Dhaka ০৭:২৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সিলিন্ডারের আগুনে দগ্ধ স্বামী-স্ত্রীর মৃত্যু, আইসিইউতে মেয়ে দেড় মিনিটের বক্তব্যে মন্ত্রীকে ২৫ বার ‘স্যার’ বললেন ইউএনও আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সন্ত্রাসীদের গোলাগুলি কনটেন্ট ক্রিয়েটরের পরিচয়ে হানিট্র্যাপ, আটক ২ নারী ভারত পালিয়ে যাওয়ার সময় যুব মহিলা লীগের নেত্রী আটক কুষ্টিয়ায় লালনমেলা থেকে গাঁজা সেবনের ২ হাজার সরঞ্জাম জব্দ সাধুসঙ্গে নিজেকে ও অজানাকে জানছেন লালন ভক্তরা বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য যুক্তরাষ্ট্রে মহাকাশ গবেষণার সুযোগ: মিলবে ১৩ হাজার ডলারের বৃত্তি প্রতিমা বিসর্জনস্থলে সিঁদুর খেলার সময় নববধূর মৃত্যু আইফোনের জন্য ১৭ বছর বয়সী কিশোরকে পিটিয়ে হ ত্যা

সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ১৭ পরিবার পেল ৭৭ লাখ টাকা

ব্রাহ্মণবাড়িয়ায় বিভিন্ন সময়ে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত ১৭টি পরিবারের মধ্যে মোট ৭৭ লাখ টাকার ক্ষতিপূরণের চেক বিতরণ করা হয়েছে।

সোমবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের হাতে এসব চেক তুলে দেওয়া হয়। বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) ট্রাস্টি বোর্ডের অনুমোদনের পর এ অর্থ দেওয়া হয়েছে।

অনুষ্ঠানে জেলা প্রশাসক মো. আবুসাঈদ ক্ষতিগ্রস্তদের হাতে চেক হস্তান্তর করেন। এ সময় প্রশাসন ও বিআরটিএর সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিআরটিএ সূত্রে জানা গেছে, দুর্ঘটনায় নিহত ১৪টি পরিবারের প্রত্যেককে ৫ লাখ টাকা করে দেওয়া হয়েছে। পাশাপাশি গুরুতর আহত দুইজনকে ৩ লাখ টাকা করে এবং অপর একজন আহত ব্যক্তিকে ১ লাখ টাকা দেওয়া হয়েছে।

জেলা প্রশাসক জানান, সড়ক দুর্ঘটনায় নিহত বা আহতদের পরিবার নির্ধারিত নিয়মে ক্ষতিপূরণের জন্য আবেদন করতে পারে। আবেদন যাচাই-বাছাই এবং প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর বিআরটিএ ট্রাস্টি বোর্ডের অনুমোদনের ভিত্তিতে ক্ষতিপূরণ দেওয়া হয়।

বিআরটিএ ব্রাহ্মণবাড়িয়া কার্যালয়ের সহকারী পরিচালক মো. ফারুক আলম বলেন, দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের সহায়তায় ট্রাস্টের মাধ্যমে এই ক্ষতিপূরণ কার্যক্রম পরিচালিত হচ্ছে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলো নির্ধারিত প্রক্রিয়ায় আবেদন করলে যাচাই শেষে তাদের ক্ষতিপূরণ দেওয়ার ব্যবস্থা করা হয়।

ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা জানান, স্বজন হারানোর ক্ষতি অর্থ দিয়ে পূরণ করা সম্ভব নয়। তবে এই আর্থিক সহায়তা চিকিৎসা ও পারিবারিক প্রয়োজন মেটাতে কিছুটা সহযোগিতা করবে।

আরও পড়ুনঃ  যশোরে বস্তাবন্দি মরদেহ উদ্ধার
Tag :
জনপ্রিয় পোস্ট

সিলিন্ডারের আগুনে দগ্ধ স্বামী-স্ত্রীর মৃত্যু, আইসিইউতে মেয়ে

সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ১৭ পরিবার পেল ৭৭ লাখ টাকা

Update Time : ০৩:১১:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬

ব্রাহ্মণবাড়িয়ায় বিভিন্ন সময়ে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত ১৭টি পরিবারের মধ্যে মোট ৭৭ লাখ টাকার ক্ষতিপূরণের চেক বিতরণ করা হয়েছে।

সোমবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের হাতে এসব চেক তুলে দেওয়া হয়। বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) ট্রাস্টি বোর্ডের অনুমোদনের পর এ অর্থ দেওয়া হয়েছে।

অনুষ্ঠানে জেলা প্রশাসক মো. আবুসাঈদ ক্ষতিগ্রস্তদের হাতে চেক হস্তান্তর করেন। এ সময় প্রশাসন ও বিআরটিএর সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিআরটিএ সূত্রে জানা গেছে, দুর্ঘটনায় নিহত ১৪টি পরিবারের প্রত্যেককে ৫ লাখ টাকা করে দেওয়া হয়েছে। পাশাপাশি গুরুতর আহত দুইজনকে ৩ লাখ টাকা করে এবং অপর একজন আহত ব্যক্তিকে ১ লাখ টাকা দেওয়া হয়েছে।

জেলা প্রশাসক জানান, সড়ক দুর্ঘটনায় নিহত বা আহতদের পরিবার নির্ধারিত নিয়মে ক্ষতিপূরণের জন্য আবেদন করতে পারে। আবেদন যাচাই-বাছাই এবং প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর বিআরটিএ ট্রাস্টি বোর্ডের অনুমোদনের ভিত্তিতে ক্ষতিপূরণ দেওয়া হয়।

বিআরটিএ ব্রাহ্মণবাড়িয়া কার্যালয়ের সহকারী পরিচালক মো. ফারুক আলম বলেন, দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের সহায়তায় ট্রাস্টের মাধ্যমে এই ক্ষতিপূরণ কার্যক্রম পরিচালিত হচ্ছে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলো নির্ধারিত প্রক্রিয়ায় আবেদন করলে যাচাই শেষে তাদের ক্ষতিপূরণ দেওয়ার ব্যবস্থা করা হয়।

ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা জানান, স্বজন হারানোর ক্ষতি অর্থ দিয়ে পূরণ করা সম্ভব নয়। তবে এই আর্থিক সহায়তা চিকিৎসা ও পারিবারিক প্রয়োজন মেটাতে কিছুটা সহযোগিতা করবে।

আরও পড়ুনঃ  সিউকের আওতায় গোলাপগঞ্জ ও বিশ্বনাথ না রাখার আহ্বান দুই এমপির