Dhaka ০৭:২৪ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে জেলা পরিষদের প্রশাসকদের বৈঠক গ্যাস অনুসন্ধানে শেভরনকে আরও বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর ভারতের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতে চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হতে শিক্ষাগত যোগ্যতা লাগবে না: প্রতিমন্ত্রী শাহে আলম গোয়াইনঘাটে অবৈধ বালু উত্তোলনবিরোধী অভিযান, জরিমানা ৩ জনকে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন, গরম খুন্তি দিয়ে দুই ছাত্রকে ছ্যাঁকা; পরিচালকসহ গ্রেপ্তার ৩ কুড়িয়ে পাওয়া টাকা ফেরত দিতে মালিকের সন্ধানে দুদিন ধরে মাইকিং করছেন এক যুবক ৮ দফা দাবিতে রেলপথ অবরোধ, থামল কপোতাক্ষ এক্সপ্রেস ঢাকায় গোপন বৈঠক, যুবলীগের ৮ নেতা গ্রেপ্তার বিএনপির বিভিন্ন কমিটির শূন্যপদে পদোন্নতি হবে কীভাবে, জানালেন রিজভ

ইবি শিক্ষক আসমা সাদিয়া হত্যার ঘটনায় ৫ সদস্যের তদন্ত কমিটি

  • Reporter Name
  • Update Time : ০৩:৫২:৫২ অপরাহ্ন, শনিবার, ৭ মার্চ ২০২৬
  • ৫১৯ Time View

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সমাজকল্যাণ বিভাগের সহকারী অধ্যাপক ও বিভাগীয় সভাপতি আসমা সাদিয়া রুনার হত্যাকাণ্ডের ঘটনা তদন্তে পাঁচ সদস্যের কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

শনিবার বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মনজুরুল হকের সই করা এক অফিস আদেশ থেকে এ তথ্য জানা গেছে। কমিটিতে ইবির হিসাববিজ্ঞান ও তথ্যপদ্ধতি বিভাগের অধ্যাপক ড. মিজানুর রহমানকে আহ্বায়ক করা হয়েছে। সদস্য-সচিব করা হয়েছে একাডেমিক শাখার উপ-রেজিস্ট্রার (শিক্ষা) গোলাম মওলাকে।

এছাড়া কমিটিতে সদস্য হিসেবে রয়েছেন বাংলা বিভাগের অধ্যাপক ড. রশিদুজ্জামান, বিশ্ববিদ্যালয়ের ছাত্র-উপদেষ্টা অধ্যাপক ড. ওবায়দুল ইসলাম ও লালন শাহ হলের প্রভোস্ট অধ্যাপক ড. গাজী আরিফুজ্জামান খান। কমিটিকে দ্রুত সময়ের মধ্যে হত্যাকাণ্ডের বিষয়ে সঠিক ও প্রয়োজনীয় রিপোর্ট জমা দিতে বলা হয়েছে।তদন্ত কমিটির সদস্য সচিব গোলাম মওলা বলেন, চিঠি হাতে পেয়েছি। চিঠি পাওয়ার সাথে সাথেই কমিটির আহ্বায়কের সাথে কথা বলেছি। বিষয়টি নিয়ে আমরা আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেব।

আহ্বায়ক ড. মিজানূর রহমান বলেন, চিঠি পেয়েছি। আগামী সোমবার সকাল সাড়ে ৯টায় এ বিষয়ে মিটিং ডেকেছি। সদস্য সচিবকে কমিটির সদস্যদের চিঠি দেওয়ার জন্য বলেছি।

এর আগে গত ৪ মার্চ বিকেল চারটার দিকে বিশ্ববিদ্যালয়ের থিওলজি অ্যান্ড ইসলামিক স্টাডিজ অনুষদ ভবনের ২২৬ নম্বর কক্ষে আসমা সাদিয়া রুনাকে ছুরিকাঘাত করেন বিভাগের সাবেক কর্মচারী ফজলুর রহমান। পরে একই কক্ষে ওই কর্মচারীও নিজ গলায় ছুরি চালিয়ে আত্মহত্যার চেষ্টা করেন। ঘটনাস্থল থেকে দুজনকে উদ্ধার করে কুষ্টিয়া সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক রুনাকে মৃত ঘোষণা করেন। পরদিন বৃহস্পতিবার সকালে ময়নাতদন্ত শেষে ওই শিক্ষকের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। সেদিন বাদ জোহর কুষ্টিয়া পৌর ঈদগাহ মাঠে জানাজা শেষে তাকে কুষ্টিয়া পৌর গোরস্থানে দাফন করা হয়েছে। 

এদিকে বৃহস্পতিবার নিহতের স্বামী ইমতিয়াজ সুলতান মূল হত্যাকারী ফজলুর রহমানসহ চারজনকে আসামি করে ইবি থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলার অন্য আসামিরা হলেন, নিহতের বিভাগের সাবেক সহকারী রেজিস্ট্রার বিশ্বজিত কুমার বিশ্বাস, বিভাগটির সহকারী অধ্যাপক শ্যাম সুন্দর সরকার ও হাবিবুর রহমান। মামলা মূল আসামি ফজলুরকে গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ। তবে আহত থাকায় তাকে বর্তমানে কুষ্টিয়া সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

আরও পড়ুনঃ  সিলেট জেলা ক্রীড়া সংস্থায় ৭ সদস্যের অ্যাডহক কমিটি গঠন
Tag :
About Author Information

জনপ্রিয় পোস্ট

রাষ্ট্রপতির সঙ্গে জেলা পরিষদের প্রশাসকদের বৈঠক

ইবি শিক্ষক আসমা সাদিয়া হত্যার ঘটনায় ৫ সদস্যের তদন্ত কমিটি

Update Time : ০৩:৫২:৫২ অপরাহ্ন, শনিবার, ৭ মার্চ ২০২৬