Dhaka ০৭:২৬ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সিলেটে বাণিজ্য মেলার দ্বিতীয় দিনেই উপচে পড়া ভিড়, দেখা দিয়েছে তীব্র যানজট সিলেটে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু প্রকাশ্য দিবালোকে সাংবাদিককে গু.লি করে হ ত্যা সিলেটে ডিসকাউন্টের নামে প্রতারণা: ৪ কাপড়ের দোকানকে ৭২ হাজার টাকা জরিমানা সম্প্রীতি ও সৌহার্দ্যের ভূখণ্ড সিলেট: পূজামণ্ডপ পরিদর্শনে সিউক চেয়ারম্যান দূষিত শহরের তালিকায় ঢাকার নাম দেশের জন্য লজ্জার: প্রধানমন্ত্রী সিলেট জেলা ও মহানগর যুবদলের দুই সাধারণ সম্পাদককে সম্মাননা প্রদান ফ্যামিলি কার্ডের জন্য ৫ হাজার টাকা দাবি! ‘নেতাদের ভাগ দিতে হবে’ —ভাইরাল ভিডিও ঘিরে সুনামগঞ্জে তোলপাড় সৌদি আরবে অনৈতিক কাজের অপরাধে বাংলাদেশি দুই নারী-পুরুষের ফাঁ.সি সিলেটে দুর্গাপূজা নির্বিঘ্ন করতে বিএনপির ৭ ‘তদারকি কমিটি’

সিলেটে ডিসকাউন্টের নামে প্রতারণা: ৪ কাপড়ের দোকানকে ৭২ হাজার টাকা জরিমানা

সাইনবোর্ডে ৭০ শতাংশ মূল্য ছাড়ের ঘোষণা। কিন্তু বাস্তবে ছাড় দেওয়া হচ্ছে মাত্র ১০ শতাংশ! কোথাও বিদেশি পণ্যের নামে বিক্রি হচ্ছে দেশি পণ্য। আবার কোথাও নকল পণ্য বিক্রির অভিযোগ। এসব অনিয়মের অভিযোগে সিলেটে অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সিলেট নগরীর পূর্ব জিন্দাবাজারে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে চারটি কাপড়ের দোকানকে মোট ৭২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

প্রশাসন জানায়, অভিযানে জুরিক ফ্যাশনকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়। প্রতিষ্ঠানটির বিরুদ্ধে নকল পণ্য বিক্রির মাধ্যমে ক্রেতাদের সঙ্গে প্রতারণার অভিযোগ আনা হয়।

৭০ শতাংশ মূল্যছাড়ের ঘোষণা দিয়ে বাস্তবে মাত্র ১০ শতাংশ ছাড় দেওয়ার অভিযোগে জোহা ফ্যাশনকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বিদেশি পণ্যের নামে দেশি পণ্য বিক্রির অভিযোগে সোলসকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।

এ ছাড়া সাইনবোর্ড ও ব্যানারে ৪০ শতাংশ মূল্যছাড়ের ঘোষণা দিয়ে বাস্তবে মাত্র ১০ শতাংশ ছাড় দেওয়ার অভিযোগে বন্ডকে ১২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

অভিযান পরিচালনা করেন সিলেট জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপপরিচালক মো. আরিফ মুর্শেদ মিশু। অভিযান শেষে তিনি জানান, ভোক্তাদের সঙ্গে প্রতারণা ও অনিয়মের বিরুদ্ধে অধিদপ্তরের অভিযান অব্যাহত থাকবে।

আরও পড়ুনঃ  শি শু কলি হ ত্যা, রিমান্ডে উঠে এলো চাঞ্চল্যকর তথ্য
Tag :
জনপ্রিয় পোস্ট

সিলেটে বাণিজ্য মেলার দ্বিতীয় দিনেই উপচে পড়া ভিড়, দেখা দিয়েছে তীব্র যানজট

সিলেটে ডিসকাউন্টের নামে প্রতারণা: ৪ কাপড়ের দোকানকে ৭২ হাজার টাকা জরিমানা

Update Time : ১০:৪৭:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬