Dhaka ০৮:০৯ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে জেলা পরিষদের প্রশাসকদের বৈঠক গ্যাস অনুসন্ধানে শেভরনকে আরও বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর ভারতের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতে চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হতে শিক্ষাগত যোগ্যতা লাগবে না: প্রতিমন্ত্রী শাহে আলম গোয়াইনঘাটে অবৈধ বালু উত্তোলনবিরোধী অভিযান, জরিমানা ৩ জনকে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন, গরম খুন্তি দিয়ে দুই ছাত্রকে ছ্যাঁকা; পরিচালকসহ গ্রেপ্তার ৩ কুড়িয়ে পাওয়া টাকা ফেরত দিতে মালিকের সন্ধানে দুদিন ধরে মাইকিং করছেন এক যুবক ৮ দফা দাবিতে রেলপথ অবরোধ, থামল কপোতাক্ষ এক্সপ্রেস ঢাকায় গোপন বৈঠক, যুবলীগের ৮ নেতা গ্রেপ্তার বিএনপির বিভিন্ন কমিটির শূন্যপদে পদোন্নতি হবে কীভাবে, জানালেন রিজভ

হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ফজলুর রহমান বাবু

  • Reporter Name
  • Update Time : ০৩:০৩:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ মার্চ ২০২৬
  • ৫২৩ Time View

গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি আছেন দেশের জনপ্রিয় অভিনেতা ও সংগীতশিল্পী ফজলুর রহমান বাবু। গত ১৬ ফেব্রুয়ারি হঠাৎ হৃদরোগে আক্রান্ত হলে তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য অন্য একটি হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার পর তার হৃদযন্ত্রে ব্লক ধরা পড়ে। পরবর্তীতে গত ১৯ ফেব্রুয়ারি সফলভাবে তার ওপেন হার্ট সার্জারি সম্পন্ন হয়।

অভিনেতার শারীরিক অবস্থার বিষয়ে নিশ্চিত করেছেন নাট্যনির্মাতা কামরুজ্জামান সাগর। সামাজিক মাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি জানান, অস্ত্রোপচারের পর বর্তমানে বাবু চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন এবং আগের চেয়ে কিছুটা স্থিতিশীল আছেন। পুরোপুরি সুস্থ হয়ে কাজে ফিরতে তাকে আরও কিছুদিন বিশ্রামে থাকতে হবে বলেও উল্লেখ করেন তিনি। দেশবাসী ও ভক্তদের কাছে তার দ্রুত আরোগ্যের জন্য দোয়া চাওয়া হয়েছে।

প্রসঙ্গত, ১৯৯১ সালে কাজী নজরুল ইসলামের উপন্যাস অবলম্বনে নির্মিত ‘মৃত্যুক্ষুধা’ নাটকের মাধ্যমে ছোটপর্দায় অভিষেক হয় তার। ২০০০ সালে ‘বিহঙ্গ’ চলচ্চিত্র দিয়ে বড়পর্দায় যাত্রা শুরু করেন। দীর্ঘ অভিনয়জীবনে ‘মনপুরা’, ‘অজ্ঞাতনামা’, ‘স্বপ্নজাল’, ‘হালদা’ ও ‘ফাগুন হাওয়ায়’সহ অসংখ্য চলচ্চিত্রে অভিনয় করে দর্শকমনে স্থায়ী আসন গড়ে তুলেছেন তিনি।

আরও পড়ুনঃ  সিলেটে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী বৈশাখী মেলা, মানুষের ঢল!
Tag :
About Author Information

জনপ্রিয় পোস্ট

রাষ্ট্রপতির সঙ্গে জেলা পরিষদের প্রশাসকদের বৈঠক

হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ফজলুর রহমান বাবু

Update Time : ০৩:০৩:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ মার্চ ২০২৬

গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি আছেন দেশের জনপ্রিয় অভিনেতা ও সংগীতশিল্পী ফজলুর রহমান বাবু। গত ১৬ ফেব্রুয়ারি হঠাৎ হৃদরোগে আক্রান্ত হলে তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য অন্য একটি হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার পর তার হৃদযন্ত্রে ব্লক ধরা পড়ে। পরবর্তীতে গত ১৯ ফেব্রুয়ারি সফলভাবে তার ওপেন হার্ট সার্জারি সম্পন্ন হয়।

অভিনেতার শারীরিক অবস্থার বিষয়ে নিশ্চিত করেছেন নাট্যনির্মাতা কামরুজ্জামান সাগর। সামাজিক মাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি জানান, অস্ত্রোপচারের পর বর্তমানে বাবু চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন এবং আগের চেয়ে কিছুটা স্থিতিশীল আছেন। পুরোপুরি সুস্থ হয়ে কাজে ফিরতে তাকে আরও কিছুদিন বিশ্রামে থাকতে হবে বলেও উল্লেখ করেন তিনি। দেশবাসী ও ভক্তদের কাছে তার দ্রুত আরোগ্যের জন্য দোয়া চাওয়া হয়েছে।

প্রসঙ্গত, ১৯৯১ সালে কাজী নজরুল ইসলামের উপন্যাস অবলম্বনে নির্মিত ‘মৃত্যুক্ষুধা’ নাটকের মাধ্যমে ছোটপর্দায় অভিষেক হয় তার। ২০০০ সালে ‘বিহঙ্গ’ চলচ্চিত্র দিয়ে বড়পর্দায় যাত্রা শুরু করেন। দীর্ঘ অভিনয়জীবনে ‘মনপুরা’, ‘অজ্ঞাতনামা’, ‘স্বপ্নজাল’, ‘হালদা’ ও ‘ফাগুন হাওয়ায়’সহ অসংখ্য চলচ্চিত্রে অভিনয় করে দর্শকমনে স্থায়ী আসন গড়ে তুলেছেন তিনি।

আরও পড়ুনঃ  ৮ দফা দাবিতে রেলপথ অবরোধ, থামল কপোতাক্ষ এক্সপ্রেস