Dhaka ০৮:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ট্রাম্পের বিরুদ্ধে ধ র্ষণের অভিযোগ দেশে ডেঙ্গুতে মৃত্যু ৪০০, আক্রান্ত ১ লাখ ২৮ হাজারের বেশি যুক্তরাষ্ট্রের ভিসা ও গ্রিন কার্ডে নতুন নিয়ম, বাড়তি সময় মিলবে না সব ক্ষেত্রে ৭০ বছরের ঐতিহ্য বউমেলা, পুরুষের প্রবেশ নিষেধ! স্ত্রীকে রেখে শ্যালিকাকে বিয়ে, টিকটকার মাসুদের সঙ্গে রাতে যা ঘটল হাতকড়াসহ পালানো মাদক বিক্রেতা গ্রেপ্তার জামায়াত নেতার আপত্তিকর ভিডিও ভাইরাল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বদলির আদেশ, তবুও সিলেট ছাড়েননি অতিরিক্ত কমিশনার এনামুল হক! শাপলা হাতে প্রধান শিক্ষিকার প্রেম নিবেদনের পোস্ট ভাইরাল এলআর ফান্ডের তথ্য নিয়ে সিলেট জেলা প্রশাসনের ‘লুকোচুরি’, হিসেব দিতে অনীহা

টম ক্রুজের পদবি বাদ দিলেন মেয়ে সুরি, মায়ের মধ্যনাম ‘নোয়েল’ এখন তার শেষ নাম

  • Reporter Name
  • Update Time : ১২:২৫:৩৫ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬
  • ৬১৬ Time View

 

হাকিকুল ইসলাম খোকন,মো. নাসির,বাপসনিউজঃ হলিউডের জনপ্রিয় অভিনেতা টম ক্রুজ এর সাবেক জীবন সঙ্গী অভিনেত্রী কেটি হোমসের মেয়ে সুরি ক্রুজ নিজের নাম থেকে বাবার বিখ্যাত ‘ক্রুজ’ পদবি বাদ দিয়ে এখন ‘সুরি নোয়েল’ নামে পরিচিত হচ্ছেন। সাম্প্রতিক প্রতিবেদনে বলা হয়েছে, তিনি আইনগতভাবেও ‘ক্রুজ’ বাদ দিয়ে মায়ের মধ্যনাম ‘নোয়েলকে শেষ নাম হিসেবে গ্রহণ করেছেন। খবর আইবিএননিউজ ।

সুরি ২০২৪ সালে হাইস্কুলের গ্র্যাজুয়েশন অনুষ্ঠানের সময়ও ‘Suri Noelle’ নামটি ব্যবহার করেছিলেন। পরে পেনসিলভানিয়ায় ভোটার হিসেবে নিবন্ধনের রেকর্ডেও তার নাম Suri Noelle হিসেবে দেখা যায়।

বর্তমানে ২০ বছর বয়সী সুরি পেনসিলভানিয়ার কার্নেগি মেলন ইউনিভার্সিটিতে পড়াশোনা করছেন এবং মিউজিক্যাল থিয়েটার নিয়ে কাজ করছেন। ২০১২ সালে টম ক্রুজ ও কেটি হোমসের বিবাহবিচ্ছেদের পর সুরি মূলত মায়ের সঙ্গেই বড় হয়েছেন।

তবে নাম পরিবর্তনের সুনির্দিষ্ট কারণ সুরি বা তার পরিবার প্রকাশ্যে নিশ্চিত করেনি। বিভিন্ন প্রতিবেদনে এটিকে নিজের পরিচয় ও মায়ের প্রতি শ্রদ্ধা প্রকাশের সঙ্গে যুক্ত করা হয়েছে।

সুরি নোয়েল নামটি গ্রহণের মধ্য দিয়ে হলিউডের আলোচিত এই পরিবারের ব্যক্তিগত সম্পর্ক ও পরিচয় নিয়ে আবারও শুরু হয়েছে ব্যাপক আলোচনা।

আরও পড়ুনঃ  এনসিপিকে বাড়তি নারী আসন দিচ্ছে জামায়াত
Tag :
About Author Information

জনপ্রিয় পোস্ট

ট্রাম্পের বিরুদ্ধে ধ র্ষণের অভিযোগ

টম ক্রুজের পদবি বাদ দিলেন মেয়ে সুরি, মায়ের মধ্যনাম ‘নোয়েল’ এখন তার শেষ নাম

Update Time : ১২:২৫:৩৫ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬

 

হাকিকুল ইসলাম খোকন,মো. নাসির,বাপসনিউজঃ হলিউডের জনপ্রিয় অভিনেতা টম ক্রুজ এর সাবেক জীবন সঙ্গী অভিনেত্রী কেটি হোমসের মেয়ে সুরি ক্রুজ নিজের নাম থেকে বাবার বিখ্যাত ‘ক্রুজ’ পদবি বাদ দিয়ে এখন ‘সুরি নোয়েল’ নামে পরিচিত হচ্ছেন। সাম্প্রতিক প্রতিবেদনে বলা হয়েছে, তিনি আইনগতভাবেও ‘ক্রুজ’ বাদ দিয়ে মায়ের মধ্যনাম ‘নোয়েলকে শেষ নাম হিসেবে গ্রহণ করেছেন। খবর আইবিএননিউজ ।

সুরি ২০২৪ সালে হাইস্কুলের গ্র্যাজুয়েশন অনুষ্ঠানের সময়ও ‘Suri Noelle’ নামটি ব্যবহার করেছিলেন। পরে পেনসিলভানিয়ায় ভোটার হিসেবে নিবন্ধনের রেকর্ডেও তার নাম Suri Noelle হিসেবে দেখা যায়।

বর্তমানে ২০ বছর বয়সী সুরি পেনসিলভানিয়ার কার্নেগি মেলন ইউনিভার্সিটিতে পড়াশোনা করছেন এবং মিউজিক্যাল থিয়েটার নিয়ে কাজ করছেন। ২০১২ সালে টম ক্রুজ ও কেটি হোমসের বিবাহবিচ্ছেদের পর সুরি মূলত মায়ের সঙ্গেই বড় হয়েছেন।

তবে নাম পরিবর্তনের সুনির্দিষ্ট কারণ সুরি বা তার পরিবার প্রকাশ্যে নিশ্চিত করেনি। বিভিন্ন প্রতিবেদনে এটিকে নিজের পরিচয় ও মায়ের প্রতি শ্রদ্ধা প্রকাশের সঙ্গে যুক্ত করা হয়েছে।

সুরি নোয়েল নামটি গ্রহণের মধ্য দিয়ে হলিউডের আলোচিত এই পরিবারের ব্যক্তিগত সম্পর্ক ও পরিচয় নিয়ে আবারও শুরু হয়েছে ব্যাপক আলোচনা।

আরও পড়ুনঃ  আজ সংসদ অভিমুখে পদযাত্রা করবে ১১ দলীয় ঐক্য