Dhaka ১২:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ছেলে থেকে মেয়ে হয়ে এবার ক্রিকেটে ফেরার অনুমতি পেলেন অনায়া ‘মক্কা চুক্তি’তে যোগ দিলে বাংলাদেশের জন্য থাকছে যত সুযোগ-সম্ভাবনা ৩৭৫ সিসি পর্যন্ত বাইক আমদানির সুযোগ, বাজারে নতুন ব্র্যান্ড তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী মমিসহ ৪ জন গ্রেপ্তার একই পরিবারের চারজনকে হত্যা: ময়নাতদন্ত ও জবানবন্দিতে উঠে এলো চাঞ্চল্যকর তথ্য নেপালে বন্যায় বাংলাদেশিদের হতাহতের বিষয়ে যা জানাল রাষ্ট্রদূত নেপালের বন্যায় আটকা তাসরিফ খান, চাইলেন দোয়া অলৌকিকভাবে বেঁচে ফেরা এক শিশুর বর্ণনায় নেপালের বন্যা-ভূমিধস ভারী বৃষ্টির কারণে মক্কায়, ‘রেড অ্যাল্যার্ট’ জারি নেপাল-চীন সীমান্তে বন্যা: ১৫০০ নিখোঁজ, ৮০০ জনই বিদেশি

ঝুটের গোডাউনে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

গাজীপুরে ঝুটের গোডাউনে আগুন, দুই ঘণ্টা পর নিয়ন্ত্রণে

গাজীপুর মহানগরীর কোনাবাড়ীতে একটি ঝুটের গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে গোডাউনে থাকা বিপুল পরিমাণ মালামাল পুড়ে ও ক্ষতিগ্রস্ত হয়েছে।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকাল ৮টার দিকে কোনাবাড়ী থানাধীন দেওলিয়া বাড়ীর ক্লাব মোড় এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, সকাল ৮টার দিকে ঝুটের গোডাউনের ভেতর থেকে কালো ধোঁয়া বের হতে দেখেন তারা। বিষয়টি বুঝতে পেরে গোডাউনের কর্মচারী ও আশপাশের লোকজন আগুন নেভানোর চেষ্টা করেন। কিন্তু ঝুট ও অন্যান্য দাহ্য পদার্থ থাকায় মুহূর্তের মধ্যেই আগুন ভয়াবহ আকার ধারণ করে। ফলে স্থানীয়দের প্রাথমিক চেষ্টা ব্যর্থ হয়।

পরে খবর পেয়ে কোনাবাড়ী মর্ডান ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ও সারাবো ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। ফায়ার সার্ভিসের কর্মীরা দীর্ঘ সময় চেষ্টা চালানোর পর সকাল ৯টা ৫৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন

গাজীপুর ফায়ার সার্ভিসের উপপরিচালক মোহাম্মদ মামুন বলেন, পাঁচটি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। এ ঘটনায় কেউ হতাহত হয়নি। তবে গোডাউনে থাকা বিপুল পরিমাণ মালামাল ক্ষতিগ্রস্ত হয়েছে।

তিনি আরও জানান, কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। অগ্নিকাণ্ডের কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে তদন্ত চলছে।

আরও পড়ুনঃ  সিলেটের পুরাতন জেল ভেঙে গড়ে তোলা হবে দৃষ্টিনন্দন পার্ক: বাণিজ্যমন্ত্রী
Tag :
জনপ্রিয় পোস্ট

ছেলে থেকে মেয়ে হয়ে এবার ক্রিকেটে ফেরার অনুমতি পেলেন অনায়া

ঝুটের গোডাউনে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

Update Time : ১১:০৬:৫৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬

গাজীপুর মহানগরীর কোনাবাড়ীতে একটি ঝুটের গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে গোডাউনে থাকা বিপুল পরিমাণ মালামাল পুড়ে ও ক্ষতিগ্রস্ত হয়েছে।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকাল ৮টার দিকে কোনাবাড়ী থানাধীন দেওলিয়া বাড়ীর ক্লাব মোড় এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, সকাল ৮টার দিকে ঝুটের গোডাউনের ভেতর থেকে কালো ধোঁয়া বের হতে দেখেন তারা। বিষয়টি বুঝতে পেরে গোডাউনের কর্মচারী ও আশপাশের লোকজন আগুন নেভানোর চেষ্টা করেন। কিন্তু ঝুট ও অন্যান্য দাহ্য পদার্থ থাকায় মুহূর্তের মধ্যেই আগুন ভয়াবহ আকার ধারণ করে। ফলে স্থানীয়দের প্রাথমিক চেষ্টা ব্যর্থ হয়।

পরে খবর পেয়ে কোনাবাড়ী মর্ডান ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ও সারাবো ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। ফায়ার সার্ভিসের কর্মীরা দীর্ঘ সময় চেষ্টা চালানোর পর সকাল ৯টা ৫৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন

গাজীপুর ফায়ার সার্ভিসের উপপরিচালক মোহাম্মদ মামুন বলেন, পাঁচটি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। এ ঘটনায় কেউ হতাহত হয়নি। তবে গোডাউনে থাকা বিপুল পরিমাণ মালামাল ক্ষতিগ্রস্ত হয়েছে।

তিনি আরও জানান, কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। অগ্নিকাণ্ডের কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে তদন্ত চলছে।

আরও পড়ুনঃ  মালয়েশিয়া থেকে এসেছে ৩৪ হাজার টন ডিজেল