Dhaka ০৬:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
দেশে ডেঙ্গুতে মৃত্যু ৪০০, আক্রান্ত ১ লাখ ২৮ হাজারের বেশি যুক্তরাষ্ট্রের ভিসা ও গ্রিন কার্ডে নতুন নিয়ম, বাড়তি সময় মিলবে না সব ক্ষেত্রে ৭০ বছরের ঐতিহ্য বউমেলা, পুরুষের প্রবেশ নিষেধ! স্ত্রীকে রেখে শ্যালিকাকে বিয়ে, টিকটকার মাসুদের সঙ্গে রাতে যা ঘটল হাতকড়াসহ পালানো মাদক বিক্রেতা গ্রেপ্তার জামায়াত নেতার আপত্তিকর ভিডিও ভাইরাল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বদলির আদেশ, তবুও সিলেট ছাড়েননি অতিরিক্ত কমিশনার এনামুল হক! শাপলা হাতে প্রধান শিক্ষিকার প্রেম নিবেদনের পোস্ট ভাইরাল এলআর ফান্ডের তথ্য নিয়ে সিলেট জেলা প্রশাসনের ‘লুকোচুরি’, হিসেব দিতে অনীহা সাজেক সড়কে চলছে ৬ষ্ঠ দিনের অবরোধ, আলোচনাতেও হয়নি সমাধান

কড়া নিরাপত্তার মধ্য দিয়ে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে পৌঁছেছে ইউরেনিয়ামের আরও একটি চালান।

  • Desk news
  • Update Time : ১২:৩১:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬
  • ৫১৩ Time View

ঢাকা থেকে কঠোর নিরাপত্তায় রুপপুর পারমাণবিক বিদ‍্যুৎ কেন্দ্রে পৌঁছেছে ইউরেনিয়ামের আরও একটি নতুন চালান।

 

মঙ্গলবার (২৭ অক্টোবর) সকাল ৮টার দিকে পাবনার ঈশ্বরদীতে অবস্থিত রুপপুর পারমাণবিক বিদ‍্যুৎ কেন্দ্রের ভিতরে প্রবেশ করে ইউরেনিয়ামবাহী গাড়িবহর।

এর আগে, সোমবার (২৬ অক্টোবর) দিবাগত রাত আড়াইটার দিকে ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রুপপুর পারমাণবিক বিদ‍্যুৎ কেন্দের উদ্দেশ‍্যে রওনা দেয় ইউরেনিয়ামের গাড়িবহর।

 

সেনাবাহিনী, এসআরবি, পুলিশসহ বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর নিরাপত্তা ব‍্যবস্থায় সড়ক পথে রুপপুরে নেওয়া হয় পারমাণবিক জ্বালানি।ঢাকা থেকে রুপপুর পযর্ন্ত ব‍্যাপক নিরাপত্তাব্যবস্থা নেয় সংশ্লিষ্ট জেলাগুলোর আইনশৃঙ্খলা বাহিনীর সদস‍্যরা। ইউরেনিয়ামের গাড়িবহর নির্বিঘ্নে প্রকল্প এলাকায় পৌঁছানোর লক্ষ‍্যে সড়কে সব ধরনের যানবাহন এবং জনসাধারণের চলাচল নিয়ন্ত্রণ করা হয়।এর আগে, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জন্য ৪১ টন পারমাণবিক জ্বালানি নিয়ে সোমবার (২৬ অক্টোবর) সকাল ৮টা ১৪ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে রাশিয়ার একটি বিশেষ বিমান। বিমানটিতে ১২টি টিপিএসে মোট ৪১ টন পারমাণবিক জ্বালানি পরিবহন করা হয়। রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে ব্যবহারের জন্য এই জ্বালানি আনা হয়েছে। এর আগেও কয়েক দফায় রাশিয়া থেকে জ্বালানি আমদানি করা হয়েছে। চলতি বছরের মধ‍্যে ইউরেনিয়ামের আরও কয়েকটি চালান রুপপুর পারমাণবিক বিদ‍্যুৎ কেন্দ্রে আসার কথা রয়েছে।

আরও পড়ুনঃ  বাবা-মাকে স্টেশনে রেখে দুই শিশুকে নিয়ে ছুটল ট্রেন, পরে যা হলো
Tag :
জনপ্রিয় পোস্ট

দেশে ডেঙ্গুতে মৃত্যু ৪০০, আক্রান্ত ১ লাখ ২৮ হাজারের বেশি

কড়া নিরাপত্তার মধ্য দিয়ে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে পৌঁছেছে ইউরেনিয়ামের আরও একটি চালান।

Update Time : ১২:৩১:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬

ঢাকা থেকে কঠোর নিরাপত্তায় রুপপুর পারমাণবিক বিদ‍্যুৎ কেন্দ্রে পৌঁছেছে ইউরেনিয়ামের আরও একটি নতুন চালান।

 

মঙ্গলবার (২৭ অক্টোবর) সকাল ৮টার দিকে পাবনার ঈশ্বরদীতে অবস্থিত রুপপুর পারমাণবিক বিদ‍্যুৎ কেন্দ্রের ভিতরে প্রবেশ করে ইউরেনিয়ামবাহী গাড়িবহর।

এর আগে, সোমবার (২৬ অক্টোবর) দিবাগত রাত আড়াইটার দিকে ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রুপপুর পারমাণবিক বিদ‍্যুৎ কেন্দের উদ্দেশ‍্যে রওনা দেয় ইউরেনিয়ামের গাড়িবহর।

 

সেনাবাহিনী, এসআরবি, পুলিশসহ বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর নিরাপত্তা ব‍্যবস্থায় সড়ক পথে রুপপুরে নেওয়া হয় পারমাণবিক জ্বালানি।ঢাকা থেকে রুপপুর পযর্ন্ত ব‍্যাপক নিরাপত্তাব্যবস্থা নেয় সংশ্লিষ্ট জেলাগুলোর আইনশৃঙ্খলা বাহিনীর সদস‍্যরা। ইউরেনিয়ামের গাড়িবহর নির্বিঘ্নে প্রকল্প এলাকায় পৌঁছানোর লক্ষ‍্যে সড়কে সব ধরনের যানবাহন এবং জনসাধারণের চলাচল নিয়ন্ত্রণ করা হয়।এর আগে, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জন্য ৪১ টন পারমাণবিক জ্বালানি নিয়ে সোমবার (২৬ অক্টোবর) সকাল ৮টা ১৪ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে রাশিয়ার একটি বিশেষ বিমান। বিমানটিতে ১২টি টিপিএসে মোট ৪১ টন পারমাণবিক জ্বালানি পরিবহন করা হয়। রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে ব্যবহারের জন্য এই জ্বালানি আনা হয়েছে। এর আগেও কয়েক দফায় রাশিয়া থেকে জ্বালানি আমদানি করা হয়েছে। চলতি বছরের মধ‍্যে ইউরেনিয়ামের আরও কয়েকটি চালান রুপপুর পারমাণবিক বিদ‍্যুৎ কেন্দ্রে আসার কথা রয়েছে।

আরও পড়ুনঃ  পবিত্র  রমজান শুরু কবে?  ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখও জানা গেল