Dhaka ০৫:২৭ অপরাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
৭ বছর বয়সী শিশুকে যৌন নিপীড়নের অভিযোগ, গণধোলাইয়ের পর মাদ্রাসা শিক্ষক গ্রেপ্তার আজ থেকে রাত ৮টায় বন্ধ করতে হবে দোকানপাট সিলেটে টিলা কাটার দায়ে ২ জনকে লাখ টাকা জরিমানা সিলেটে খুন হওয়া যুবদল নেতার বাড়িতে মন্ত্রী আরিফ, আসামিদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ সিলেটে হাম ও হামের উপসর্গ নিয়ে মৃত্যু ২০০ ছাড়াল, ২৪ ঘণ্টায় আরও ৩ শিশুর প্রাণহানি সিলিন্ডারের আগুনে দগ্ধ স্বামী-স্ত্রীর মৃত্যু, আইসিইউতে মেয়ে দেড় মিনিটের বক্তব্যে মন্ত্রীকে ২৫ বার ‘স্যার’ বললেন ইউএনও আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সন্ত্রাসীদের গোলাগুলি কনটেন্ট ক্রিয়েটরের পরিচয়ে হানিট্র্যাপ, আটক ২ নারী ভারত পালিয়ে যাওয়ার সময় যুব মহিলা লীগের নেত্রী আটক

লাউয়াছড়ায় বগি বিচ্ছিন্ন, ৩ ঘণ্টা পর সিলেটের রেল যোগাযোগ স্বাভাবিক

মৌলভীবাজারের কমলগঞ্জের লাউয়াছড়া এলাকায় আন্তঃনগর পাহাড়িকা এক্সপ্রেসের কয়েকটি বগি বিচ্ছিন্ন হয়ে যাওয়ার ঘটনায় প্রায় তিন ঘণ্টা বন্ধ থাকার পর সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে।

শুক্রবার (২ অক্টোবর) দুপুরের দিকে সিলেট থেকে চট্টগ্রামগামী পাহাড়িকা এক্সপ্রেস লাউয়াছড়া জাতীয় উদ্যানের মাগুরছড়া এলাকায় পৌঁছালে ট্রেনটির বগির সংযোগ হুক ছিঁড়ে যায়। এতে ট্রেনের পেছনের নয়টি বগি মূল অংশ থেকে বিচ্ছিন্ন হয়ে আটকা পড়ে।

রেলওয়ে সূত্রে জানা যায়, সংযোগ বিচ্ছিন্ন হওয়ার পর ইঞ্জিন সামনের কয়েকটি বগি নিয়ে কিছুটা এগিয়ে যায়। পরে পেছনের বগিগুলো বিচ্ছিন্ন হয়ে পড়ার বিষয়টি জানা গেলে ট্রেনটি আবার পেছনের দিকে নেওয়া হয়। এরপর সংযোগ মেরামতের কাজ শুরু করেন রেলওয়ের কর্মীরা।

প্রায় তিন ঘণ্টার চেষ্টায় বিকেল ৫টা ২০ মিনিটের দিকে বগিগুলোর সংযোগ পুনঃস্থাপন করা সম্ভব হয়। পরে পাহাড়িকা এক্সপ্রেস শ্রীমঙ্গলের উদ্দেশ্যে যাত্রা করে।

ট্রেনটি লাউয়াছড়া এলাকায় আটকে থাকায় ওই রুটে অন্যান্য ট্রেন চলাচলও সাময়িকভাবে ব্যাহত হয়। বিভিন্ন স্টেশনে কয়েকটি ট্রেন আটকে পড়ায় যাত্রীদের ভোগান্তিতে পড়তে হয়। বিশেষ করে চট্টগ্রামগামী যাত্রীরা বেশি সমস্যায় পড়েন।

রেলওয়ে কর্মকর্তারা জানান, সংযোগ মেরামতের পর রেল চলাচল পুনরায় স্বাভাবিক হয়েছে।

আরও পড়ুনঃ  চিনিতে ৬০ কোটি লোকসান, অ্যালকোহলে ২২৪ কোটি লাভ—কেরুর রেকর্ড মুনাফা ১৬৫ কোটি
Tag :
জনপ্রিয় পোস্ট

৭ বছর বয়সী শিশুকে যৌন নিপীড়নের অভিযোগ, গণধোলাইয়ের পর মাদ্রাসা শিক্ষক গ্রেপ্তার

লাউয়াছড়ায় বগি বিচ্ছিন্ন, ৩ ঘণ্টা পর সিলেটের রেল যোগাযোগ স্বাভাবিক

Update Time : ০২:১২:২৩ অপরাহ্ন, শনিবার, ৩ অক্টোবর ২০২৬

মৌলভীবাজারের কমলগঞ্জের লাউয়াছড়া এলাকায় আন্তঃনগর পাহাড়িকা এক্সপ্রেসের কয়েকটি বগি বিচ্ছিন্ন হয়ে যাওয়ার ঘটনায় প্রায় তিন ঘণ্টা বন্ধ থাকার পর সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে।

শুক্রবার (২ অক্টোবর) দুপুরের দিকে সিলেট থেকে চট্টগ্রামগামী পাহাড়িকা এক্সপ্রেস লাউয়াছড়া জাতীয় উদ্যানের মাগুরছড়া এলাকায় পৌঁছালে ট্রেনটির বগির সংযোগ হুক ছিঁড়ে যায়। এতে ট্রেনের পেছনের নয়টি বগি মূল অংশ থেকে বিচ্ছিন্ন হয়ে আটকা পড়ে।

রেলওয়ে সূত্রে জানা যায়, সংযোগ বিচ্ছিন্ন হওয়ার পর ইঞ্জিন সামনের কয়েকটি বগি নিয়ে কিছুটা এগিয়ে যায়। পরে পেছনের বগিগুলো বিচ্ছিন্ন হয়ে পড়ার বিষয়টি জানা গেলে ট্রেনটি আবার পেছনের দিকে নেওয়া হয়। এরপর সংযোগ মেরামতের কাজ শুরু করেন রেলওয়ের কর্মীরা।

প্রায় তিন ঘণ্টার চেষ্টায় বিকেল ৫টা ২০ মিনিটের দিকে বগিগুলোর সংযোগ পুনঃস্থাপন করা সম্ভব হয়। পরে পাহাড়িকা এক্সপ্রেস শ্রীমঙ্গলের উদ্দেশ্যে যাত্রা করে।

ট্রেনটি লাউয়াছড়া এলাকায় আটকে থাকায় ওই রুটে অন্যান্য ট্রেন চলাচলও সাময়িকভাবে ব্যাহত হয়। বিভিন্ন স্টেশনে কয়েকটি ট্রেন আটকে পড়ায় যাত্রীদের ভোগান্তিতে পড়তে হয়। বিশেষ করে চট্টগ্রামগামী যাত্রীরা বেশি সমস্যায় পড়েন।

রেলওয়ে কর্মকর্তারা জানান, সংযোগ মেরামতের পর রেল চলাচল পুনরায় স্বাভাবিক হয়েছে।

আরও পড়ুনঃ  কিশোরীকে ধ র্ষ ণ ২০ হাজার টাকায় মীমাংসা!