Dhaka ০৫:৪১ পূর্বাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
৭ বছর বয়সী শিশুকে যৌন নিপীড়নের অভিযোগ, গণধোলাইয়ের পর মাদ্রাসা শিক্ষক গ্রেপ্তার আজ থেকে রাত ৮টায় বন্ধ করতে হবে দোকানপাট সিলেটে টিলা কাটার দায়ে ২ জনকে লাখ টাকা জরিমানা সিলেটে খুন হওয়া যুবদল নেতার বাড়িতে মন্ত্রী আরিফ, আসামিদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ সিলেটে হাম ও হামের উপসর্গ নিয়ে মৃত্যু ২০০ ছাড়াল, ২৪ ঘণ্টায় আরও ৩ শিশুর প্রাণহানি সিলিন্ডারের আগুনে দগ্ধ স্বামী-স্ত্রীর মৃত্যু, আইসিইউতে মেয়ে দেড় মিনিটের বক্তব্যে মন্ত্রীকে ২৫ বার ‘স্যার’ বললেন ইউএনও আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সন্ত্রাসীদের গোলাগুলি কনটেন্ট ক্রিয়েটরের পরিচয়ে হানিট্র্যাপ, আটক ২ নারী ভারত পালিয়ে যাওয়ার সময় যুব মহিলা লীগের নেত্রী আটক

পর্তুগাল দল থেকে ‘নিষিদ্ধ’ রোনালদো

জাতীয় দলের ক্যাম্প ছেড়ে বেরিয়ে যাওয়ার খেসারত দিতে হচ্ছে পর্তুগিজ মহাতারকা ক্রিস্টিয়ানো রোনালদোকে। প্রধান কোচ জর্জ জেসুসের সঙ্গে তীব্র বাগবিতণ্ডার জেরে ক্ষুব্ধ হয়ে ক্যাম্প ত্যাগ করায় ৪১ বছর বয়সী এই ফরোয়ার্ডকে তাৎক্ষণিকভাবে নিষিদ্ধ করেছে পর্তুগিজ ফুটবল ফেডারেশন (এফপিপি)।ব্রিটিশ ট্যাবলয়েড ডেইলি মিররের এক প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে।

 

আন্তর্জাতিক বিরতির ম্যাচে মাঠে খেলার সময় বা ‘মিনিট’ বণ্টন নিয়ে মূলত কোচ জর্জ জেসুসের সঙ্গে রোনালদোর মতবিরোধ তৈরি হয়। এ ঘটনায় পরবর্তী সময়ে এক দীর্ঘ বিবৃতিতে নিজের ভুলের জন্য অনুশোচনা প্রকাশ ও ক্ষমা চান রোনালদো।

সেই বিবৃতিতে পর্তুগিজ ফুটবলের অভিভাবক সংস্থা চাইলে তাকে শাস্তি দিতে পারে বলেও উল্লেখ করেছিলেন তিনি।তবে আনুষ্ঠানিকভাবে কোনো সিদ্ধান্ত চূড়ান্ত হওয়ার আগেই পর্তুগিজ ফেডারেশনের বিধি অনুযায়ী তাকে সাময়িক নিষেধাজ্ঞার মুখে পড়তে হলো।

 

পর্তুগিজ ফুটবল ফেডারেশনের নিয়ম অনুসারে, ক্যাম্প ছাড়ার ঘটনায় স্বয়ংক্রিয়ভাবেই এই নিষেধাজ্ঞা কার্যকর হয়েছে। বর্তমানে দেশটির একটি স্বাধীন কমিটি রোনালদোর এই অসদাচরণের বিষদ পর্যালোচনা করছে। পরিষদ শিগগিরই তার চূড়ান্ত শাস্তির মেয়াদ ঘোষণা করবে, যা সর্বনিম্ন এক মাস থেকে সর্বোচ্চ ছয় মাস পর্যন্ত হতে পারে।

যদি সিআরসেভেনের এই শাস্তির মেয়াদ এক মাসের বেশি দীর্ঘায়িত হয়, তবে আগামী মাসে ‘উয়েফা নেশনস লিগে’ ডেনমার্ক ও ওয়েলসের বিপক্ষে পর্তুগালের গুরুত্বপূর্ণ ম্যাচগুলোতে বিশ্ব ফুটবলের এই মহাতারকাকে ছাড়াই মাঠে নামতে হবে পর্তুগালকে।

তবে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে রোনালদোর লিখিত ক্ষমা প্রার্থনা এবং তার বর্ণাঢ্য ক্যারিয়ারের দিকগুলো বিবেচনা করবে কর্তৃপক্ষ। ক্রীড়াভিত্তিক আন্তর্জাতিক গণমাধ্যম ইএসপিএন ইঙ্গিত দিয়েছে, সর্বোচ্চ শাস্তির বদলে রোনালদোকে অপেক্ষাকৃত কম মেয়াদের নিষেধাজ্ঞার মুখোমুখি হওয়া লাগতে পারে।

আরও পড়ুনঃ  বাসার সামনে স্কুলছাত্রীকে কুপিয়ে হত্যা
Tag :
জনপ্রিয় পোস্ট

৭ বছর বয়সী শিশুকে যৌন নিপীড়নের অভিযোগ, গণধোলাইয়ের পর মাদ্রাসা শিক্ষক গ্রেপ্তার

পর্তুগাল দল থেকে ‘নিষিদ্ধ’ রোনালদো

Update Time : ০১:১৩:৩২ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬

জাতীয় দলের ক্যাম্প ছেড়ে বেরিয়ে যাওয়ার খেসারত দিতে হচ্ছে পর্তুগিজ মহাতারকা ক্রিস্টিয়ানো রোনালদোকে। প্রধান কোচ জর্জ জেসুসের সঙ্গে তীব্র বাগবিতণ্ডার জেরে ক্ষুব্ধ হয়ে ক্যাম্প ত্যাগ করায় ৪১ বছর বয়সী এই ফরোয়ার্ডকে তাৎক্ষণিকভাবে নিষিদ্ধ করেছে পর্তুগিজ ফুটবল ফেডারেশন (এফপিপি)।ব্রিটিশ ট্যাবলয়েড ডেইলি মিররের এক প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে।

 

আন্তর্জাতিক বিরতির ম্যাচে মাঠে খেলার সময় বা ‘মিনিট’ বণ্টন নিয়ে মূলত কোচ জর্জ জেসুসের সঙ্গে রোনালদোর মতবিরোধ তৈরি হয়। এ ঘটনায় পরবর্তী সময়ে এক দীর্ঘ বিবৃতিতে নিজের ভুলের জন্য অনুশোচনা প্রকাশ ও ক্ষমা চান রোনালদো।

সেই বিবৃতিতে পর্তুগিজ ফুটবলের অভিভাবক সংস্থা চাইলে তাকে শাস্তি দিতে পারে বলেও উল্লেখ করেছিলেন তিনি।তবে আনুষ্ঠানিকভাবে কোনো সিদ্ধান্ত চূড়ান্ত হওয়ার আগেই পর্তুগিজ ফেডারেশনের বিধি অনুযায়ী তাকে সাময়িক নিষেধাজ্ঞার মুখে পড়তে হলো।

 

পর্তুগিজ ফুটবল ফেডারেশনের নিয়ম অনুসারে, ক্যাম্প ছাড়ার ঘটনায় স্বয়ংক্রিয়ভাবেই এই নিষেধাজ্ঞা কার্যকর হয়েছে। বর্তমানে দেশটির একটি স্বাধীন কমিটি রোনালদোর এই অসদাচরণের বিষদ পর্যালোচনা করছে। পরিষদ শিগগিরই তার চূড়ান্ত শাস্তির মেয়াদ ঘোষণা করবে, যা সর্বনিম্ন এক মাস থেকে সর্বোচ্চ ছয় মাস পর্যন্ত হতে পারে।

যদি সিআরসেভেনের এই শাস্তির মেয়াদ এক মাসের বেশি দীর্ঘায়িত হয়, তবে আগামী মাসে ‘উয়েফা নেশনস লিগে’ ডেনমার্ক ও ওয়েলসের বিপক্ষে পর্তুগালের গুরুত্বপূর্ণ ম্যাচগুলোতে বিশ্ব ফুটবলের এই মহাতারকাকে ছাড়াই মাঠে নামতে হবে পর্তুগালকে।

তবে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে রোনালদোর লিখিত ক্ষমা প্রার্থনা এবং তার বর্ণাঢ্য ক্যারিয়ারের দিকগুলো বিবেচনা করবে কর্তৃপক্ষ। ক্রীড়াভিত্তিক আন্তর্জাতিক গণমাধ্যম ইএসপিএন ইঙ্গিত দিয়েছে, সর্বোচ্চ শাস্তির বদলে রোনালদোকে অপেক্ষাকৃত কম মেয়াদের নিষেধাজ্ঞার মুখোমুখি হওয়া লাগতে পারে।

আরও পড়ুনঃ  নেদারল্যান্ডসকে উড়িয়ে বাছাইপর্বে চ্যাম্পিয়ন বাংলাদেশ