Dhaka ০২:৪৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
চতুর্থ শ্রেণির ছাত্রীকে কৌশলে টয়লেটে নিয়ে গেলেন শিক্ষক, অতঃপর… সাত মাসে ঢাকা-মাওয়া সড়কে ১১১ দুর্ঘটনা, প্রাণহানি ১৪ ফেসবুক লাইভে বিএনপিকে নিয়ে মন্তব্য, অবশেষে জামিন পেলেন নারী উদ্যোক্তা সাথী আক্তার সুনামগঞ্জে দুই সেতুর কাজ বন্ধ, এমপি নুরুলের বিরুদ্ধে কোটি টাকা চাঁদা দাবির অভিযোগ ঠিকাদারের সিলেট শাহী ঈদগাহকে আরও দৃষ্টিনন্দন করতে ৫ কোটি টাকার প্রকল্প—সিসিক প্রশাসক শি শু মুহিন হ ত্যার দায়ে ২ জনের মৃ ত্যুদণ্ড চাঁদা না পেয়ে ইউপি সদস্যকে বেদম পেটালেন নেতা ভিসা নিয়ে বাংলাদেশিদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন বার্তা দুধ দিয়ে গোসল করে জামায়াতের সমর্থন ছাড়ার ঘোষণা, ভিডিও ভাইরাল মাদকাসক্ত প্রধান শিক্ষকের নাচের ভিডিও ভাইরাল

সুনামগঞ্জে হাম- রুবেলা টিকাদান কর্মসূচি সংক্রান্ত সংবাদ সম্মেলন

  • Reporter Name
  • Update Time : ০৫:২৯:১৯ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬
  • ৫৩২ Time View

সুনামগঞ্জে হাম- রুবেলা টিকাদান কর্মসূচি সংক্রান্ত সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
রবিবার দুপুর দুইটায় সুনামগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
এটি ২০২৬ সালের জরুরি এমআর টিকাদান কর্মসূচি উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে জানানো হয়,

হাম ও রুবেলা রোগ নির্মূলের মাধ্যমে জনস্বাস্থ্য সুরক্ষায় সুনামগঞ্জ জেলায় শুরু হতে যাচ্ছে বড় পরিসরের টিকাদান ক্যাম্পেইন।
আগামীকাল সোমবার (২০ এপ্রিল) থেকে জেলার সবকয়টি উপজেলায় একযোগে শুরু হওয়া এই কর্মসূচিতে ৬ মাস থেকে ৫ বছর বয়সী মোট ৩ লাখ ৩৫ হাজার ৩৪৫ জন শিশুকে টিকার আওতায় আনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে স্বাস্থ্য বিভাগ।
সংবাদ সম্মেলনে এই তথ্য নিশ্চিত করেন সুনামগঞ্জের সিভিল সার্জন ড. জসিম উদ্দিন।

​সংবাদ সম্মেলনে স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে আরও জানানো হয়, দেশব্যাপী হাম-রুবেলা নির্মূল কার্যক্রমের অংশ হিসেবে সুনামগঞ্জে এই বিশেষ ক্যাম্পেইন হাতে নেওয়া হয়েছে। টিকাদান কার্যক্রম সফল করতে জেলাজুড়ে প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করেছে স্বাস্থ্য বিভাগ।

শিশুদের স্বাস্থ্যঝুঁকি কমাতে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে অভিভাবকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের আহ্বান জানানো হয়।

​সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সমর কুমার পাল।
তিনি টিকাদান কার্যক্রমকে সফল করার লক্ষ্যে প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
সংবাদ সম্মেলনে এছাড়াও উপস্থিত ছিলেন স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ।

​স্বাস্থ্য বিভাগের তথ্যমতে, নির্দিষ্ট বয়সের শিশুদের এই টিকার আওতায় আনা অত্যন্ত জরুরি। ক্যাম্পেইন চলাকালীন সময়ে কোনো শিশু যাতে টিকা থেকে বঞ্চিত না হয়, তা নিশ্চিত করতে মাঠ পর্যায়ে স্বাস্থ্যকর্মীরা কাজ করবেন।

​উল্লেখ্য, হাম ও রুবেলা একটি সংক্রামক রোগ, যা শিশুদের জন্য ঝুঁকিপূর্ণ। সময়মতো টিকা প্রদানের মাধ্যমে এই রোগ প্রতিরোধ করা সম্ভব। আগামীকালের এই ক্যাম্পেইনে অভিভাবকসহ সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেছে জেলা

স্বাস্থ্য বিভাগ।

এরশাদুল হক
জেলা প্রতিনিধি সুনামগঞ্জ

আরও পড়ুনঃ  দেশের রেলপথে নতুন যুগ, চালু হচ্ছে বৈদ্যুতিক ট্রেন
Tag :
About Author Information

জনপ্রিয় পোস্ট

চতুর্থ শ্রেণির ছাত্রীকে কৌশলে টয়লেটে নিয়ে গেলেন শিক্ষক, অতঃপর…

সুনামগঞ্জে হাম- রুবেলা টিকাদান কর্মসূচি সংক্রান্ত সংবাদ সম্মেলন

Update Time : ০৫:২৯:১৯ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬

সুনামগঞ্জে হাম- রুবেলা টিকাদান কর্মসূচি সংক্রান্ত সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
রবিবার দুপুর দুইটায় সুনামগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
এটি ২০২৬ সালের জরুরি এমআর টিকাদান কর্মসূচি উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে জানানো হয়,

হাম ও রুবেলা রোগ নির্মূলের মাধ্যমে জনস্বাস্থ্য সুরক্ষায় সুনামগঞ্জ জেলায় শুরু হতে যাচ্ছে বড় পরিসরের টিকাদান ক্যাম্পেইন।
আগামীকাল সোমবার (২০ এপ্রিল) থেকে জেলার সবকয়টি উপজেলায় একযোগে শুরু হওয়া এই কর্মসূচিতে ৬ মাস থেকে ৫ বছর বয়সী মোট ৩ লাখ ৩৫ হাজার ৩৪৫ জন শিশুকে টিকার আওতায় আনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে স্বাস্থ্য বিভাগ।
সংবাদ সম্মেলনে এই তথ্য নিশ্চিত করেন সুনামগঞ্জের সিভিল সার্জন ড. জসিম উদ্দিন।

​সংবাদ সম্মেলনে স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে আরও জানানো হয়, দেশব্যাপী হাম-রুবেলা নির্মূল কার্যক্রমের অংশ হিসেবে সুনামগঞ্জে এই বিশেষ ক্যাম্পেইন হাতে নেওয়া হয়েছে। টিকাদান কার্যক্রম সফল করতে জেলাজুড়ে প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করেছে স্বাস্থ্য বিভাগ।

শিশুদের স্বাস্থ্যঝুঁকি কমাতে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে অভিভাবকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের আহ্বান জানানো হয়।

​সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সমর কুমার পাল।
তিনি টিকাদান কার্যক্রমকে সফল করার লক্ষ্যে প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
সংবাদ সম্মেলনে এছাড়াও উপস্থিত ছিলেন স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ।

​স্বাস্থ্য বিভাগের তথ্যমতে, নির্দিষ্ট বয়সের শিশুদের এই টিকার আওতায় আনা অত্যন্ত জরুরি। ক্যাম্পেইন চলাকালীন সময়ে কোনো শিশু যাতে টিকা থেকে বঞ্চিত না হয়, তা নিশ্চিত করতে মাঠ পর্যায়ে স্বাস্থ্যকর্মীরা কাজ করবেন।

​উল্লেখ্য, হাম ও রুবেলা একটি সংক্রামক রোগ, যা শিশুদের জন্য ঝুঁকিপূর্ণ। সময়মতো টিকা প্রদানের মাধ্যমে এই রোগ প্রতিরোধ করা সম্ভব। আগামীকালের এই ক্যাম্পেইনে অভিভাবকসহ সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেছে জেলা

স্বাস্থ্য বিভাগ।

এরশাদুল হক
জেলা প্রতিনিধি সুনামগঞ্জ

আরও পড়ুনঃ  স্ত্রীর আত্মহত্যায় প্ররোচনার মামলা; মাকে সঙ্গে নিয়ে হাজিরা, আলভী বললেন, ‘আল্লাহ উত্তম পরিকল্পনাকারী’