Dhaka 1:28 pm, Wednesday, 29 July 2026
শিরোনাম :
মিরপুরে দেয়াল ধসে আহতদের চিকিৎসার খরচ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী টম ক্রুজের পদবি বাদ দিলেন মেয়ে সুরি, মায়ের মধ্যনাম ‘নোয়েল’ এখন তার শেষ নাম সীমান্তের প্রান্তিক জনপদে শিক্ষার প্রদীপ জ্বালাচ্ছে গুচ্ছগ্রাম বিদ্যালয়: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ কালীগঞ্জে বিধবা ও প্রতিবন্ধী পরিবারের সম্পত্তি জবর দখলের অভিযোগে সংবাদ সম্মেলন ডোপ টেস্টে ইতিবাচক ফল, অভিযুক্তের ৫ মাসের জেল সহ জরিমানা আদমদীঘি থানা পুলিশের বিশেষ অভিযানে নারী সহ গ্রেপ্তার-৮!! ভূরুঙ্গামারীতে যৌথ অভিযানে ১৫ ফুটের গাঁজাগাছসহ মাদককারবারি গ্রেপ্তার রাজশাহীতে পদ্মা নদীতে নৌকাডুবি তারেক রহমান: কাছ থেকে দেখা এক নেতৃত্ব Online casino gaming opties: hoe je het meeste uit je ervaring haalt

মিরপুরে দেয়াল ধসে আহতদের চিকিৎসার খরচ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী

Update Time : 12:13:59 pm, Wednesday, 29 July 2026

টিসিবির পণ্য নিতে গিয়ে দেয়াল ধসে আহতদের চিকিৎসার সম্পূর্ণ ব্যয় সরকার বহন করবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

মঙ্গলবার (২৮ জুলাই) হাসপাতালে চিকিৎসাধীন আহতদের দেখতে গিয়ে তিনি বলেন, ‘চিকিৎসার জন্য বাইরে থেকে কোনো ওষুধ বা চিকিৎসাসামগ্রী প্রয়োজন হলেও তার ব্যয়ও সরকার বহন করবে। একই সঙ্গে চিকিৎসকদের আহতদের সর্বোচ্চ চিকিৎসাসেবা নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়েছে।’

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘এ দুর্ঘটনায় আটজন আহত হয়ে হাসপাতালে ভর্তি হন। এর মধ্যে একজন ঘটনাস্থলেই মারা যান। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আইসিইউতে আরও একজনের মৃত্যু হয়।’

তিনি আরও বলেন, ‘আহত ছয়জনের মধ্যে একজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন পাঁচজনের সবার প্রাথমিক অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী, তাদের শারীরিক অবস্থা স্থিতিশীল হলে প্রয়োজনীয় পরবর্তী অস্ত্রোপচার করা হবে।’