Dhaka ০৫:৩০ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ভারতের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতে চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হতে শিক্ষাগত যোগ্যতা লাগবে না: প্রতিমন্ত্রী শাহে আলম গোয়াইনঘাটে অবৈধ বালু উত্তোলনবিরোধী অভিযান, জরিমানা ৩ জনকে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন, গরম খুন্তি দিয়ে দুই ছাত্রকে ছ্যাঁকা; পরিচালকসহ গ্রেপ্তার ৩ কুড়িয়ে পাওয়া টাকা ফেরত দিতে মালিকের সন্ধানে দুদিন ধরে মাইকিং করছেন এক যুবক ৮ দফা দাবিতে রেলপথ অবরোধ, থামল কপোতাক্ষ এক্সপ্রেস ঢাকায় গোপন বৈঠক, যুবলীগের ৮ নেতা গ্রেপ্তার বিএনপির বিভিন্ন কমিটির শূন্যপদে পদোন্নতি হবে কীভাবে, জানালেন রিজভ রাষ্ট্রপতির সিলেট সফর ঘিরে ব্যাপক প্রস্তুতি, সাজছে নগরী ২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি হবে বাংলাদেশ: বিমানমন্ত্রী

চট্টগ্রামে কাভার্ড ভ্যান-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৪

বিয়ের অনুষ্ঠান শেষে কক্সবাজারের ঈদগাঁওয়ে ফেরার পথে মাইক্রোবাস ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও কযেকজন আহত হয়েছেন। তারা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত দুইটার দিকে চট্টগ্রাম- কক্সবাজার মহাসড়কের কর্ণফুলী ক্রসিং এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানায়, চট্টগ্রাম নগরীর আগ্রাবাদ এলাকায় একটি বিয়ের অনুষ্ঠান শেষে মাইক্রোবাসটি কক্সবাজারের উদ্দেশে রওনা দেয়। ক্রসিং মোড় এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা কাভার্ড ভ্যানের সঙ্গে মাইক্রোবাসটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তিনজন মারা যান। হাসপাতালে নেওয়ার পর আরো একজনের মৃত্যু হয়। আহত হন আরও কয়েকজন।দুর্ঘটনার খবর পেয়ে স্থানীয় লোকজন, ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

নিহতরা হলেন ঈদগাঁও ইউনিয়নের উত্তর মাইজপাড়া এলাকার বাসিন্দা মনজুর আলমের সন্তান মিমতা ও মোর্শেদ। নিহত অপর দুজন হলেন মিমতা ও মোর্শেদের ফুফা ফেরদৌস আলম ফিরোজ এবং গাড়িচালক মুন্না।

আরও পড়ুনঃ  স্থানীয় সরকার নির্বাচনে পোস্টার নিষিদ্ধ, এআই অপপ্রচারেও নিষেধাজ্ঞা
Tag :
জনপ্রিয় পোস্ট

ভারতের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতে চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

চট্টগ্রামে কাভার্ড ভ্যান-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৪

Update Time : ১১:১৩:৩৮ পূর্বাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬

বিয়ের অনুষ্ঠান শেষে কক্সবাজারের ঈদগাঁওয়ে ফেরার পথে মাইক্রোবাস ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও কযেকজন আহত হয়েছেন। তারা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত দুইটার দিকে চট্টগ্রাম- কক্সবাজার মহাসড়কের কর্ণফুলী ক্রসিং এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানায়, চট্টগ্রাম নগরীর আগ্রাবাদ এলাকায় একটি বিয়ের অনুষ্ঠান শেষে মাইক্রোবাসটি কক্সবাজারের উদ্দেশে রওনা দেয়। ক্রসিং মোড় এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা কাভার্ড ভ্যানের সঙ্গে মাইক্রোবাসটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তিনজন মারা যান। হাসপাতালে নেওয়ার পর আরো একজনের মৃত্যু হয়। আহত হন আরও কয়েকজন।দুর্ঘটনার খবর পেয়ে স্থানীয় লোকজন, ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

নিহতরা হলেন ঈদগাঁও ইউনিয়নের উত্তর মাইজপাড়া এলাকার বাসিন্দা মনজুর আলমের সন্তান মিমতা ও মোর্শেদ। নিহত অপর দুজন হলেন মিমতা ও মোর্শেদের ফুফা ফেরদৌস আলম ফিরোজ এবং গাড়িচালক মুন্না।

আরও পড়ুনঃ  প্রেম নয়, বাসা ভাড়ার টাকা জোগাড়ে চুরি; ধরা পড়ে একে একে তিন খুন!