Dhaka ১০:৫৭ পূর্বাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ফেসবুকে ‘আমার মৃত্যুর জন্য ইউএনও দায়ী’ লিখে হাসপাতালে সুনামগঞ্জের এসিল্যান্ড তত্ত্বাবধায়ক সরকারের প্রধান কে হবেন, যা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী গোপালগঞ্জে ছাত্রলীগের মিছিল থেকে পুলিশের গাড়িতে হামলা এমপির বক্তব্যে ইউএনও’র হাততালি, ব্যাখ্যার সময় বনে গেলেন ‘বিএনপি নেতা’ ‘প্রেমিকের সঙ্গে কক্সবাজারের হোটেলে উঠতে পারবে না অপ্রাপ্তবয়স্ক মেয়েরা’ ভাড়া বাসায় জমিয়ে ইয়াবা খাচ্ছিলেন পুলিশ সদস্য, অতঃপর… ৩৫ দিন পর খুলল শাহজালাল মাজারের দানবাক্স: মিলল ৮৮ লাখ টাকা ও বিপুল বৈদেশিক মুদ্রা বিশ্ববাজারে আবারও বেড়েছে অপরিশোধিত জ্বালানি তেলের দাম মাদরাসায় বলাৎকার, কঠোর সিদ্ধান্ত নিতে যাচ্ছে সরকার পুলিশের সক্ষমতা বাড়াতে দুই মেগা প্রকল্প, ৬৬০৮ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব

আজ আন্তর্জাতিক কন্যাশিশু দিবস

  • Desk News
  • Update Time : ১১:০৯:৫০ পূর্বাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬
  • ৫২২ Time View

বাল্যবিয়ে বন্ধ, কন্যাশিশুর অধিকার সুরক্ষা এবং শিক্ষা ও স্বাস্থ্য নিশ্চিত করার আহ্বানের মধ্য দিয়ে আজ ১১ অক্টোবর পালিত হচ্ছে আন্তর্জাতিক কন্যাশিশু দিবস। এ বছরের প্রতিপাদ্য ‘বাল্যবিয়ে বন্ধ করুন এবং মেয়েদের অধিকার সুরক্ষায় বিনিয়োগ করুন’।

বিশ্বজুড়ে কন্যাশিশুদের অধিকার প্রতিষ্ঠা, লিঙ্গবৈষম্য দূর করা এবং তাদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ ভবিষ্যৎ নিশ্চিত করতে দিবসটি পালন করা হয়। এ উপলক্ষে বিভিন্ন দেশে সভা, সেমিনার ও সচেতনতামূলক কর্মসূচির আয়োজন করা হয়।কন্যাশিশুর শিক্ষা, স্বাস্থ্যসেবা, পুষ্টি ও নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি তাদের আত্মবিশ্বাস ও নেতৃত্বের বিকাশে উৎসাহিত করাও দিবসটি পালনের অন্যতম উদ্দেশ্য। একই সঙ্গে বাল্যবিয়ে, নির্যাতন ও বৈষম্য প্রতিরোধে পরিবার, সমাজ ও রাষ্ট্রের দায়িত্বের বিষয়টি তুলে ধরা হয়।

জাতিসংঘ সাধারণ পরিষদ ২০১১ সালের ১৯ ডিসেম্বর এক প্রস্তাবের মাধ্যমে ১১ অক্টোবরকে আন্তর্জাতিক কন্যাশিশু দিবস হিসেবে ঘোষণা করে। ২০১২ সালের ১১ অক্টোবর প্রথমবারের মতো বিশ্বব্যাপী দিবসটি পালিত হয়।

দিবসটি কন্যাশিশুদের সম্ভাবনা বিকাশের সুযোগ তৈরি এবং তাদের অধিকার প্রতিষ্ঠায় সম্মিলিত উদ্যোগের গুরুত্ব তুলে ধরে।

আরও পড়ুনঃ  দেশদ্রোহী বলায় অস্ট্রেলিয়ায় রাজনৈতিক আশ্রয় নিলেন ৫ ইরানি ফুটবলার
Tag :
জনপ্রিয় পোস্ট

ফেসবুকে ‘আমার মৃত্যুর জন্য ইউএনও দায়ী’ লিখে হাসপাতালে সুনামগঞ্জের এসিল্যান্ড

আজ আন্তর্জাতিক কন্যাশিশু দিবস

Update Time : ১১:০৯:৫০ পূর্বাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬

বাল্যবিয়ে বন্ধ, কন্যাশিশুর অধিকার সুরক্ষা এবং শিক্ষা ও স্বাস্থ্য নিশ্চিত করার আহ্বানের মধ্য দিয়ে আজ ১১ অক্টোবর পালিত হচ্ছে আন্তর্জাতিক কন্যাশিশু দিবস। এ বছরের প্রতিপাদ্য ‘বাল্যবিয়ে বন্ধ করুন এবং মেয়েদের অধিকার সুরক্ষায় বিনিয়োগ করুন’।

বিশ্বজুড়ে কন্যাশিশুদের অধিকার প্রতিষ্ঠা, লিঙ্গবৈষম্য দূর করা এবং তাদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ ভবিষ্যৎ নিশ্চিত করতে দিবসটি পালন করা হয়। এ উপলক্ষে বিভিন্ন দেশে সভা, সেমিনার ও সচেতনতামূলক কর্মসূচির আয়োজন করা হয়।কন্যাশিশুর শিক্ষা, স্বাস্থ্যসেবা, পুষ্টি ও নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি তাদের আত্মবিশ্বাস ও নেতৃত্বের বিকাশে উৎসাহিত করাও দিবসটি পালনের অন্যতম উদ্দেশ্য। একই সঙ্গে বাল্যবিয়ে, নির্যাতন ও বৈষম্য প্রতিরোধে পরিবার, সমাজ ও রাষ্ট্রের দায়িত্বের বিষয়টি তুলে ধরা হয়।

জাতিসংঘ সাধারণ পরিষদ ২০১১ সালের ১৯ ডিসেম্বর এক প্রস্তাবের মাধ্যমে ১১ অক্টোবরকে আন্তর্জাতিক কন্যাশিশু দিবস হিসেবে ঘোষণা করে। ২০১২ সালের ১১ অক্টোবর প্রথমবারের মতো বিশ্বব্যাপী দিবসটি পালিত হয়।

দিবসটি কন্যাশিশুদের সম্ভাবনা বিকাশের সুযোগ তৈরি এবং তাদের অধিকার প্রতিষ্ঠায় সম্মিলিত উদ্যোগের গুরুত্ব তুলে ধরে।

আরও পড়ুনঃ  ইরবিলে মার্কিন সেনাদের অবস্থানকারী হোটেলে হামলা, দাবি ইরাকি সশস্ত্র গোষ্ঠীর