Dhaka ০৪:১১ অপরাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ভবিষ্যতের জ্বালানি নিরাপত্তায় সারাদেশে সৌরবিদ্যুৎ নিয়ে ‘বড় পরিকল্পনা’ গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করার কোনো ইচ্ছা সরকারের নেই: তথ্যমন্ত্রী ছিনতাইকারী ধরতে গিয়ে বাসের ধাক্কায় প্রাণ হারালেন পুলিশ সদস্য যে কারণে হল বিবাহবিচ্ছেদ, জানালেন প্রীতম-শেহতাজ হাসিনার প্রত্যর্পণ নিয়ে ভারতকে শামা ওবায়েদের বার্তা দ্বীপে দেখা মিললো দৃষ্টিনন্দন ভেরডিটার ফ্লাইক্যাচার পাখি নদী দিয়ে ভেসে যাচ্ছিল মাথা.বিহীন নারীর মরদেহ প্রবাসীর স্ত্রীর সঙ্গে হাতেনাতে ধরা পুলিশ কর্মকর্তা, অতঃপর… ৯ মাসে ডেঙ্গু আক্রান্ত ৩ হাজারের বেশি প্রেমিকাকে নিয়ে ফাঁকা বাড়িতে আশিক, ‘প্রস্তুত’ ছিলেন আরও ২ জন

যে কারণে হল বিবাহবিচ্ছেদ, জানালেন প্রীতম-শেহতাজ

দীর্ঘ ১০ বছরের পথচলার পর দাম্পত্য জীবনের ইতি টানার সিদ্ধান্ত নিয়েছেন সংগীতশিল্পী ও অভিনেতা প্রীতম হাসান এবং মডেল-অভিনেত্রী ও গায়িকা শেহতাজ মনিরা হাশেম। পারস্পরিক বোঝাপড়ার কিছু বড় পার্থক্য থেকেই এমন সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন এই তারকা দম্পতি।

রোববার (৪ অক্টোবর) রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে পৃথক পোস্টের মাধ্যমে বিবাহবিচ্ছেদের সিদ্ধান্তের কথা জানান প্রীতম ও শেহতাজ। তারা জানান, বিষয়টি নিয়ে নিজেদের মধ্যে আলোচনা এবং পরিবারের সমর্থন ও সম্মতি নিয়েই এ সিদ্ধান্তে পৌঁছেছেন।

নিজের ফেসবুক পোস্টে প্রীতম হাসান লেখেন, শেহতাজের সঙ্গে দীর্ঘ ১০ বছরের পথচলার পর পারস্পরিক বোঝাপড়ার ভিত্তিতে বৈবাহিক সম্পর্কের ইতি টানার সিদ্ধান্ত নিয়েছেন তারা। একসঙ্গে কাটানো সময়, স্মৃতি ও অভিজ্ঞতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি জানান, একে অপরের প্রতি তাঁদের সম্মান ও শুভকামনা সবসময়ই থাকবে।

বিবৃতিতে প্রীতম আরও জানান, সময়ের সঙ্গে তারা উপলব্ধি করেছেন, পারস্পরিক বোঝাপড়ার কিছু বড় পার্থক্যের কারণে আলাদা পথে এগিয়ে যাওয়াই দুজনের জন্য ভালো হবে। সিদ্ধান্তটি হঠাৎ করে নেওয়া হয়নি বরং অনেক ভেবেচিন্তে এবং নিজেদের মধ্যে আলোচনা করেই তারা এই সিদ্ধান্তে পৌঁছেছেন।

বর্তমানে বিবাহবিচ্ছেদের প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছেন বলেও জানান এই সংগীতশিল্পী।

অন্যদিকে, সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া পোস্টে প্রায় একই বক্তব্য তুলে ধরেছেন শেহতাজ মনিরা হাশেম। তিনিও দীর্ঘদিনের এই সম্পর্কের স্মৃতি ও একসঙ্গে কাটানো সময়ের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। পাশাপাশি প্রীতমের প্রতি তার সম্মান ও শুভকামনা সবসময় বজায় থাকবে বলে জানিয়েছেন।

জীবনের এই পরিবর্তনের সময়ে নিজেদের ব্যক্তিগত পরিসর ও গোপনীয়তার প্রতি সম্মান দেখানোর অনুরোধ জানিয়েছেন প্রীতম ও শেহতাজ। বন্ধু, সহকর্মী ও গণমাধ্যমের প্রতি তাদের আহ্বান, বিষয়টি যেন সম্মান ও সহমর্মিতার সঙ্গে বিবেচনা করা হয়।

উল্লেখ্য, দীর্ঘদিনের প্রেমের পর ২০২২ সালের ২৯ অক্টোবর শ্রীমঙ্গলের একটি হোটেলে দুই পরিবারের সদস্য ও ঘনিষ্ঠজনদের উপস্থিতিতে বিবাহবন্ধনে আবদ্ধ হন প্রীতম হাসান ও শেহতাজ মনিরা হাশেম। প্রায় চার বছরের দাম্পত্য জীবনের পর এবার বিচ্ছেদের পথে হাঁটছেন এই তারকা জুটি।

আরও পড়ুনঃ  ইউএস আর্মিতে যোগ দিলেন সিলেটের পংকজ তালুকদার

Tag :
জনপ্রিয় পোস্ট

ভবিষ্যতের জ্বালানি নিরাপত্তায় সারাদেশে সৌরবিদ্যুৎ নিয়ে ‘বড় পরিকল্পনা’

যে কারণে হল বিবাহবিচ্ছেদ, জানালেন প্রীতম-শেহতাজ

Update Time : ০২:১০:২৫ অপরাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২৬

দীর্ঘ ১০ বছরের পথচলার পর দাম্পত্য জীবনের ইতি টানার সিদ্ধান্ত নিয়েছেন সংগীতশিল্পী ও অভিনেতা প্রীতম হাসান এবং মডেল-অভিনেত্রী ও গায়িকা শেহতাজ মনিরা হাশেম। পারস্পরিক বোঝাপড়ার কিছু বড় পার্থক্য থেকেই এমন সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন এই তারকা দম্পতি।

রোববার (৪ অক্টোবর) রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে পৃথক পোস্টের মাধ্যমে বিবাহবিচ্ছেদের সিদ্ধান্তের কথা জানান প্রীতম ও শেহতাজ। তারা জানান, বিষয়টি নিয়ে নিজেদের মধ্যে আলোচনা এবং পরিবারের সমর্থন ও সম্মতি নিয়েই এ সিদ্ধান্তে পৌঁছেছেন।

নিজের ফেসবুক পোস্টে প্রীতম হাসান লেখেন, শেহতাজের সঙ্গে দীর্ঘ ১০ বছরের পথচলার পর পারস্পরিক বোঝাপড়ার ভিত্তিতে বৈবাহিক সম্পর্কের ইতি টানার সিদ্ধান্ত নিয়েছেন তারা। একসঙ্গে কাটানো সময়, স্মৃতি ও অভিজ্ঞতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি জানান, একে অপরের প্রতি তাঁদের সম্মান ও শুভকামনা সবসময়ই থাকবে।

বিবৃতিতে প্রীতম আরও জানান, সময়ের সঙ্গে তারা উপলব্ধি করেছেন, পারস্পরিক বোঝাপড়ার কিছু বড় পার্থক্যের কারণে আলাদা পথে এগিয়ে যাওয়াই দুজনের জন্য ভালো হবে। সিদ্ধান্তটি হঠাৎ করে নেওয়া হয়নি বরং অনেক ভেবেচিন্তে এবং নিজেদের মধ্যে আলোচনা করেই তারা এই সিদ্ধান্তে পৌঁছেছেন।

বর্তমানে বিবাহবিচ্ছেদের প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছেন বলেও জানান এই সংগীতশিল্পী।

অন্যদিকে, সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া পোস্টে প্রায় একই বক্তব্য তুলে ধরেছেন শেহতাজ মনিরা হাশেম। তিনিও দীর্ঘদিনের এই সম্পর্কের স্মৃতি ও একসঙ্গে কাটানো সময়ের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। পাশাপাশি প্রীতমের প্রতি তার সম্মান ও শুভকামনা সবসময় বজায় থাকবে বলে জানিয়েছেন।

জীবনের এই পরিবর্তনের সময়ে নিজেদের ব্যক্তিগত পরিসর ও গোপনীয়তার প্রতি সম্মান দেখানোর অনুরোধ জানিয়েছেন প্রীতম ও শেহতাজ। বন্ধু, সহকর্মী ও গণমাধ্যমের প্রতি তাদের আহ্বান, বিষয়টি যেন সম্মান ও সহমর্মিতার সঙ্গে বিবেচনা করা হয়।

উল্লেখ্য, দীর্ঘদিনের প্রেমের পর ২০২২ সালের ২৯ অক্টোবর শ্রীমঙ্গলের একটি হোটেলে দুই পরিবারের সদস্য ও ঘনিষ্ঠজনদের উপস্থিতিতে বিবাহবন্ধনে আবদ্ধ হন প্রীতম হাসান ও শেহতাজ মনিরা হাশেম। প্রায় চার বছরের দাম্পত্য জীবনের পর এবার বিচ্ছেদের পথে হাঁটছেন এই তারকা জুটি।

আরও পড়ুনঃ  রাষ্ট্রপতির সঙ্গে জেলা পরিষদের প্রশাসকদের বৈঠক