Dhaka ১২:০৮ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সিকৃবি ভিসির অপসারণ দাবিতে আন্দোলন, ১৮ অভিযোগ তুলে লিফলেট জৈন্তাপুরে লরি থেকে এস্কেভেটর পড়ে চালকের মৃত্যু শনিবার বিদ্যুৎ থাকবে না সিলেটের অর্ধশতাধিক এলাকায় টিকা না নেওয়া শিশুরাই নতুন করে হামে আক্রান্ত হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী মহাখালী রেলগেটে সাততলা ভবনে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট মাত্র ১৩৫ দিনে পবিত্র কোরআনের হাফেজ হলেন ৮ বছরের সাজিদ ‘অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার’ ফুটবল খেলা নিয়ে বিরোধ, টর্চলাইট জ্বালিয়ে সংঘর্ষে পুলিশসহ আহত অর্ধশত বিয়ের দাবিতে ওমান প্রবাসী প্রেমিকের বাড়িতে ৪ দিন ধরে তরুণীর অবস্থান ট্যাংক থেকে গোলাবর্ষণের সময় দুর্ঘটনা, নিহত দুই সেনাসদস্যের পরিচয় প্রকাশ

ট্যাংক থেকে গোলাবর্ষণের সময় দুর্ঘটনা, নিহত দুই সেনাসদস্যের পরিচয় প্রকাশ

চট্টগ্রামের হাটহাজারীতে ফিল্ড ফায়ারিং অনুশীলনকালে ট্যাংক থেকে গোলাবর্ষণের সময় আকস্মিক দুর্ঘটনায় নিহত দুই সেনাসদস্যের পরিচয় পাওয়া গেছে। এরা হলেন- সৈনিক আবু বকর সিদ্দিক (৩০) ও সৈনিক মো. তাসনিম রিফাত (৩০)।

এ ঘটনায় আরও এক সেনা কর্মকর্তা গুরুতর আহত হয়েছেন। আহত সেনা কর্মকর্তার নাম ক্যাপ্টেন মীর্জা মহিউদ্দীন। তিনি ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন।বুধবার (৯ সেপ্টেম্বর) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক বিজ্ঞপ্তিতে জানায়, এদিন সকালে চট্টগ্রামের হাটহাজারী ফিল্ড ফায়ারিং রেঞ্জে ফিল্ড ফায়ারিং অনুশীলন চলছিল। এ সময় একটি ট্যাংক থেকে গোলাবর্ষণের সময় আকস্মিক দুর্ঘটনা ঘটে। এতে বাংলাদেশ সেনাবাহিনীর দুই সৈনিক নিহত এবং এক কর্মকর্তা গুরুতর আহত হন।

আহত কর্মকর্তাকে উন্নত চিকিৎসার জন্য হেলিকপ্টারযোগে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) স্থানান্তর করা হয়েছে।

দুর্ঘটনার কারণ অনুসন্ধানে প্রয়োজনীয় কার্যক্রম চলমান রয়েছে বলে জানিয়েছে আইএসপিআর।

আরও পড়ুনঃ  সিলেটে ট্রিপল মার্ডারের রেশ কাটতে না কাটতেই শাহপরানে ব্যবসায়ীর গলা কাটা লাশ উদ্ধার
Tag :
জনপ্রিয় পোস্ট

সিকৃবি ভিসির অপসারণ দাবিতে আন্দোলন, ১৮ অভিযোগ তুলে লিফলেট

ট্যাংক থেকে গোলাবর্ষণের সময় দুর্ঘটনা, নিহত দুই সেনাসদস্যের পরিচয় প্রকাশ

Update Time : ১১:১৪:৩৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬

চট্টগ্রামের হাটহাজারীতে ফিল্ড ফায়ারিং অনুশীলনকালে ট্যাংক থেকে গোলাবর্ষণের সময় আকস্মিক দুর্ঘটনায় নিহত দুই সেনাসদস্যের পরিচয় পাওয়া গেছে। এরা হলেন- সৈনিক আবু বকর সিদ্দিক (৩০) ও সৈনিক মো. তাসনিম রিফাত (৩০)।

এ ঘটনায় আরও এক সেনা কর্মকর্তা গুরুতর আহত হয়েছেন। আহত সেনা কর্মকর্তার নাম ক্যাপ্টেন মীর্জা মহিউদ্দীন। তিনি ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন।বুধবার (৯ সেপ্টেম্বর) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক বিজ্ঞপ্তিতে জানায়, এদিন সকালে চট্টগ্রামের হাটহাজারী ফিল্ড ফায়ারিং রেঞ্জে ফিল্ড ফায়ারিং অনুশীলন চলছিল। এ সময় একটি ট্যাংক থেকে গোলাবর্ষণের সময় আকস্মিক দুর্ঘটনা ঘটে। এতে বাংলাদেশ সেনাবাহিনীর দুই সৈনিক নিহত এবং এক কর্মকর্তা গুরুতর আহত হন।

আহত কর্মকর্তাকে উন্নত চিকিৎসার জন্য হেলিকপ্টারযোগে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) স্থানান্তর করা হয়েছে।

দুর্ঘটনার কারণ অনুসন্ধানে প্রয়োজনীয় কার্যক্রম চলমান রয়েছে বলে জানিয়েছে আইএসপিআর।

আরও পড়ুনঃ  টিকাদানের ঘাটতিতে সিলেটে বাড়ছে হাম, সংক্রমণ বৃদ্ধির অন্যতম কারণ বলছেন বিশেষজ্ঞরা