Dhaka ০৩:৪৪ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

চতুর্থবারের মতো ব্রাজিলের প্রেসিডেন্ট হলেন কট্টর ফিলিস্তিনপন্থি লুলা

ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনে আবারও জয় ছিনিয়ে আনলেন লুলা দা সিলভা। ৫১ শতাংশেরও বেশি ভোট পেয়ে চতুর্থ মেয়াদে প্রেসিডেন্টের মসনদে বসতে যাচ্ছেন বামপন্থি এই নেতা। তিনি ঐতিহ্যগতভাবে কট্টর ফিলিস্তিনপন্থি।

 

সোমবার (২৬ অক্টোবর) ভোরে এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করেছে কাতার-ভিত্তিক সংবাদ মাধ্যম আল-জাজিরা।

 

প্রতিবেদনে বলা হয়েছে, লুলার নিকটতম প্রতিদ্বন্দ্বী জেইর বলসোনারোর ছেলে ফ্লাভিও বলসোনারো পেয়েছেন ৪৮ শতাংশের কিছু বেশি ভোট। লুলাকে বিজয়ী করে আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করেছে ব্রাজিলের নির্বাচন কমিশন।

 

ব্রাজিলের নির্বাচন কমিশনের তথ্যমতে, ৯৯ শতাংশ ব্যালট গণনার মধ্যে লুলা পেয়েছেন ৫১ দশমিক ৭৫ শতাংশ ভোট। অপরদিকে ফ্লাভিও বলসোনারো পেয়েছেন ৪৮ দশমিক ২৫ শতাংশ ভোট। যা দুজনের হাড্ডাহাড্ডি লড়াইকে বোঝায়।উল্লেখ্য, ফ্লাভিও বোলসোনারোর বাবা জেয়ার বোলসোনারে ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট ছিলেন। তাকে হারিয়ে প্রেসিডেন্ট হন বামপন্থি লুলা দ্য সিলভা।

আরও পড়ুনঃ  ডোপ টেস্টে ইতিবাচক ফল, অভিযুক্তের ৫ মাসের জেল সহ জরিমানা
Tag :
জনপ্রিয় পোস্ট

চতুর্থবারের মতো ব্রাজিলের প্রেসিডেন্ট হলেন কট্টর ফিলিস্তিনপন্থি লুলা

Update Time : ১২:৩৬:১৭ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬

ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনে আবারও জয় ছিনিয়ে আনলেন লুলা দা সিলভা। ৫১ শতাংশেরও বেশি ভোট পেয়ে চতুর্থ মেয়াদে প্রেসিডেন্টের মসনদে বসতে যাচ্ছেন বামপন্থি এই নেতা। তিনি ঐতিহ্যগতভাবে কট্টর ফিলিস্তিনপন্থি।

 

সোমবার (২৬ অক্টোবর) ভোরে এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করেছে কাতার-ভিত্তিক সংবাদ মাধ্যম আল-জাজিরা।

 

প্রতিবেদনে বলা হয়েছে, লুলার নিকটতম প্রতিদ্বন্দ্বী জেইর বলসোনারোর ছেলে ফ্লাভিও বলসোনারো পেয়েছেন ৪৮ শতাংশের কিছু বেশি ভোট। লুলাকে বিজয়ী করে আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করেছে ব্রাজিলের নির্বাচন কমিশন।

 

ব্রাজিলের নির্বাচন কমিশনের তথ্যমতে, ৯৯ শতাংশ ব্যালট গণনার মধ্যে লুলা পেয়েছেন ৫১ দশমিক ৭৫ শতাংশ ভোট। অপরদিকে ফ্লাভিও বলসোনারো পেয়েছেন ৪৮ দশমিক ২৫ শতাংশ ভোট। যা দুজনের হাড্ডাহাড্ডি লড়াইকে বোঝায়।উল্লেখ্য, ফ্লাভিও বোলসোনারোর বাবা জেয়ার বোলসোনারে ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট ছিলেন। তাকে হারিয়ে প্রেসিডেন্ট হন বামপন্থি লুলা দ্য সিলভা।

আরও পড়ুনঃ  মানবাধিকার ও ন্যায়বিচারে অবদান, শান্তিতে নোবেল পেলেন নাভি পিল্লাই