Dhaka ০৯:৩২ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সিলেটে বাণিজ্য মেলার দ্বিতীয় দিনেই উপচে পড়া ভিড়, দেখা দিয়েছে তীব্র যানজট সিলেটে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু প্রকাশ্য দিবালোকে সাংবাদিককে গু.লি করে হ ত্যা সিলেটে ডিসকাউন্টের নামে প্রতারণা: ৪ কাপড়ের দোকানকে ৭২ হাজার টাকা জরিমানা সম্প্রীতি ও সৌহার্দ্যের ভূখণ্ড সিলেট: পূজামণ্ডপ পরিদর্শনে সিউক চেয়ারম্যান দূষিত শহরের তালিকায় ঢাকার নাম দেশের জন্য লজ্জার: প্রধানমন্ত্রী সিলেট জেলা ও মহানগর যুবদলের দুই সাধারণ সম্পাদককে সম্মাননা প্রদান ফ্যামিলি কার্ডের জন্য ৫ হাজার টাকা দাবি! ‘নেতাদের ভাগ দিতে হবে’ —ভাইরাল ভিডিও ঘিরে সুনামগঞ্জে তোলপাড় সৌদি আরবে অনৈতিক কাজের অপরাধে বাংলাদেশি দুই নারী-পুরুষের ফাঁ.সি সিলেটে দুর্গাপূজা নির্বিঘ্ন করতে বিএনপির ৭ ‘তদারকি কমিটি’

একই দিনে দুই মায়ের ঘরে যমজ সন্তান, চার নবজাতকই সুস্থ

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলায় একই দিনে দুই প্রসূতির অস্ত্রোপচারের মাধ্যমে চার নবজাতকের জন্ম হয়েছে। এর মধ্যে এক দম্পতির ঘরে এসেছে দুই কন্যাসন্তান, অন্য দম্পতির ঘরে দুই পুত্রসন্তান। দুই দম্পতিরই এটি প্রথম সন্তান।

মঙ্গলবার (১৩ অক্টোবর) উপজেলার ইউনাইটেড ক্লিনিক অ্যান্ড প্যাথলজিতে সিজারিয়ান অস্ত্রোপচারের মাধ্যমে নবজাতকদের জন্ম হয়।

ক্লিনিক সূত্রে জানা গেছে, অস্ত্রোপচার দুটি করেন চিকিৎসক ডা. আমেনা খাতুন তানিয়া। দুই প্রসূতির বাড়ি উপজেলার সোনারং গ্রামে। তাদের মধ্যে নাছির মল্লিকের স্ত্রী সায়মা আক্তার দুই কন্যাসন্তান এবং জুম্মন শেখের স্ত্রী কল্পনা আক্তার দুই পুত্রসন্তানের জন্ম দেন।

প্রথমবারের মতো বাবা-মা হওয়ায় দুই পরিবারেই বইছে আনন্দের বন্যা। একই দিনে দুই পরিবারের ঘরে যমজ সন্তান জন্ম নেওয়ার ঘটনায় স্বজনদের মধ্যে আনন্দ-উচ্ছ্বাস দেখা দিয়েছে।

চিকিৎসক ডা. আমেনা খাতুন তানিয়া বলেন, একই দিনে দুই প্রসূতির অস্ত্রোপচারের মাধ্যমে চার নবজাতকের জন্ম হয়েছে। দুই মায়ের ঘরেই যমজ সন্তান এসেছে। মা ও নবজাতকদের বর্তমান অবস্থা সুস্থ।

এদিকে, নবজাতকদের জন্মের খবর জানিয়ে তাদের সুস্থতা ও মঙ্গল কামনায় সবার কাছে দোয়া চেয়েছে ইউনাইটেড ক্লিনিক অ্যান্ড প্যাথলজি কর্তৃপক্ষ।

আরও পড়ুনঃ  সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে সিলেটে বাং'লাদেশ বৌদ্ধ যুব পরিষদ এর দ্বিতীয় পর্যায়ে বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন্ন
Tag :
জনপ্রিয় পোস্ট

সিলেটে বাণিজ্য মেলার দ্বিতীয় দিনেই উপচে পড়া ভিড়, দেখা দিয়েছে তীব্র যানজট

একই দিনে দুই মায়ের ঘরে যমজ সন্তান, চার নবজাতকই সুস্থ

Update Time : ০৪:১৩:৪১ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলায় একই দিনে দুই প্রসূতির অস্ত্রোপচারের মাধ্যমে চার নবজাতকের জন্ম হয়েছে। এর মধ্যে এক দম্পতির ঘরে এসেছে দুই কন্যাসন্তান, অন্য দম্পতির ঘরে দুই পুত্রসন্তান। দুই দম্পতিরই এটি প্রথম সন্তান।

মঙ্গলবার (১৩ অক্টোবর) উপজেলার ইউনাইটেড ক্লিনিক অ্যান্ড প্যাথলজিতে সিজারিয়ান অস্ত্রোপচারের মাধ্যমে নবজাতকদের জন্ম হয়।

ক্লিনিক সূত্রে জানা গেছে, অস্ত্রোপচার দুটি করেন চিকিৎসক ডা. আমেনা খাতুন তানিয়া। দুই প্রসূতির বাড়ি উপজেলার সোনারং গ্রামে। তাদের মধ্যে নাছির মল্লিকের স্ত্রী সায়মা আক্তার দুই কন্যাসন্তান এবং জুম্মন শেখের স্ত্রী কল্পনা আক্তার দুই পুত্রসন্তানের জন্ম দেন।

প্রথমবারের মতো বাবা-মা হওয়ায় দুই পরিবারেই বইছে আনন্দের বন্যা। একই দিনে দুই পরিবারের ঘরে যমজ সন্তান জন্ম নেওয়ার ঘটনায় স্বজনদের মধ্যে আনন্দ-উচ্ছ্বাস দেখা দিয়েছে।

চিকিৎসক ডা. আমেনা খাতুন তানিয়া বলেন, একই দিনে দুই প্রসূতির অস্ত্রোপচারের মাধ্যমে চার নবজাতকের জন্ম হয়েছে। দুই মায়ের ঘরেই যমজ সন্তান এসেছে। মা ও নবজাতকদের বর্তমান অবস্থা সুস্থ।

এদিকে, নবজাতকদের জন্মের খবর জানিয়ে তাদের সুস্থতা ও মঙ্গল কামনায় সবার কাছে দোয়া চেয়েছে ইউনাইটেড ক্লিনিক অ্যান্ড প্যাথলজি কর্তৃপক্ষ।

আরও পড়ুনঃ  একের পর এক অচেতন হয়ে পড়েন একই পরিবারের ১৫ জন, ঘটনা কী