Dhaka ০৬:৪৭ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ভারতের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতে চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হতে শিক্ষাগত যোগ্যতা লাগবে না: প্রতিমন্ত্রী শাহে আলম গোয়াইনঘাটে অবৈধ বালু উত্তোলনবিরোধী অভিযান, জরিমানা ৩ জনকে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন, গরম খুন্তি দিয়ে দুই ছাত্রকে ছ্যাঁকা; পরিচালকসহ গ্রেপ্তার ৩ কুড়িয়ে পাওয়া টাকা ফেরত দিতে মালিকের সন্ধানে দুদিন ধরে মাইকিং করছেন এক যুবক ৮ দফা দাবিতে রেলপথ অবরোধ, থামল কপোতাক্ষ এক্সপ্রেস ঢাকায় গোপন বৈঠক, যুবলীগের ৮ নেতা গ্রেপ্তার বিএনপির বিভিন্ন কমিটির শূন্যপদে পদোন্নতি হবে কীভাবে, জানালেন রিজভ রাষ্ট্রপতির সিলেট সফর ঘিরে ব্যাপক প্রস্তুতি, সাজছে নগরী ২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি হবে বাংলাদেশ: বিমানমন্ত্রী

হাতকড়াসহ পালিয়ে আসামির ফেসবুক লাইভ, অতঃপর…

সুনামগঞ্জে পুলিশের কাছ থেকে স্বজনরা হাতকড়াসহ আসামি ছিনিয়ে নেওয়ার পর ওই আসামি হাতকড়া প্রদর্শন করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে লাইভে এসেছেন।

বুধবার (২ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে আস্যার পুলিশের হেফাজত থেকে হাতকড়াসহ পালিয়ে যান। পুলিশ এখনো পর্যন্ত তাকে গ্রেপ্তার করতে পারেনি।

পলাতক আসামির নাম আসির মিয়া (৩০)। তিনি শান্তিগঞ্জের ধামোধরতপি গ্রামের বাসিন্দা।

শান্তিগঞ্জ থানা পুলিশ জানায়, থানার এসআই নুর উদ্দিনের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে দামোধরদপী গ্রামের বাসিন্দা ও মারামারি মামলার এজাহারভুক্ত আসামি আসির মিয়াকে গ্রেপ্তার করে।

তাকে থানায় নিয়ে আসার পথে স্বজনরা পুলিশকে ঘেরাও করে হাতকড়াসহ তাকে ছিনিয়ে নেন। পরে ওই আসামি পালিয়ে যান।

এদিকে পালিয়ে যাওয়ার পর হাতকড়া সহই ফেসবুক লাইভে এসে পালানোর কথা জানান আসির। তিনি নিজেকে কনটেন্ট ক্রিয়েটর হিসেবে দাবি করেন।

তিনি জানান, পুলিশ তাকে গ্রেপ্তার করতে এলে তিনি অ্যারেস্ট ওয়েরেন্ট দেখতে চান তবে পুলিশ তাকে তা দেখাতে পারেনি।

তিনি আরো জানান, এলাকার নানা অনিয়ম নিয়ে কথা বলায় প্রভাবশালী মহল তাদের চার ভাইয়ের বিরুদ্ধে ষড়যন্ত্র করে ডাকাতির মামলা করে। এ সময় পুলিশ তাকে আঘাত করেছে বলেও অভিযোগ জানান তিনি।

শান্তিগঞ্জ থানার ওসি ওয়ালি উল্লাহ বলেন, ‘একটি মারামারি মামলার আসামি আসির মিয়াকে বুধবার রাতে গ্রেপ্তার করে পুলিশ। তখন তার স্বজনরা পুলিশকে ঘেরাও করে তাকে ছিনিয়ে নেন।

পরে ফেসবুকে এসে আসামি লাইভও করেছে। আমরা তাকে গ্রেপ্তারে অভিযান চালাচ্ছি। চারদিকেই খোঁজখবর নেওয়া হচ্ছে। আশা করি, শিগগিরই তাকে গ্রেপ্তার করা যাবে।’

আরও পড়ুনঃ  খলনায়ক ডনের ৫ দিনের রিমান্ড মঞ্জুর
Tag :
জনপ্রিয় পোস্ট

ভারতের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতে চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

হাতকড়াসহ পালিয়ে আসামির ফেসবুক লাইভ, অতঃপর…

Update Time : ১১:৫৪:৩৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬

সুনামগঞ্জে পুলিশের কাছ থেকে স্বজনরা হাতকড়াসহ আসামি ছিনিয়ে নেওয়ার পর ওই আসামি হাতকড়া প্রদর্শন করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে লাইভে এসেছেন।

বুধবার (২ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে আস্যার পুলিশের হেফাজত থেকে হাতকড়াসহ পালিয়ে যান। পুলিশ এখনো পর্যন্ত তাকে গ্রেপ্তার করতে পারেনি।

পলাতক আসামির নাম আসির মিয়া (৩০)। তিনি শান্তিগঞ্জের ধামোধরতপি গ্রামের বাসিন্দা।

শান্তিগঞ্জ থানা পুলিশ জানায়, থানার এসআই নুর উদ্দিনের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে দামোধরদপী গ্রামের বাসিন্দা ও মারামারি মামলার এজাহারভুক্ত আসামি আসির মিয়াকে গ্রেপ্তার করে।

তাকে থানায় নিয়ে আসার পথে স্বজনরা পুলিশকে ঘেরাও করে হাতকড়াসহ তাকে ছিনিয়ে নেন। পরে ওই আসামি পালিয়ে যান।

এদিকে পালিয়ে যাওয়ার পর হাতকড়া সহই ফেসবুক লাইভে এসে পালানোর কথা জানান আসির। তিনি নিজেকে কনটেন্ট ক্রিয়েটর হিসেবে দাবি করেন।

তিনি জানান, পুলিশ তাকে গ্রেপ্তার করতে এলে তিনি অ্যারেস্ট ওয়েরেন্ট দেখতে চান তবে পুলিশ তাকে তা দেখাতে পারেনি।

তিনি আরো জানান, এলাকার নানা অনিয়ম নিয়ে কথা বলায় প্রভাবশালী মহল তাদের চার ভাইয়ের বিরুদ্ধে ষড়যন্ত্র করে ডাকাতির মামলা করে। এ সময় পুলিশ তাকে আঘাত করেছে বলেও অভিযোগ জানান তিনি।

শান্তিগঞ্জ থানার ওসি ওয়ালি উল্লাহ বলেন, ‘একটি মারামারি মামলার আসামি আসির মিয়াকে বুধবার রাতে গ্রেপ্তার করে পুলিশ। তখন তার স্বজনরা পুলিশকে ঘেরাও করে তাকে ছিনিয়ে নেন।

পরে ফেসবুকে এসে আসামি লাইভও করেছে। আমরা তাকে গ্রেপ্তারে অভিযান চালাচ্ছি। চারদিকেই খোঁজখবর নেওয়া হচ্ছে। আশা করি, শিগগিরই তাকে গ্রেপ্তার করা যাবে।’

আরও পড়ুনঃ  ম্যাগনেশিয়ামের ঘাটতি পূরণে কী খাবেন