Dhaka ০৩:২৬ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
গোয়াইনঘাটে অবৈধ বালু উত্তোলনবিরোধী অভিযান, জরিমানা ৩ জনকে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন, গরম খুন্তি দিয়ে দুই ছাত্রকে ছ্যাঁকা; পরিচালকসহ গ্রেপ্তার ৩ কুড়িয়ে পাওয়া টাকা ফেরত দিতে মালিকের সন্ধানে দুদিন ধরে মাইকিং করছেন এক যুবক ৮ দফা দাবিতে রেলপথ অবরোধ, থামল কপোতাক্ষ এক্সপ্রেস ঢাকায় গোপন বৈঠক, যুবলীগের ৮ নেতা গ্রেপ্তার বিএনপির বিভিন্ন কমিটির শূন্যপদে পদোন্নতি হবে কীভাবে, জানালেন রিজভ রাষ্ট্রপতির সিলেট সফর ঘিরে ব্যাপক প্রস্তুতি, সাজছে নগরী ২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি হবে বাংলাদেশ: বিমানমন্ত্রী ফ্ল্যাটের চেয়েও কবরের দাম বেশি, এক টুকরো কবরস্থানের দাম সাড়ে ৪ কোটি ভারতে যাচ্ছেন না প্রধানমন্ত্রী, হুমায়ূন কবীরের ঘোষণার পরই বিদ্যুৎ নিয়ে আদানির তালবাহানা!

২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি হবে বাংলাদেশ: বিমানমন্ত্রী

২০৩৪ সালের মধ্যে বাংলাদেশের অর্থনীতিকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্য নিয়ে সরকার কাজ করছে বলে জানিয়েছেন বিমান ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। তিনি বলেন, এই অর্থনৈতিক অগ্রযাত্রায় এভিয়েশন খাত অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

শনিবার (১২ সেপ্টেম্বর) রাজধানীর কুর্মিটোলার ইউনাইটেড কনভেনশন সেন্টারের দ্য প্রেস্টিজে ‘বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতিতে বিশ্বমানের এভিয়েশন’ শীর্ষক পলিসি কনক্লেভে তিনি এসব কথা বলেন। বিমান ও পর্যটনমন্ত্রী বলেন, ‘ফ্যাসিস্ট সরকার’ দেশকে অনেক পিছিয়ে দিয়েছে। বর্তমান সরকার ক্ষমতা গ্রহণের পর একটি ভঙ্গুর এভিয়েশন খাত পেয়েছে। ইতোমধ্যে বেশ কিছু সমস্যা চিহ্নিত করে সেগুলোর সমাধানে উদ্যোগ নেওয়া হয়েছে।

এভিয়েশন খাতের উন্নয়নে প্রয়োজনীয় আইন ও অন্যান্য কার্যক্রম দ্রুত সম্পন্ন করা হবে জানিয়ে তিনি বলেন, যে কাজগুলো করলে এভিয়েশন খাত এগিয়ে যাবে, সেগুলো দ্রুত করা হবে। মন্ত্রী আরও বলেন, এভিয়েশন খাত নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে অনেক বেশি অপতথ্য ছড়ানো হচ্ছে। গণমাধ্যমকে এসব অপতথ্য এড়িয়ে দেশের অগ্রগতিতে ভূমিকা রাখতে হবে।

অনুষ্ঠানে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেন, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল আগামী ডিসেম্বরে চালু হতে পারে। এর পূর্ণাঙ্গ কার্যক্রম আগামী বছরের মার্চ থেকে এপ্রিলের মধ্যে শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে।তৃতীয় টার্মিনাল পূর্ণাঙ্গভাবে চালু হলে বছরে প্রায় ১ কোটি ২০ লাখ যাত্রী পরিবহনের সক্ষমতা তৈরি হবে জানিয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, এর মাধ্যমে বাংলাদেশকে আঞ্চলিক এভিয়েশন হাব হিসেবে গড়ে তোলার প্রক্রিয়া শুরু হবে।

আরও পড়ুনঃ  সাধারণ বীমা করপোরেশনের চেয়ারম্যান পদত্যাগ করেছেন
Tag :
জনপ্রিয় পোস্ট

গোয়াইনঘাটে অবৈধ বালু উত্তোলনবিরোধী অভিযান, জরিমানা ৩ জনকে

২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি হবে বাংলাদেশ: বিমানমন্ত্রী

Update Time : ১১:৫৪:৪৭ পূর্বাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬

২০৩৪ সালের মধ্যে বাংলাদেশের অর্থনীতিকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্য নিয়ে সরকার কাজ করছে বলে জানিয়েছেন বিমান ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। তিনি বলেন, এই অর্থনৈতিক অগ্রযাত্রায় এভিয়েশন খাত অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

শনিবার (১২ সেপ্টেম্বর) রাজধানীর কুর্মিটোলার ইউনাইটেড কনভেনশন সেন্টারের দ্য প্রেস্টিজে ‘বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতিতে বিশ্বমানের এভিয়েশন’ শীর্ষক পলিসি কনক্লেভে তিনি এসব কথা বলেন। বিমান ও পর্যটনমন্ত্রী বলেন, ‘ফ্যাসিস্ট সরকার’ দেশকে অনেক পিছিয়ে দিয়েছে। বর্তমান সরকার ক্ষমতা গ্রহণের পর একটি ভঙ্গুর এভিয়েশন খাত পেয়েছে। ইতোমধ্যে বেশ কিছু সমস্যা চিহ্নিত করে সেগুলোর সমাধানে উদ্যোগ নেওয়া হয়েছে।

এভিয়েশন খাতের উন্নয়নে প্রয়োজনীয় আইন ও অন্যান্য কার্যক্রম দ্রুত সম্পন্ন করা হবে জানিয়ে তিনি বলেন, যে কাজগুলো করলে এভিয়েশন খাত এগিয়ে যাবে, সেগুলো দ্রুত করা হবে। মন্ত্রী আরও বলেন, এভিয়েশন খাত নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে অনেক বেশি অপতথ্য ছড়ানো হচ্ছে। গণমাধ্যমকে এসব অপতথ্য এড়িয়ে দেশের অগ্রগতিতে ভূমিকা রাখতে হবে।

অনুষ্ঠানে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেন, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল আগামী ডিসেম্বরে চালু হতে পারে। এর পূর্ণাঙ্গ কার্যক্রম আগামী বছরের মার্চ থেকে এপ্রিলের মধ্যে শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে।তৃতীয় টার্মিনাল পূর্ণাঙ্গভাবে চালু হলে বছরে প্রায় ১ কোটি ২০ লাখ যাত্রী পরিবহনের সক্ষমতা তৈরি হবে জানিয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, এর মাধ্যমে বাংলাদেশকে আঞ্চলিক এভিয়েশন হাব হিসেবে গড়ে তোলার প্রক্রিয়া শুরু হবে।

আরও পড়ুনঃ  জ্বালানি সংকট নিয়ে সংসদে উত্তাপ, বিরোধী দলের পরামর্শ নিতে প্রস্তুত সরকার