Dhaka ০৭:১২ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
অবিভক্ত বাংলার প্রধানমন্ত্রী শেরে বাংলা একে ফজলুল হকের জন্মদিন আজ এবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে আ গুন বাংলাদেশ ও জাপানের অর্থনৈতিক অংশীদারত্ব জোরদারে গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর ঘূর্ণিঝড় ‘অর্ণব’ ঘিরে সতর্কতা, সমুদ্রবন্দরে ২ নম্বর সংকেত সিলেট থেকে বদলি হলেন এসএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার এনামুল হক একই দিনে জন্ম, একই দিনে পুকুরে ডুবে মৃত্যু দুই ভাই-বোনের ভেনেজুয়েলায় ফিরলেন নোবেল শান্তি পুরস্কারজয়ী ‘নির্বাসিত’ মাচাদো জাপানে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ‘জীবনের প্রথম দেশের বাইরে যাচ্ছি, মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে’ প্রেমের ফাঁদে ফেলে আপত্তিকর ছবি ও ভিডিও ধারণ, অতঃপর…

বিস্তীর্ণ মাঠে আমনের সবুজ ঢেউ, কৃষকদের চোখেমুখে প্রত্যাশা

বিস্তীর্ণ মাঠজুড়ে এখন সবুজের সমারোহ। যতদূর চোখ যায়, ততদূরই আমন ধানের কচি চারা বাতাসে দুলছে। কয়েক সপ্তাহ আগেও যে জমিগুলোতে কৃষকরা ধানের চারা রোপণে ব্যস্ত ছিলেন, সেসব জমি এখন সবুজ পাতায় ছেয়ে গেছে। মাঠের এই সবুজ দৃশ্যের সঙ্গে কৃষকের চোখেমুখেও ফুটে উঠেছে ভালো ফলনের প্রত্যাশা।

ফরিদপুরের সদরপুর উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমনখেতের পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন কৃষকেরা। কেউ জমি থেকে আগাছা পরিষ্কার করছেন, কেউ দিচ্ছেন প্রয়োজনীয় সার। আবার কেউ ধানের গাছের বৃদ্ধি ও পাতার রং দেখে রোগবালাই কিংবা পোকার আক্রমণের লক্ষণ পর্যবেক্ষণ করছেন। কৃষকদের কর্মব্যস্ততায় মাঠজুড়ে ফিরে এসেছে প্রাণচাঞ্চল্য।

কৃষকরা জানান, আমন চাষে সময়মতো বৃষ্টি ও অনুকূল আবহাওয়া গুরুত্বপূর্ণ। চলতি মৌসুমে আবহাওয়া মোটামুটি অনুকূলে থাকায় অনেক জমিতে ধানের চারা ভালোভাবে বেড়ে উঠছে। পর্যাপ্ত বৃষ্টির কারণে কোথাও কোথাও সেচের প্রয়োজনও তুলনামূলক কম হচ্ছে। এতে উৎপাদন খরচ কিছুটা কমার আশা করছেন তারা।

তবে স্বস্তির পাশাপাশি রয়েছে দুশ্চিন্তাও। অতিবৃষ্টি ও দীর্ঘস্থায়ী জলাবদ্ধতায় নিচু এলাকার আমনখেত ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা করছেন কৃষকেরা। টানা বৃষ্টিতে জমিতে পানি জমে থাকলে ধানের স্বাভাবিক বৃদ্ধি ব্যাহত হতে পারে। পাশাপাশি রোগবালাই ও পোকার আক্রমণ দেখা দিলে বাড়তে পারে উৎপাদন ব্যয়। তাই নিয়মিত জমি পর্যবেক্ষণ করছেন তারা।

কৃষক জয়নাল বেপারী বলেন, আবহাওয়া অনুকূলে থাকলে এবং ধানে রোগবালাই কম হলে এবার ভালো ফলনের আশা করছেন। তবে শুধু ফলন ভালো হলেই হবে না, উৎপাদন খরচের তুলনায় ধানের ন্যায্যমূল্য পাওয়াও জরুরি। কাঙ্ক্ষিত দাম পাওয়া গেলে কৃষকের পরিশ্রম সার্থক হবে।

চলতি আমন মৌসুমে কৃষকদের সহায়তায় বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছে উপজেলা কৃষি বিভাগ। ২০২৫-২৬ অর্থবছরের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় সদরপুরের ১ হাজার ৫০০ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মধ্যে আমন ধানের বীজ ও ডিএপি সার বিতরণ করা হয়েছে। এতে প্রান্তিক কৃষকেরা আমন চাষে সহায়তা পেয়েছেন।

আরও পড়ুনঃ  মেঘনায় ধরা পড়ল ২৫ কেজির বিশাল হিলা মাছ,বিক্রি হলো কত টাকায়?

কৃষকদের মতে, ভালো ফলন হলেই কৃষকের লাভ নিশ্চিত হয় না। ধান ঘরে তোলার পর বাজারে ন্যায্যমূল্য নিশ্চিত করাও জরুরি। সার, বীজ, কীটনাশক, শ্রমিকের মজুরি ও জমি প্রস্তুতসহ বিভিন্ন খাতে উৎপাদন ব্যয় বেড়েছে। ফলে উৎপাদন খরচ বিবেচনায় কাঙ্ক্ষিত দাম না পেলে ভালো ফলন করেও কৃষকের লাভ কমে যেতে পারে।

তারা উৎপাদন ব্যয় বিবেচনায় রেখে ধানের ন্যায্যমূল্য নিশ্চিত করার দাবি জানিয়েছেন। তাদের ভাষ্য, ধানের ন্যায্যমূল্য নিশ্চিত করা গেলে আমন চাষে কৃষকদের আগ্রহ আরও বাড়বে। এর পাশাপাশি কৃষকের পরিবারে স্বস্তি ফিরবে এবং স্থানীয় অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব পড়বে।

উপজেলা কৃষি কর্মকর্তা হাবিবুল বাশার চৌধুরী বলেন আমনখেতে রোগবালাই বা পোকার আক্রমণ দেখা দিলে কৃষি বিভাগের পরামর্শ অনুযায়ী ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হয়েছে। অনুমাননির্ভরভাবে কীটনাশক ব্যবহার না করে কৃষি কর্মকর্তাদের পরামর্শ নেওয়ার পাশাপাশি আবহাওয়ার পরিবর্তনের দিকেও নজর রাখার পরামর্শ দেওয়া হচ্ছে।

সব মিলিয়ে বর্তমানে সদরপুরের মাঠজুড়ে যে সবুজের সমারোহ, তা কৃষকের পরিশ্রম, প্রত্যাশা ও স্বপ্নের প্রতিচ্ছবি। প্রতিটি কচি ধানের চারার সঙ্গে জড়িয়ে আছে কৃষকের পরিবারের ভবিষ্যতের আশা। আবহাওয়া অনুকূলে থাকলে এবং বড় ধরনের প্রাকৃতিক দুর্যোগ না হলে কয়েক মাস পর এই সবুজ মাঠই সোনালি ধানে ভরে উঠবে—এমন প্রত্যাশা সদরপুরের আমনচাষিদের।

Tag :
জনপ্রিয় পোস্ট

অবিভক্ত বাংলার প্রধানমন্ত্রী শেরে বাংলা একে ফজলুল হকের জন্মদিন আজ

বিস্তীর্ণ মাঠে আমনের সবুজ ঢেউ, কৃষকদের চোখেমুখে প্রত্যাশা

Update Time : ১১:১০:০৯ পূর্বাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

বিস্তীর্ণ মাঠজুড়ে এখন সবুজের সমারোহ। যতদূর চোখ যায়, ততদূরই আমন ধানের কচি চারা বাতাসে দুলছে। কয়েক সপ্তাহ আগেও যে জমিগুলোতে কৃষকরা ধানের চারা রোপণে ব্যস্ত ছিলেন, সেসব জমি এখন সবুজ পাতায় ছেয়ে গেছে। মাঠের এই সবুজ দৃশ্যের সঙ্গে কৃষকের চোখেমুখেও ফুটে উঠেছে ভালো ফলনের প্রত্যাশা।

ফরিদপুরের সদরপুর উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমনখেতের পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন কৃষকেরা। কেউ জমি থেকে আগাছা পরিষ্কার করছেন, কেউ দিচ্ছেন প্রয়োজনীয় সার। আবার কেউ ধানের গাছের বৃদ্ধি ও পাতার রং দেখে রোগবালাই কিংবা পোকার আক্রমণের লক্ষণ পর্যবেক্ষণ করছেন। কৃষকদের কর্মব্যস্ততায় মাঠজুড়ে ফিরে এসেছে প্রাণচাঞ্চল্য।

কৃষকরা জানান, আমন চাষে সময়মতো বৃষ্টি ও অনুকূল আবহাওয়া গুরুত্বপূর্ণ। চলতি মৌসুমে আবহাওয়া মোটামুটি অনুকূলে থাকায় অনেক জমিতে ধানের চারা ভালোভাবে বেড়ে উঠছে। পর্যাপ্ত বৃষ্টির কারণে কোথাও কোথাও সেচের প্রয়োজনও তুলনামূলক কম হচ্ছে। এতে উৎপাদন খরচ কিছুটা কমার আশা করছেন তারা।

তবে স্বস্তির পাশাপাশি রয়েছে দুশ্চিন্তাও। অতিবৃষ্টি ও দীর্ঘস্থায়ী জলাবদ্ধতায় নিচু এলাকার আমনখেত ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা করছেন কৃষকেরা। টানা বৃষ্টিতে জমিতে পানি জমে থাকলে ধানের স্বাভাবিক বৃদ্ধি ব্যাহত হতে পারে। পাশাপাশি রোগবালাই ও পোকার আক্রমণ দেখা দিলে বাড়তে পারে উৎপাদন ব্যয়। তাই নিয়মিত জমি পর্যবেক্ষণ করছেন তারা।

কৃষক জয়নাল বেপারী বলেন, আবহাওয়া অনুকূলে থাকলে এবং ধানে রোগবালাই কম হলে এবার ভালো ফলনের আশা করছেন। তবে শুধু ফলন ভালো হলেই হবে না, উৎপাদন খরচের তুলনায় ধানের ন্যায্যমূল্য পাওয়াও জরুরি। কাঙ্ক্ষিত দাম পাওয়া গেলে কৃষকের পরিশ্রম সার্থক হবে।

চলতি আমন মৌসুমে কৃষকদের সহায়তায় বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছে উপজেলা কৃষি বিভাগ। ২০২৫-২৬ অর্থবছরের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় সদরপুরের ১ হাজার ৫০০ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মধ্যে আমন ধানের বীজ ও ডিএপি সার বিতরণ করা হয়েছে। এতে প্রান্তিক কৃষকেরা আমন চাষে সহায়তা পেয়েছেন।

আরও পড়ুনঃ  আবুধাবিতে সড়কে প্রাণ গেল প্রবাসী মা-ছেলের, বাবা হাসপাতালে