Dhaka ০৫:৩৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সিলিন্ডারের আগুনে দগ্ধ স্বামী-স্ত্রীর মৃত্যু, আইসিইউতে মেয়ে দেড় মিনিটের বক্তব্যে মন্ত্রীকে ২৫ বার ‘স্যার’ বললেন ইউএনও আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সন্ত্রাসীদের গোলাগুলি কনটেন্ট ক্রিয়েটরের পরিচয়ে হানিট্র্যাপ, আটক ২ নারী ভারত পালিয়ে যাওয়ার সময় যুব মহিলা লীগের নেত্রী আটক কুষ্টিয়ায় লালনমেলা থেকে গাঁজা সেবনের ২ হাজার সরঞ্জাম জব্দ সাধুসঙ্গে নিজেকে ও অজানাকে জানছেন লালন ভক্তরা বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য যুক্তরাষ্ট্রে মহাকাশ গবেষণার সুযোগ: মিলবে ১৩ হাজার ডলারের বৃত্তি প্রতিমা বিসর্জনস্থলে সিঁদুর খেলার সময় নববধূর মৃত্যু আইফোনের জন্য ১৭ বছর বয়সী কিশোরকে পিটিয়ে হ ত্যা

সিলেটে বাণিজ্যমেলা নিয়ে ব্যবসায়ীদের মধ্যে মতবিরোধ, মন্ত্রী বললেন শৃঙ্খলার কথা

সিলেটে প্রায় তিন বছর পর বাণিজ্যমেলা আয়োজনকে কেন্দ্র করে ব্যবসায়ীদের মধ্যে মতভেদ দেখা দিয়েছে। আগামী ১০ অক্টোবর থেকে নগরের শাহী ঈদগাহ মাঠে মাসব্যাপী একটি বাণিজ্যমেলা আয়োজনের উদ্যোগ নেওয়া হলেও এর বিরোধিতা করছেন ব্যবসায়ীদের একটি অংশ।

এদিকে মেলা আয়োজনের বিষয়ে নিজের অবস্থান তুলে ধরেছেন শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। তিনি বলেছেন, অনিয়ম বা নির্দিষ্ট পরিকল্পনা ছাড়া মেলার আয়োজন হলে ব্যবসায়ীদের মধ্যে ভুল বোঝাবুঝি তৈরি হতে পারে। তাই এ ধরনের আয়োজনকে একটি নির্দিষ্ট নিয়ম ও শৃঙ্খলার মধ্যে আনার প্রয়োজন রয়েছে।

শনিবার বিকেলে দক্ষিণ সুরমার চন্ডিপুল এলাকার কুশিয়ারা কনভেনশন হলে ‘সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদ’-এর অভিষেক অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে মন্ত্রী বলেন, ব্যবসায়ীদের স্বার্থ বিবেচনায় নিয়ে সিলেটে ব্যবসাবান্ধব পরিবেশ নিশ্চিত করা প্রয়োজন। মেলা আয়োজনের ক্ষেত্রে যথাযথ শৃঙ্খলা না থাকলে ব্যবসায়ীদের মধ্যে অসন্তোষ তৈরি হওয়ার পাশাপাশি ব্যবসার প্রতি আগ্রহও কমে যেতে পারে।

মেলার আয়োজক সিলেট উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি জানিয়েছে, দীর্ঘ সময় সিলেটে কোনো বাণিজ্যমেলা না হওয়ায় উদ্যোক্তাদের জন্য বাজার সম্প্রসারণ ও পণ্য প্রদর্শনের সুযোগ তৈরি করতেই এই আয়োজনের উদ্যোগ নেওয়া হয়েছে।

সংগঠনটির সভাপতি লুবানা ইয়াছমিন শম্পা গত ১৪ সেপ্টেম্বর এক সংবাদ সম্মেলনে জানান, ১০ অক্টোবর থেকে শাহী ঈদগাহ মাঠে মাসব্যাপী ‘সৃজনশীল পণ্য প্রদর্শনী, শিল্প-পণ্য ও বাণিজ্য মেলা ২০২৬’ আয়োজনের পরিকল্পনা রয়েছে। এতে সিলেটের নারী উদ্যোক্তাদের পাশাপাশি দেশের বিভিন্ন এলাকার উদ্যোক্তারাও অংশ নেবেন।

তবে মেলা আয়োজনের বিরোধিতা করে ব্যবসায়ীদের একটি পক্ষ ইতোমধ্যে জেলা প্রশাসনসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে স্মারকলিপি দিয়েছে। অন্যদিকে নারী উদ্যোক্তারা মেলা আয়োজনের জন্য প্রয়োজনীয় সহযোগিতা ও নিরাপত্তা চেয়ে সংশ্লিষ্ট মন্ত্রীর কাছে স্মারকলিপি দিয়েছেন।

একই অনুষ্ঠানে আরিফুল হক চৌধুরী দ্রুত নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমে সিলেট চেম্বার অব কমার্স গঠনের ওপরও গুরুত্বারোপ করেন। ব্যবসায়ীদের মধ্যে সমন্বয় বাড়িয়ে নগরে একটি কার্যকর ব্যবসাবান্ধব পরিবেশ তৈরির প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন তিনি।

আরও পড়ুনঃ  বাংলাদেশসহ ৭৫ দেশের ওপর ভিসা স্থগিতাদেশ বাতিল করলেন মার্কিন আদালত

এখন মেলা আয়োজন নিয়ে ব্যবসায়ীদের দুই পক্ষের মতবিরোধের মধ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সিদ্ধান্তের দিকে তাকিয়ে রয়েছেন উদ্যোক্তা ও ব্যবসায়ীরা।

Tag :
জনপ্রিয় পোস্ট

সিলিন্ডারের আগুনে দগ্ধ স্বামী-স্ত্রীর মৃত্যু, আইসিইউতে মেয়ে

সিলেটে বাণিজ্যমেলা নিয়ে ব্যবসায়ীদের মধ্যে মতবিরোধ, মন্ত্রী বললেন শৃঙ্খলার কথা

Update Time : ১১:৩১:৪৫ পূর্বাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬

সিলেটে প্রায় তিন বছর পর বাণিজ্যমেলা আয়োজনকে কেন্দ্র করে ব্যবসায়ীদের মধ্যে মতভেদ দেখা দিয়েছে। আগামী ১০ অক্টোবর থেকে নগরের শাহী ঈদগাহ মাঠে মাসব্যাপী একটি বাণিজ্যমেলা আয়োজনের উদ্যোগ নেওয়া হলেও এর বিরোধিতা করছেন ব্যবসায়ীদের একটি অংশ।

এদিকে মেলা আয়োজনের বিষয়ে নিজের অবস্থান তুলে ধরেছেন শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। তিনি বলেছেন, অনিয়ম বা নির্দিষ্ট পরিকল্পনা ছাড়া মেলার আয়োজন হলে ব্যবসায়ীদের মধ্যে ভুল বোঝাবুঝি তৈরি হতে পারে। তাই এ ধরনের আয়োজনকে একটি নির্দিষ্ট নিয়ম ও শৃঙ্খলার মধ্যে আনার প্রয়োজন রয়েছে।

শনিবার বিকেলে দক্ষিণ সুরমার চন্ডিপুল এলাকার কুশিয়ারা কনভেনশন হলে ‘সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদ’-এর অভিষেক অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে মন্ত্রী বলেন, ব্যবসায়ীদের স্বার্থ বিবেচনায় নিয়ে সিলেটে ব্যবসাবান্ধব পরিবেশ নিশ্চিত করা প্রয়োজন। মেলা আয়োজনের ক্ষেত্রে যথাযথ শৃঙ্খলা না থাকলে ব্যবসায়ীদের মধ্যে অসন্তোষ তৈরি হওয়ার পাশাপাশি ব্যবসার প্রতি আগ্রহও কমে যেতে পারে।

মেলার আয়োজক সিলেট উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি জানিয়েছে, দীর্ঘ সময় সিলেটে কোনো বাণিজ্যমেলা না হওয়ায় উদ্যোক্তাদের জন্য বাজার সম্প্রসারণ ও পণ্য প্রদর্শনের সুযোগ তৈরি করতেই এই আয়োজনের উদ্যোগ নেওয়া হয়েছে।

সংগঠনটির সভাপতি লুবানা ইয়াছমিন শম্পা গত ১৪ সেপ্টেম্বর এক সংবাদ সম্মেলনে জানান, ১০ অক্টোবর থেকে শাহী ঈদগাহ মাঠে মাসব্যাপী ‘সৃজনশীল পণ্য প্রদর্শনী, শিল্প-পণ্য ও বাণিজ্য মেলা ২০২৬’ আয়োজনের পরিকল্পনা রয়েছে। এতে সিলেটের নারী উদ্যোক্তাদের পাশাপাশি দেশের বিভিন্ন এলাকার উদ্যোক্তারাও অংশ নেবেন।

তবে মেলা আয়োজনের বিরোধিতা করে ব্যবসায়ীদের একটি পক্ষ ইতোমধ্যে জেলা প্রশাসনসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে স্মারকলিপি দিয়েছে। অন্যদিকে নারী উদ্যোক্তারা মেলা আয়োজনের জন্য প্রয়োজনীয় সহযোগিতা ও নিরাপত্তা চেয়ে সংশ্লিষ্ট মন্ত্রীর কাছে স্মারকলিপি দিয়েছেন।

একই অনুষ্ঠানে আরিফুল হক চৌধুরী দ্রুত নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমে সিলেট চেম্বার অব কমার্স গঠনের ওপরও গুরুত্বারোপ করেন। ব্যবসায়ীদের মধ্যে সমন্বয় বাড়িয়ে নগরে একটি কার্যকর ব্যবসাবান্ধব পরিবেশ তৈরির প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন তিনি।

আরও পড়ুনঃ  সিলেটসহ পাঁচ জেলার ডিসি-এসপিকে আইনি নোটিশ