Dhaka ০৫:৩৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সিলিন্ডারের আগুনে দগ্ধ স্বামী-স্ত্রীর মৃত্যু, আইসিইউতে মেয়ে দেড় মিনিটের বক্তব্যে মন্ত্রীকে ২৫ বার ‘স্যার’ বললেন ইউএনও আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সন্ত্রাসীদের গোলাগুলি কনটেন্ট ক্রিয়েটরের পরিচয়ে হানিট্র্যাপ, আটক ২ নারী ভারত পালিয়ে যাওয়ার সময় যুব মহিলা লীগের নেত্রী আটক কুষ্টিয়ায় লালনমেলা থেকে গাঁজা সেবনের ২ হাজার সরঞ্জাম জব্দ সাধুসঙ্গে নিজেকে ও অজানাকে জানছেন লালন ভক্তরা বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য যুক্তরাষ্ট্রে মহাকাশ গবেষণার সুযোগ: মিলবে ১৩ হাজার ডলারের বৃত্তি প্রতিমা বিসর্জনস্থলে সিঁদুর খেলার সময় নববধূর মৃত্যু আইফোনের জন্য ১৭ বছর বয়সী কিশোরকে পিটিয়ে হ ত্যা

ইসলামী বিশ্ববিদ্যালয়ে আপত্তিকর অবস্থায় প্রেমিক যুগল আটক, পরে দেওয়া হলো বিয়ে

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) দুই শিক্ষার্থীকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকসংলগ্ন একটি মেসের পাশে আপত্তিকর অবস্থায় আটক করা হয়েছে। পরে বিষয়টি বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডির কাছে নেওয়া হলে তাদের বিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে স্থানীয় কয়েকজন তাদের দেখতে পেয়ে আটক করে নিরাপত্তাকর্মীদের কাছে হস্তান্তর করেন।

আটক দুজন বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের এক ছাত্র এবং হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট বিভাগের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের এক ছাত্রী। ওই ছাত্র বিশ্ববিদ্যালয়ের শহীদ জিয়াউর রহমান হলের আবাসিক শিক্ষার্থী। ছাত্রীটি প্রধান ফটকসংলগ্ন একটি মেসে থাকেন।

পরে দুজনকে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিসে নেওয়া হলে তারা নিজেদের সম্পর্কের কথা স্বীকার করেন এবং বিয়েতে সম্মতি জানান বলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে।

প্রক্টর অধ্যাপক ড. শাহীনুজ্জামানের সিদ্ধান্ত অনুযায়ী, শনিবার (২৬ সেপ্টেম্বর) উভয় পরিবারের সদস্যদের উপস্থিতিতে তাদের বিয়ে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, শিক্ষার্থীদের অভিভাবকদের বিষয়টি জানানো হয়েছে। তাদের উপস্থিতিতে পরবর্তী সিদ্ধান্ত বাস্তবায়ন করা হবে।

এদিকে স্থানীয় কয়েকজনের বিরুদ্ধে আটক ছাত্রকে মারধরের অভিযোগও উঠেছে। বিষয়টি নিয়েও খোঁজ নেওয়া হচ্ছে।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর বলেন, শিক্ষার্থীদের প্রক্টর অফিসে এনে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তারা বিয়েতে সম্মতি দেওয়ায় অভিভাবকদের উপস্থিতিতে বিয়ের ব্যবস্থা করা হবে। পাশাপাশি ক্যাম্পাসে অনৈতিক কর্মকাণ্ডের বিষয়ে প্রশাসন কঠোর অবস্থানে থাকবে বলে জানান তিনি।

ছাত্রী যে মেসে থাকেন, সেই মেসের মালিককেও বিষয়টি নিয়ে জিজ্ঞাসাবাদের জন্য ডাকার কথা জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

আরও পড়ুনঃ  বাড়লো বোতলজাত সয়াবিন তেলের দাম, লিটারে কতো?
Tag :
জনপ্রিয় পোস্ট

সিলিন্ডারের আগুনে দগ্ধ স্বামী-স্ত্রীর মৃত্যু, আইসিইউতে মেয়ে

ইসলামী বিশ্ববিদ্যালয়ে আপত্তিকর অবস্থায় প্রেমিক যুগল আটক, পরে দেওয়া হলো বিয়ে

Update Time : ১২:৫৯:২৩ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) দুই শিক্ষার্থীকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকসংলগ্ন একটি মেসের পাশে আপত্তিকর অবস্থায় আটক করা হয়েছে। পরে বিষয়টি বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডির কাছে নেওয়া হলে তাদের বিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে স্থানীয় কয়েকজন তাদের দেখতে পেয়ে আটক করে নিরাপত্তাকর্মীদের কাছে হস্তান্তর করেন।

আটক দুজন বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের এক ছাত্র এবং হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট বিভাগের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের এক ছাত্রী। ওই ছাত্র বিশ্ববিদ্যালয়ের শহীদ জিয়াউর রহমান হলের আবাসিক শিক্ষার্থী। ছাত্রীটি প্রধান ফটকসংলগ্ন একটি মেসে থাকেন।

পরে দুজনকে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিসে নেওয়া হলে তারা নিজেদের সম্পর্কের কথা স্বীকার করেন এবং বিয়েতে সম্মতি জানান বলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে।

প্রক্টর অধ্যাপক ড. শাহীনুজ্জামানের সিদ্ধান্ত অনুযায়ী, শনিবার (২৬ সেপ্টেম্বর) উভয় পরিবারের সদস্যদের উপস্থিতিতে তাদের বিয়ে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, শিক্ষার্থীদের অভিভাবকদের বিষয়টি জানানো হয়েছে। তাদের উপস্থিতিতে পরবর্তী সিদ্ধান্ত বাস্তবায়ন করা হবে।

এদিকে স্থানীয় কয়েকজনের বিরুদ্ধে আটক ছাত্রকে মারধরের অভিযোগও উঠেছে। বিষয়টি নিয়েও খোঁজ নেওয়া হচ্ছে।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর বলেন, শিক্ষার্থীদের প্রক্টর অফিসে এনে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তারা বিয়েতে সম্মতি দেওয়ায় অভিভাবকদের উপস্থিতিতে বিয়ের ব্যবস্থা করা হবে। পাশাপাশি ক্যাম্পাসে অনৈতিক কর্মকাণ্ডের বিষয়ে প্রশাসন কঠোর অবস্থানে থাকবে বলে জানান তিনি।

ছাত্রী যে মেসে থাকেন, সেই মেসের মালিককেও বিষয়টি নিয়ে জিজ্ঞাসাবাদের জন্য ডাকার কথা জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

আরও পড়ুনঃ  চাঁপাইনবাবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে ২ জন নিহত