Dhaka ০৫:৪৯ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সিলেটে বাণিজ্য মেলার দ্বিতীয় দিনেই উপচে পড়া ভিড়, দেখা দিয়েছে তীব্র যানজট সিলেটে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু প্রকাশ্য দিবালোকে সাংবাদিককে গু.লি করে হ ত্যা সিলেটে ডিসকাউন্টের নামে প্রতারণা: ৪ কাপড়ের দোকানকে ৭২ হাজার টাকা জরিমানা সম্প্রীতি ও সৌহার্দ্যের ভূখণ্ড সিলেট: পূজামণ্ডপ পরিদর্শনে সিউক চেয়ারম্যান দূষিত শহরের তালিকায় ঢাকার নাম দেশের জন্য লজ্জার: প্রধানমন্ত্রী সিলেট জেলা ও মহানগর যুবদলের দুই সাধারণ সম্পাদককে সম্মাননা প্রদান ফ্যামিলি কার্ডের জন্য ৫ হাজার টাকা দাবি! ‘নেতাদের ভাগ দিতে হবে’ —ভাইরাল ভিডিও ঘিরে সুনামগঞ্জে তোলপাড় সৌদি আরবে অনৈতিক কাজের অপরাধে বাংলাদেশি দুই নারী-পুরুষের ফাঁ.সি সিলেটে দুর্গাপূজা নির্বিঘ্ন করতে বিএনপির ৭ ‘তদারকি কমিটি’

অটোরিকশা থেকে নামিয়ে ছাত্রদলকর্মীকে কুপিয়ে জখম!

অটোরিকশা (সিএনজি) থেকে নামিয়ে নাজমুল ইসলাম নামে এক ছাত্রদলকর্মীকে প্রকাশ্যে কুপিয়ে ও ছুরিকাঘাত করে গুরুতর জখম করেছে একদল দুর্বৃত্ত। মঙ্গলবার (১৮ আগস্ট) ফেনী যাওয়ার পথে উপজেলার মতিগঞ্জ এলাকায় এ হামলার ঘটনা ঘটে। আশঙ্কাজনক অবস্থায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নাজমুল ইসলাম সোনাগাজী উপজেলার ৬ নম্বর চরচান্দিয়া ইউনিয়ন ছাত্রদলের সক্রিয় সদস্য বলে স্থানীয় নেতাকর্মীরা জানিয়েছেন।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ফেনী সদরে যাওয়ার উদ্দেশ্যে সোনাগাজী থেকে অটোরিকশায় রওনা হন নাজমুল। অটোরিকশাটি মতিগঞ্জ এলাকায় পৌঁছালে একদল যুবক পথরোধ করে তাকে জোরপূর্বক নামিয়ে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে ও ছুরিকাঘাত করে। তার চিৎকার শুনে স্থানীয় লোকজন এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়।

পরে স্থানীয়রা নাজমুলকে উদ্ধার করে প্রথমে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।এ ঘটনায় স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মধ্যে ক্ষোভ ও উত্তেজনা দেখা দিয়েছে। তাদের অভিযোগ, স্থানীয় প্রভাবশালী মহলের ছত্রছায়ায় থাকা কিশোর গ্যাংয়ের সদস্যরা এবং দলের ভেতরে থাকা একটি স্বার্থান্বেষী মহল হামলার সঙ্গে জড়িত থাকতে পারে। তবে হামলায় কারা জড়িত, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট কারও বক্তব্যও পাওয়া যায়নি। হামলায় জড়িতদের দ্রুত শনাক্ত করে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। একই সঙ্গে কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য বন্ধে প্রশাসন ও স্থানীয় রাজনৈতিক নেতাদের কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন তারা।

সোনাগাজী থানা পুলিশ জানিয়েছে, হামলার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনার বিষয়ে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুনঃ  এলপিজির সংকট, ১২ কেজির সিলিন্ডারের দাম ছাড়াল ২ হাজার টাকা
Tag :
জনপ্রিয় পোস্ট

সিলেটে বাণিজ্য মেলার দ্বিতীয় দিনেই উপচে পড়া ভিড়, দেখা দিয়েছে তীব্র যানজট

অটোরিকশা থেকে নামিয়ে ছাত্রদলকর্মীকে কুপিয়ে জখম!

Update Time : ০১:৩৮:৩৪ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬

অটোরিকশা (সিএনজি) থেকে নামিয়ে নাজমুল ইসলাম নামে এক ছাত্রদলকর্মীকে প্রকাশ্যে কুপিয়ে ও ছুরিকাঘাত করে গুরুতর জখম করেছে একদল দুর্বৃত্ত। মঙ্গলবার (১৮ আগস্ট) ফেনী যাওয়ার পথে উপজেলার মতিগঞ্জ এলাকায় এ হামলার ঘটনা ঘটে। আশঙ্কাজনক অবস্থায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নাজমুল ইসলাম সোনাগাজী উপজেলার ৬ নম্বর চরচান্দিয়া ইউনিয়ন ছাত্রদলের সক্রিয় সদস্য বলে স্থানীয় নেতাকর্মীরা জানিয়েছেন।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ফেনী সদরে যাওয়ার উদ্দেশ্যে সোনাগাজী থেকে অটোরিকশায় রওনা হন নাজমুল। অটোরিকশাটি মতিগঞ্জ এলাকায় পৌঁছালে একদল যুবক পথরোধ করে তাকে জোরপূর্বক নামিয়ে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে ও ছুরিকাঘাত করে। তার চিৎকার শুনে স্থানীয় লোকজন এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়।

পরে স্থানীয়রা নাজমুলকে উদ্ধার করে প্রথমে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।এ ঘটনায় স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মধ্যে ক্ষোভ ও উত্তেজনা দেখা দিয়েছে। তাদের অভিযোগ, স্থানীয় প্রভাবশালী মহলের ছত্রছায়ায় থাকা কিশোর গ্যাংয়ের সদস্যরা এবং দলের ভেতরে থাকা একটি স্বার্থান্বেষী মহল হামলার সঙ্গে জড়িত থাকতে পারে। তবে হামলায় কারা জড়িত, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট কারও বক্তব্যও পাওয়া যায়নি। হামলায় জড়িতদের দ্রুত শনাক্ত করে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। একই সঙ্গে কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য বন্ধে প্রশাসন ও স্থানীয় রাজনৈতিক নেতাদের কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন তারা।

সোনাগাজী থানা পুলিশ জানিয়েছে, হামলার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনার বিষয়ে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুনঃ  ৬২ লাখ প্রবীণকে ভাতা দিচ্ছে সরকার