Dhaka ০৬:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
দেশে ডেঙ্গুতে মৃত্যু ৪০০, আক্রান্ত ১ লাখ ২৮ হাজারের বেশি যুক্তরাষ্ট্রের ভিসা ও গ্রিন কার্ডে নতুন নিয়ম, বাড়তি সময় মিলবে না সব ক্ষেত্রে ৭০ বছরের ঐতিহ্য বউমেলা, পুরুষের প্রবেশ নিষেধ! স্ত্রীকে রেখে শ্যালিকাকে বিয়ে, টিকটকার মাসুদের সঙ্গে রাতে যা ঘটল হাতকড়াসহ পালানো মাদক বিক্রেতা গ্রেপ্তার জামায়াত নেতার আপত্তিকর ভিডিও ভাইরাল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বদলির আদেশ, তবুও সিলেট ছাড়েননি অতিরিক্ত কমিশনার এনামুল হক! শাপলা হাতে প্রধান শিক্ষিকার প্রেম নিবেদনের পোস্ট ভাইরাল এলআর ফান্ডের তথ্য নিয়ে সিলেট জেলা প্রশাসনের ‘লুকোচুরি’, হিসেব দিতে অনীহা সাজেক সড়কে চলছে ৬ষ্ঠ দিনের অবরোধ, আলোচনাতেও হয়নি সমাধান

যুক্তরাষ্ট্রের ভিসা ও গ্রিন কার্ডে নতুন নিয়ম, বাড়তি সময় মিলবে না সব ক্ষেত্রে

যুক্তরাষ্ট্রের ভিসা ও গ্রিন কার্ডের আবেদনকারীদের জন্য সময়সীমা গণনার নিয়মে পরিবর্তন এনেছে দেশটির নাগরিকত্ব ও অভিবাসন সেবা সংস্থা। নতুন নিয়ম ২৩ অক্টোবর থেকে কার্যকর হয়েছে। এর ফলে কোনো আবেদনের শেষ তারিখ সাপ্তাহিক ছুটি বা সরকারি ছুটির দিনে পড়লে সব ক্ষেত্রে পরবর্তী কর্মদিবস পর্যন্ত সময় পাওয়া যাবে না।

গত ২৩ সেপ্টেম্বর প্রকাশিত নীতিগত নির্দেশনায় সংস্থাটি আবেদনের সময়সীমা গণনার বিষয়টি স্পষ্ট করেছে। এতে সাধারণ দাপ্তরিক সময়সীমা এবং অভিবাসন সুবিধা পাওয়ার যোগ্যতা নির্ধারণের শেষ তারিখের মধ্যে পার্থক্য করা হয়েছে।

নতুন নিয়ম অনুযায়ী, নির্দিষ্ট সময়ের মধ্যে কাগজে জমা দেওয়া কিছু আবেদনের শেষ তারিখ শনিবার, রোববার বা সরকারি ছুটিতে পড়লে পরবর্তী কর্মদিবস পর্যন্ত সময় বাড়তে পারে। তবে অনলাইনে আবেদন জমা দেওয়ার ক্ষেত্রে নিয়ম আলাদা। কারণ, অনলাইনে ছুটির দিনেও আবেদন করা যায়। তাই আবেদনকারীদের নিজ নিজ আবেদনপত্রের নির্দেশনা অনুসরণ করতে হবে।নতুন নিয়মে বয়সভিত্তিক যোগ্যতার বিষয়টি বিশেষ গুরুত্ব পেয়েছে। পরিবারভিত্তিক কিছু অভিবাসন আবেদনে অন্তর্ভুক্ত সন্তান এবং বিশেষ অভিবাসী অপ্রাপ্তবয়স্ক শ্রেণিতে আবেদনকারীদের ক্ষেত্রে সাধারণত ২১ বছর পূর্ণ হওয়ার আগেই সংশ্লিষ্ট আবেদন জমা দিতে হয়।২১ বছর বয়স হলেই হারাতে পারেন আবেদনের সুযোগ

নতুন নিয়মে বয়সভিত্তিক যোগ্যতার বিষয়টি বিশেষ গুরুত্ব পেয়েছে। পরিবারভিত্তিক কিছু অভিবাসন আবেদনে অন্তর্ভুক্ত সন্তান এবং বিশেষ অভিবাসী অপ্রাপ্তবয়স্ক শ্রেণিতে আবেদনকারীদের ক্ষেত্রে সাধারণত ২১ বছর পূর্ণ হওয়ার আগেই সংশ্লিষ্ট আবেদন জমা দিতে হয়।

এ ধরনের আবেদনের শেষ সময় শনিবার, রোববার বা সরকারি ছুটিতে পড়লেও স্বয়ংক্রিয়ভাবে অতিরিক্ত এক দিন পাওয়া যাবে না। ফলে নির্ধারিত বয়সসীমার মধ্যে আবেদন জমা না দিলে অভিবাসন সুবিধা পাওয়ার যোগ্যতা ক্ষতিগ্রস্ত হতে পারে।

এইচ-১বি কর্মীদেরও সতর্ক থাকার পরামর্শ

যুক্তরাষ্ট্রে কর্মরত এইচ-১বি ভিসাধারী এবং তাঁদের নিয়োগদাতাদেরও অবস্থানের অনুমোদিত মেয়াদ শেষ হওয়ার তারিখের দিকে নজর রাখতে বলা হয়েছে। এ ক্ষেত্রে আই-৯৪ নথিতে উল্লেখিত মেয়াদ গুরুত্বপূর্ণ।

আরও পড়ুনঃ  যে কারণে হল বিবাহবিচ্ছেদ, জানালেন প্রীতম-শেহতাজ

অনুমোদিত অবস্থানের মেয়াদসংক্রান্ত কোনো সময়সীমা ছুটির দিনে শেষ হলে তা স্বয়ংক্রিয়ভাবে পরবর্তী কর্মদিবস পর্যন্ত বাড়বে—এমনটি ধরে নেওয়া যাবে না। সংশ্লিষ্ট নিয়ম মেনে সময়মতো মেয়াদ বাড়ানোর আবেদন জমা দিতে হবে। দেরিতে আবেদন করার পরিণতি নির্ভর করবে সংশ্লিষ্ট পরিস্থিতি ও অভিবাসন আইনের বিধানের ওপর।

আবেদনকারীদের করণীয়

আবেদনকারীদের প্রথমেই নিশ্চিত হতে হবে, তাদের আবেদনের শেষ সময়টি সাধারণ দাপ্তরিক সময়সীমা, নাকি অভিবাসন সুবিধা পাওয়ার যোগ্যতা নির্ধারণের তারিখ। পাশাপাশি আবেদন অনলাইনে নাকি কাগজে জমা দিতে হবে, সেটিও যাচাই করা জরুরি।

বিশেষ করে বয়সসীমাসংক্রান্ত আবেদন এবং যুক্তরাষ্ট্রে অবস্থানের অনুমোদিত মেয়াদ শেষ হওয়ার আগে প্রয়োজনীয় কাগজপত্র প্রস্তুত রাখা উচিত। সময়মতো আবেদন জমা দিলে এমন কোনো সময় বাড়ানোর ওপর নির্ভর করতে হবে না, যা সংশ্লিষ্ট ক্ষেত্রে প্রযোজ্য নয়।

Tag :
জনপ্রিয় পোস্ট

দেশে ডেঙ্গুতে মৃত্যু ৪০০, আক্রান্ত ১ লাখ ২৮ হাজারের বেশি

যুক্তরাষ্ট্রের ভিসা ও গ্রিন কার্ডে নতুন নিয়ম, বাড়তি সময় মিলবে না সব ক্ষেত্রে

Update Time : ০৫:২২:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬

যুক্তরাষ্ট্রের ভিসা ও গ্রিন কার্ডের আবেদনকারীদের জন্য সময়সীমা গণনার নিয়মে পরিবর্তন এনেছে দেশটির নাগরিকত্ব ও অভিবাসন সেবা সংস্থা। নতুন নিয়ম ২৩ অক্টোবর থেকে কার্যকর হয়েছে। এর ফলে কোনো আবেদনের শেষ তারিখ সাপ্তাহিক ছুটি বা সরকারি ছুটির দিনে পড়লে সব ক্ষেত্রে পরবর্তী কর্মদিবস পর্যন্ত সময় পাওয়া যাবে না।

গত ২৩ সেপ্টেম্বর প্রকাশিত নীতিগত নির্দেশনায় সংস্থাটি আবেদনের সময়সীমা গণনার বিষয়টি স্পষ্ট করেছে। এতে সাধারণ দাপ্তরিক সময়সীমা এবং অভিবাসন সুবিধা পাওয়ার যোগ্যতা নির্ধারণের শেষ তারিখের মধ্যে পার্থক্য করা হয়েছে।

নতুন নিয়ম অনুযায়ী, নির্দিষ্ট সময়ের মধ্যে কাগজে জমা দেওয়া কিছু আবেদনের শেষ তারিখ শনিবার, রোববার বা সরকারি ছুটিতে পড়লে পরবর্তী কর্মদিবস পর্যন্ত সময় বাড়তে পারে। তবে অনলাইনে আবেদন জমা দেওয়ার ক্ষেত্রে নিয়ম আলাদা। কারণ, অনলাইনে ছুটির দিনেও আবেদন করা যায়। তাই আবেদনকারীদের নিজ নিজ আবেদনপত্রের নির্দেশনা অনুসরণ করতে হবে।নতুন নিয়মে বয়সভিত্তিক যোগ্যতার বিষয়টি বিশেষ গুরুত্ব পেয়েছে। পরিবারভিত্তিক কিছু অভিবাসন আবেদনে অন্তর্ভুক্ত সন্তান এবং বিশেষ অভিবাসী অপ্রাপ্তবয়স্ক শ্রেণিতে আবেদনকারীদের ক্ষেত্রে সাধারণত ২১ বছর পূর্ণ হওয়ার আগেই সংশ্লিষ্ট আবেদন জমা দিতে হয়।২১ বছর বয়স হলেই হারাতে পারেন আবেদনের সুযোগ

নতুন নিয়মে বয়সভিত্তিক যোগ্যতার বিষয়টি বিশেষ গুরুত্ব পেয়েছে। পরিবারভিত্তিক কিছু অভিবাসন আবেদনে অন্তর্ভুক্ত সন্তান এবং বিশেষ অভিবাসী অপ্রাপ্তবয়স্ক শ্রেণিতে আবেদনকারীদের ক্ষেত্রে সাধারণত ২১ বছর পূর্ণ হওয়ার আগেই সংশ্লিষ্ট আবেদন জমা দিতে হয়।

এ ধরনের আবেদনের শেষ সময় শনিবার, রোববার বা সরকারি ছুটিতে পড়লেও স্বয়ংক্রিয়ভাবে অতিরিক্ত এক দিন পাওয়া যাবে না। ফলে নির্ধারিত বয়সসীমার মধ্যে আবেদন জমা না দিলে অভিবাসন সুবিধা পাওয়ার যোগ্যতা ক্ষতিগ্রস্ত হতে পারে।

এইচ-১বি কর্মীদেরও সতর্ক থাকার পরামর্শ

যুক্তরাষ্ট্রে কর্মরত এইচ-১বি ভিসাধারী এবং তাঁদের নিয়োগদাতাদেরও অবস্থানের অনুমোদিত মেয়াদ শেষ হওয়ার তারিখের দিকে নজর রাখতে বলা হয়েছে। এ ক্ষেত্রে আই-৯৪ নথিতে উল্লেখিত মেয়াদ গুরুত্বপূর্ণ।

আরও পড়ুনঃ  দেশদ্রোহী বলায় অস্ট্রেলিয়ায় রাজনৈতিক আশ্রয় নিলেন ৫ ইরানি ফুটবলার