয়ামের নাম। সরকারি এই মিলনায়তনটির নাম আবার ফিরছে সাবেক অর্থমন্ত্রী প্রয়াত এম. সাইফুর রহমানের নামে।

মঙ্গলবার সিলেট সফরে এসে এই মিলনায়তন পরিদর্শনে গিয়ে এমনটি জানান স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মীর শাহে আলম আলম।

দীর্ঘদিন ধরে জরাজীর্ন হয়ে পড়া এই অডিটরিয়াম সংস্কারের উদ্যোগ নিয়েছে সরকার। ইতোমধ্যে অডিটরিয়াম সংস্কারে ২ কোটি টাকা বরাদ্ধ দেওয়া হয়েছে।

এ তথ্য জানিয়ে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী বলেন, আমরা এম সাইফুর রহমান অডিটরিয়াম নামেই অর্থ বরাদ্ধ দেবো। এই নামটি সামনে বড় করে লিখতে হবে। যাতে মানুষের চোখে পড়ে। এতে যদি কিছু টাকা বিশি খরচ হয় তাতেও সমস্যা নেই।এসময় সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী জানান, বর্তমানে এই অডিটরিয়ামটি জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় রয়েছে। এতে ঠিকমত তদারকি হচ্ছে না। তাই এটি সিটি করপোরেশনের আওায় নিয়ে আসা প্রয়োজন। এতে সম্মতি প্রধান করেন প্রতিমন্ত্রী।

প্রসঙ্গত, শুরুতে এই মিলনায়তনের নাম ছিলো সিলেট অডিটরিয়াম। গত চারদলীয় জোট সরকারের আমলে সংস্কার শেষে এটির নাম পরিবর্তন করে তৎকালীন অর্থমন্ত্রী ও সিলেট-১ আসনের সংসদ সদস্য এম. সাইফুর রহমানের নামে রাখা হয়। গত আওয়ামী লীগ সরকারের আমলে সাইফুর রহমানের নাম পাল্টে রাখা হয়- কবি নজরুল অডিটরিয়াম। প্রায় ২০ বছর পর বিএনপি ক্ষমতাসীন হয়ে আবারও এই অডিটরিয়ামের নাম বদলের উদ্যোগ নিয়েছে। আবার ফিরছে সাইফুর রহমানের নামে।

আরও পড়ুনঃ  ফ্যামিলি কার্ড নিয়ে প্রধানমন্ত্রীর সভা দুপুরে