Dhaka ০৫:০৬ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
চতুর্থ শ্রেণির ছাত্রীকে কৌশলে টয়লেটে নিয়ে গেলেন শিক্ষক, অতঃপর… সাত মাসে ঢাকা-মাওয়া সড়কে ১১১ দুর্ঘটনা, প্রাণহানি ১৪ ফেসবুক লাইভে বিএনপিকে নিয়ে মন্তব্য, অবশেষে জামিন পেলেন নারী উদ্যোক্তা সাথী আক্তার সুনামগঞ্জে দুই সেতুর কাজ বন্ধ, এমপি নুরুলের বিরুদ্ধে কোটি টাকা চাঁদা দাবির অভিযোগ ঠিকাদারের সিলেট শাহী ঈদগাহকে আরও দৃষ্টিনন্দন করতে ৫ কোটি টাকার প্রকল্প—সিসিক প্রশাসক শি শু মুহিন হ ত্যার দায়ে ২ জনের মৃ ত্যুদণ্ড চাঁদা না পেয়ে ইউপি সদস্যকে বেদম পেটালেন নেতা ভিসা নিয়ে বাংলাদেশিদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন বার্তা দুধ দিয়ে গোসল করে জামায়াতের সমর্থন ছাড়ার ঘোষণা, ভিডিও ভাইরাল মাদকাসক্ত প্রধান শিক্ষকের নাচের ভিডিও ভাইরাল

মাদকাসক্ত প্রধান শিক্ষকের নাচের ভিডিও ভাইরাল

ঢাকার আশুলিয়ায় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের নাচের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিওটিতে নাচের দৃশ্যের পাশাপাশি পাশের একটি টেবিলে মদের বোতলসদৃশ বস্তু দেখা যাওয়ায় এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।

 

মঙ্গলবার (২৭ অক্টোবর) দিনভর সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিওটি ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। ভিডিওতে উপজেলার ১১০ নম্বর শ্রীখণ্ডিয়া সালেহা ইদ্রিস সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সানোয়ার মাস্টারকে এক ব্যক্তির সঙ্গে আনন্দচিত্তে নাচতে দেখা যায়।

 

তবে ভিডিওটিতে থাকা ওই শিক্ষকের বিরুদ্ধে মদ্যপানের অভিযোগের সত্যতা এখনও নিশ্চিত করা যায়নি। ভিডিওটি ভাইরাল হওয়ার পর প্রধান শিক্ষক সানোয়ার মাস্টারের বক্তব্য জানতে তার মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

 

তবে শিক্ষকের এক নিকটাত্মীয় দাবি করেছেন, ভিডিওটি সাম্প্রতিক নয়, বরং প্রায় সাত থেকে আট মাস আগে একটি ব্যক্তিগত অনুষ্ঠানে এটি ধারণ করা হয়েছিল। কে বা কারা কী উদ্দেশ্যে এখন ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দিয়েছে, তা তাদের জানা নেই।এ বিষয়ে সাভার উপজেলা প্রাথমিক শিক্ষা কার্যালয়ের সহকারী শিক্ষা কর্মকর্তা কানিজ ফাতেমার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, বিদ্যালয়টি তার দাপ্তরিক আওতাধীন নয়। ওই স্কুলটির দায়িত্বে রয়েছেন আশুলিয়ার শিক্ষা কর্মকর্তা ঝর্ণা রানী পাল। তার বক্তব্য জানার চেষ্টা করা হলেও তার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ভাইরাল হওয়া ভিডিওটির সত্যতা, দৃশ্য ধারণের সঠিক সময় ও স্থান কিংবা টেবিলে থাকা বোতলের তরল পদার্থের প্রকৃতি সম্পর্কে স্বাধীনভাবে কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।

আরও পড়ুনঃ  স্থানীয় সরকার নির্বাচন কবে, জানালেন নতুন এলজিআরডি মন্ত্রী
Tag :
জনপ্রিয় পোস্ট

চতুর্থ শ্রেণির ছাত্রীকে কৌশলে টয়লেটে নিয়ে গেলেন শিক্ষক, অতঃপর…

মাদকাসক্ত প্রধান শিক্ষকের নাচের ভিডিও ভাইরাল

Update Time : ০২:৫৩:১৪ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬

ঢাকার আশুলিয়ায় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের নাচের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিওটিতে নাচের দৃশ্যের পাশাপাশি পাশের একটি টেবিলে মদের বোতলসদৃশ বস্তু দেখা যাওয়ায় এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।

 

মঙ্গলবার (২৭ অক্টোবর) দিনভর সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিওটি ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। ভিডিওতে উপজেলার ১১০ নম্বর শ্রীখণ্ডিয়া সালেহা ইদ্রিস সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সানোয়ার মাস্টারকে এক ব্যক্তির সঙ্গে আনন্দচিত্তে নাচতে দেখা যায়।

 

তবে ভিডিওটিতে থাকা ওই শিক্ষকের বিরুদ্ধে মদ্যপানের অভিযোগের সত্যতা এখনও নিশ্চিত করা যায়নি। ভিডিওটি ভাইরাল হওয়ার পর প্রধান শিক্ষক সানোয়ার মাস্টারের বক্তব্য জানতে তার মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

 

তবে শিক্ষকের এক নিকটাত্মীয় দাবি করেছেন, ভিডিওটি সাম্প্রতিক নয়, বরং প্রায় সাত থেকে আট মাস আগে একটি ব্যক্তিগত অনুষ্ঠানে এটি ধারণ করা হয়েছিল। কে বা কারা কী উদ্দেশ্যে এখন ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দিয়েছে, তা তাদের জানা নেই।এ বিষয়ে সাভার উপজেলা প্রাথমিক শিক্ষা কার্যালয়ের সহকারী শিক্ষা কর্মকর্তা কানিজ ফাতেমার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, বিদ্যালয়টি তার দাপ্তরিক আওতাধীন নয়। ওই স্কুলটির দায়িত্বে রয়েছেন আশুলিয়ার শিক্ষা কর্মকর্তা ঝর্ণা রানী পাল। তার বক্তব্য জানার চেষ্টা করা হলেও তার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ভাইরাল হওয়া ভিডিওটির সত্যতা, দৃশ্য ধারণের সঠিক সময় ও স্থান কিংবা টেবিলে থাকা বোতলের তরল পদার্থের প্রকৃতি সম্পর্কে স্বাধীনভাবে কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।

আরও পড়ুনঃ  মৌলভীবাজারে যুবদলের ছয় নেতাকে কারণ দর্শানোর নোটিশ