Dhaka ১০:৩২ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সিলেটে বাণিজ্য মেলার দ্বিতীয় দিনেই উপচে পড়া ভিড়, দেখা দিয়েছে তীব্র যানজট সিলেটে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু প্রকাশ্য দিবালোকে সাংবাদিককে গু.লি করে হ ত্যা সিলেটে ডিসকাউন্টের নামে প্রতারণা: ৪ কাপড়ের দোকানকে ৭২ হাজার টাকা জরিমানা সম্প্রীতি ও সৌহার্দ্যের ভূখণ্ড সিলেট: পূজামণ্ডপ পরিদর্শনে সিউক চেয়ারম্যান দূষিত শহরের তালিকায় ঢাকার নাম দেশের জন্য লজ্জার: প্রধানমন্ত্রী সিলেট জেলা ও মহানগর যুবদলের দুই সাধারণ সম্পাদককে সম্মাননা প্রদান ফ্যামিলি কার্ডের জন্য ৫ হাজার টাকা দাবি! ‘নেতাদের ভাগ দিতে হবে’ —ভাইরাল ভিডিও ঘিরে সুনামগঞ্জে তোলপাড় সৌদি আরবে অনৈতিক কাজের অপরাধে বাংলাদেশি দুই নারী-পুরুষের ফাঁ.সি সিলেটে দুর্গাপূজা নির্বিঘ্ন করতে বিএনপির ৭ ‘তদারকি কমিটি’

শিক্ষার্থীর আইফোন হাতুড়ি দিয়ে ভেঙে দিলেন শিক্ষক

বিদ্যালয়ে মোবাইল ফোন নিয়ে আসায় এক শিক্ষার্থীর আইফোন হাতুড়ি দিয়ে ভেঙে দেওয়ার ঘটনা ঘটেছে লক্ষ্মীপুরের কমলনগর উপজেলায়। তোরাবগঞ্জ উচ্চবিদ্যালয়ে ঘটে যাওয়া এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

জানা গেছে, বিদ্যালয় কর্তৃপক্ষ শিক্ষার্থীদের মোবাইল ফোন নিয়ে আসার বিষয়ে আগেই নিষেধাজ্ঞা জারি করেছিল। সম্প্রতি দেওয়া এক নোটিশে বলা হয়, কোনো শিক্ষার্থীর কাছে মোবাইল ফোন পাওয়া গেলে সেটি নষ্ট করে দেওয়া হবে।

এরই মধ্যে অষ্টম শ্রেণির এক শিক্ষার্থীর কাছে একটি আইফোন পাওয়া যায়। পরে বিদ্যালয়ের সহকারী শিক্ষক নেওয়াজ শরীফ রায়হান ফোনটি নিয়ে বিদ্যালয়ের মাঠে যান। সেখানে শিক্ষক-শিক্ষার্থীদের উপস্থিতিতে হাতুড়ি দিয়ে ফোনটি ভেঙে ফেলা হয়।

শিক্ষকের দাবি, বিদ্যালয়ের নিয়ম ভঙ্গ করে মোবাইল আনার কারণে এবং অন্য শিক্ষার্থীদের সতর্ক করার উদ্দেশ্যেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামাল উদ্দিন আহমেদ বাহারও জানান, মোবাইল ফোনের বিষয়ে শিক্ষার্থীদের আগে থেকেই সতর্ক করা হয়েছিল। বিদ্যালয়ের শৃঙ্খলা বজায় রাখতেই কর্তৃপক্ষ এ ধরনের সিদ্ধান্ত নিয়েছে।

এ বিষয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মিজানুর ভূঁইয়া জানিয়েছেন, ঘটনাটি সম্পর্কে খোঁজ নিয়ে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করা হবে।

এদিকে শিক্ষার্থীর মোবাইল ফোন ভেঙে দেওয়ার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে নানা ধরনের প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

আরও পড়ুনঃ  স্বামীর কোদালের কোপে স্ত্রীর মৃত্যু!
Tag :
জনপ্রিয় পোস্ট

সিলেটে বাণিজ্য মেলার দ্বিতীয় দিনেই উপচে পড়া ভিড়, দেখা দিয়েছে তীব্র যানজট

শিক্ষার্থীর আইফোন হাতুড়ি দিয়ে ভেঙে দিলেন শিক্ষক

Update Time : ১০:৪৭:১৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬

বিদ্যালয়ে মোবাইল ফোন নিয়ে আসায় এক শিক্ষার্থীর আইফোন হাতুড়ি দিয়ে ভেঙে দেওয়ার ঘটনা ঘটেছে লক্ষ্মীপুরের কমলনগর উপজেলায়। তোরাবগঞ্জ উচ্চবিদ্যালয়ে ঘটে যাওয়া এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

জানা গেছে, বিদ্যালয় কর্তৃপক্ষ শিক্ষার্থীদের মোবাইল ফোন নিয়ে আসার বিষয়ে আগেই নিষেধাজ্ঞা জারি করেছিল। সম্প্রতি দেওয়া এক নোটিশে বলা হয়, কোনো শিক্ষার্থীর কাছে মোবাইল ফোন পাওয়া গেলে সেটি নষ্ট করে দেওয়া হবে।

এরই মধ্যে অষ্টম শ্রেণির এক শিক্ষার্থীর কাছে একটি আইফোন পাওয়া যায়। পরে বিদ্যালয়ের সহকারী শিক্ষক নেওয়াজ শরীফ রায়হান ফোনটি নিয়ে বিদ্যালয়ের মাঠে যান। সেখানে শিক্ষক-শিক্ষার্থীদের উপস্থিতিতে হাতুড়ি দিয়ে ফোনটি ভেঙে ফেলা হয়।

শিক্ষকের দাবি, বিদ্যালয়ের নিয়ম ভঙ্গ করে মোবাইল আনার কারণে এবং অন্য শিক্ষার্থীদের সতর্ক করার উদ্দেশ্যেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামাল উদ্দিন আহমেদ বাহারও জানান, মোবাইল ফোনের বিষয়ে শিক্ষার্থীদের আগে থেকেই সতর্ক করা হয়েছিল। বিদ্যালয়ের শৃঙ্খলা বজায় রাখতেই কর্তৃপক্ষ এ ধরনের সিদ্ধান্ত নিয়েছে।

এ বিষয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মিজানুর ভূঁইয়া জানিয়েছেন, ঘটনাটি সম্পর্কে খোঁজ নিয়ে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করা হবে।

এদিকে শিক্ষার্থীর মোবাইল ফোন ভেঙে দেওয়ার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে নানা ধরনের প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

আরও পড়ুনঃ  সিলেটে রিখটার স্কেলে ৪ মাত্রার ভূমিকম্প অনুভূত সিলেটে ভূমিকম্প অনুভূত