Dhaka ০৪:৩৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সিলিন্ডারের আগুনে দগ্ধ স্বামী-স্ত্রীর মৃত্যু, আইসিইউতে মেয়ে দেড় মিনিটের বক্তব্যে মন্ত্রীকে ২৫ বার ‘স্যার’ বললেন ইউএনও আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সন্ত্রাসীদের গোলাগুলি কনটেন্ট ক্রিয়েটরের পরিচয়ে হানিট্র্যাপ, আটক ২ নারী ভারত পালিয়ে যাওয়ার সময় যুব মহিলা লীগের নেত্রী আটক কুষ্টিয়ায় লালনমেলা থেকে গাঁজা সেবনের ২ হাজার সরঞ্জাম জব্দ সাধুসঙ্গে নিজেকে ও অজানাকে জানছেন লালন ভক্তরা বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য যুক্তরাষ্ট্রে মহাকাশ গবেষণার সুযোগ: মিলবে ১৩ হাজার ডলারের বৃত্তি প্রতিমা বিসর্জনস্থলে সিঁদুর খেলার সময় নববধূর মৃত্যু আইফোনের জন্য ১৭ বছর বয়সী কিশোরকে পিটিয়ে হ ত্যা

বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য যুক্তরাষ্ট্রে মহাকাশ গবেষণার সুযোগ: মিলবে ১৩ হাজার ডলারের বৃত্তি

যুক্তরাষ্ট্রে মহাকাশবিজ্ঞান ও গ্রহবিষয়ক গবেষণায় অভিজ্ঞতা অর্জনের সুযোগ দিচ্ছে চন্দ্র ও গ্রহবিজ্ঞান ইনস্টিটিউট (এলপিআই) ২০২৭ সালের গ্রীষ্মকালীন ইন্টার্নশিপ কর্মসূচি। স্নাতক পর্যায়ে অধ্যয়নরত শিক্ষার্থীদের জন্য এ কর্মসূচিতে ১০ সপ্তাহে অন্তত ১৩ হাজার ৬৩৯ ডলারের আর্থিক সহায়তা দেওয়া হবে। আবাসন, যাতায়াত ও জীবনযাত্রার ব্যয় নির্বাহেও সহায়তা থাকবে।

যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের হিউস্টনে অবস্থিত চন্দ্র ও গ্রহবিজ্ঞান ইনস্টিটিউট অথবা নাসার জনসন মহাকাশকেন্দ্রে এ ইন্টার্নশিপ অনুষ্ঠিত হবে। কর্মসূচিটি চলবে ২০২৭ সালের ৭ জুন থেকে ১৩ আগস্ট পর্যন্ত। আবেদন জমা দেওয়ার শেষ সময় ১৪ ডিসেম্বর ২০২৬, যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় সময় রাত ১১টা ৫৯ মিনিট।

যেসব সুযোগ-সুবিধা মিলবে

১০ সপ্তাহের এ কর্মসূচিতে নির্বাচিত শিক্ষার্থীরা অন্তত ১৩ হাজার ৬৩৯ ডলার আর্থিক সহায়তা পাবেন। এর মধ্যে আবাসন, যাতায়াত ও জীবনযাত্রার ব্যয় নির্বাহের জন্য সহায়তা অন্তর্ভুক্ত রয়েছে। আবাসনের খরচ সরাসরি থাকার জায়গায় পরিশোধ করা হবে এবং তা মোট সহায়তার অর্থ থেকে সমন্বয় করা হবে।এছাড়া অভিজ্ঞ বিজ্ঞানীদের সঙ্গে কাজ করা, গবেষণার অভিজ্ঞতা অর্জন, বৈজ্ঞানিক বক্তৃতা ও পেশাগত দক্ষতা উন্নয়ন কর্মশালায় অংশ নেওয়া এবং নিজেদের গবেষণার ফলাফল উপস্থাপনের সুযোগ থাকবে। সংশ্লিষ্ট ক্ষেত্রে ভবিষ্যৎ কর্মজীবনের জন্য বিশেষজ্ঞদের সঙ্গে যোগাযোগ তৈরিরও সুযোগ পাবেন ইন্টার্নরা।

আবেদনের যোগ্যতা

এ কর্মসূচিতে আবেদনের জন্য শিক্ষার্থীকে স্নাতক পর্যায়ে অধ্যয়নরত হতে হবে এবং অন্তত ৫০ সেমিস্টার ক্রেডিট ঘণ্টা সম্পন্ন করতে হবে। ইন্টার্নশিপ শুরুর আগের সেমিস্টারেও আবেদনকারীকে স্নাতক ডিগ্রি কর্মসূচিতে নিবন্ধিত থাকতে হবে।

ভৌতবিজ্ঞান, প্রাকৃতিক বিজ্ঞান, প্রকৌশল, কম্পিউটারবিজ্ঞান ও গণিতের শিক্ষার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। তবে আবেদনকারীদের শিক্ষাগত ফলাফল, পাঠ্যক্রম, অভিজ্ঞতা, বৈজ্ঞানিক আগ্রহ, ভবিষ্যৎ কর্মপরিকল্পনা এবং গবেষণার সঙ্গে সামঞ্জস্য বিবেচনা করে নির্বাচন করা হবে। লিঙ্গ বা প্রতিবন্ধকতার ভিত্তিতে আবেদনে বাধা নেই।

ইংরেজি দক্ষতার প্রমাণ হিসেবে আইইএলটিএস বা টোয়েফল ছাড়াও বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষকের সনদ গ্রহণযোগ্য হতে পারে বলে প্রকাশিত তথ্যে উল্লেখ করা হয়েছে।

আরও পড়ুনঃ  মহাখালী রেলগেটে সাততলা ভবনে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট

যেসব কাগজপত্র লাগবে

আবেদনের জন্য হালনাগাদ জীবনবৃত্তান্ত, ইংরেজিতে প্রস্তুত করা আনুষ্ঠানিক শিক্ষাগত নম্বরপত্র, দুই বা তিনটি সুপারিশপত্র এবং প্রয়োজন অনুযায়ী ইংরেজি দক্ষতার প্রমাণ লাগবে। অনলাইনে আবেদনপত্র পূরণের পাশাপাশি রচনাধর্মী প্রশ্নের উত্তরও দিতে হবে।

শিক্ষাপ্রতিষ্ঠানের নিবন্ধকের মাধ্যমে আনুষ্ঠানিক নম্বরপত্র পাঠানোর নির্দেশনাও রয়েছে। আবেদন জমা দেওয়ার পর আবেদনকারীর কাছে নিশ্চিতকরণ বার্তা পাঠানো হবে।

আবেদনের শেষ সময়

আগ্রহী শিক্ষার্থীদের ১৪ ডিসেম্বর ২০২৬, যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় সময় রাত ১১টা ৫৯ মিনিটের মধ্যে আবেদন করতে হবে। আবেদনপদ্ধতি, প্রয়োজনীয় কাগজপত্র ও বিস্তারিত শর্ত জানতে চন্দ্র ও গ্রহবিজ্ঞান ইনস্টিটিউটের আনুষ্ঠানিক ওয়েবসাইটে প্রকাশিত নির্দেশনা অনুসরণ করা উচিত।

আবেদনের লিংক পেতে এখানে ক্লিক করুন।

Tag :
জনপ্রিয় পোস্ট

সিলিন্ডারের আগুনে দগ্ধ স্বামী-স্ত্রীর মৃত্যু, আইসিইউতে মেয়ে

বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য যুক্তরাষ্ট্রে মহাকাশ গবেষণার সুযোগ: মিলবে ১৩ হাজার ডলারের বৃত্তি

Update Time : ০১:০৯:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬

যুক্তরাষ্ট্রে মহাকাশবিজ্ঞান ও গ্রহবিষয়ক গবেষণায় অভিজ্ঞতা অর্জনের সুযোগ দিচ্ছে চন্দ্র ও গ্রহবিজ্ঞান ইনস্টিটিউট (এলপিআই) ২০২৭ সালের গ্রীষ্মকালীন ইন্টার্নশিপ কর্মসূচি। স্নাতক পর্যায়ে অধ্যয়নরত শিক্ষার্থীদের জন্য এ কর্মসূচিতে ১০ সপ্তাহে অন্তত ১৩ হাজার ৬৩৯ ডলারের আর্থিক সহায়তা দেওয়া হবে। আবাসন, যাতায়াত ও জীবনযাত্রার ব্যয় নির্বাহেও সহায়তা থাকবে।

যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের হিউস্টনে অবস্থিত চন্দ্র ও গ্রহবিজ্ঞান ইনস্টিটিউট অথবা নাসার জনসন মহাকাশকেন্দ্রে এ ইন্টার্নশিপ অনুষ্ঠিত হবে। কর্মসূচিটি চলবে ২০২৭ সালের ৭ জুন থেকে ১৩ আগস্ট পর্যন্ত। আবেদন জমা দেওয়ার শেষ সময় ১৪ ডিসেম্বর ২০২৬, যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় সময় রাত ১১টা ৫৯ মিনিট।

যেসব সুযোগ-সুবিধা মিলবে

১০ সপ্তাহের এ কর্মসূচিতে নির্বাচিত শিক্ষার্থীরা অন্তত ১৩ হাজার ৬৩৯ ডলার আর্থিক সহায়তা পাবেন। এর মধ্যে আবাসন, যাতায়াত ও জীবনযাত্রার ব্যয় নির্বাহের জন্য সহায়তা অন্তর্ভুক্ত রয়েছে। আবাসনের খরচ সরাসরি থাকার জায়গায় পরিশোধ করা হবে এবং তা মোট সহায়তার অর্থ থেকে সমন্বয় করা হবে।এছাড়া অভিজ্ঞ বিজ্ঞানীদের সঙ্গে কাজ করা, গবেষণার অভিজ্ঞতা অর্জন, বৈজ্ঞানিক বক্তৃতা ও পেশাগত দক্ষতা উন্নয়ন কর্মশালায় অংশ নেওয়া এবং নিজেদের গবেষণার ফলাফল উপস্থাপনের সুযোগ থাকবে। সংশ্লিষ্ট ক্ষেত্রে ভবিষ্যৎ কর্মজীবনের জন্য বিশেষজ্ঞদের সঙ্গে যোগাযোগ তৈরিরও সুযোগ পাবেন ইন্টার্নরা।

আবেদনের যোগ্যতা

এ কর্মসূচিতে আবেদনের জন্য শিক্ষার্থীকে স্নাতক পর্যায়ে অধ্যয়নরত হতে হবে এবং অন্তত ৫০ সেমিস্টার ক্রেডিট ঘণ্টা সম্পন্ন করতে হবে। ইন্টার্নশিপ শুরুর আগের সেমিস্টারেও আবেদনকারীকে স্নাতক ডিগ্রি কর্মসূচিতে নিবন্ধিত থাকতে হবে।

ভৌতবিজ্ঞান, প্রাকৃতিক বিজ্ঞান, প্রকৌশল, কম্পিউটারবিজ্ঞান ও গণিতের শিক্ষার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। তবে আবেদনকারীদের শিক্ষাগত ফলাফল, পাঠ্যক্রম, অভিজ্ঞতা, বৈজ্ঞানিক আগ্রহ, ভবিষ্যৎ কর্মপরিকল্পনা এবং গবেষণার সঙ্গে সামঞ্জস্য বিবেচনা করে নির্বাচন করা হবে। লিঙ্গ বা প্রতিবন্ধকতার ভিত্তিতে আবেদনে বাধা নেই।

ইংরেজি দক্ষতার প্রমাণ হিসেবে আইইএলটিএস বা টোয়েফল ছাড়াও বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষকের সনদ গ্রহণযোগ্য হতে পারে বলে প্রকাশিত তথ্যে উল্লেখ করা হয়েছে।

আরও পড়ুনঃ  সিলেটে পুলিশ কর্মকর্তা পরিচয়ে ব্ল্যাকমেল, এআই দিয়ে নারীর ছবি বিকৃত করে ছড়ানোর অভিযোগ