Dhaka ১১:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
স্বামীর সঙ্গে বেড়াতে গিয়ে ‘প্রেমিকের’ বাইকে উধাও ভারতীয় তরুণী, অতঃপর… লাইনচ্যুত হওয়া ট্রেনের উদ্ধার কার্যক্রম চলছে, তদন্ত কমিটি গঠন ১৩ বছর পর ধরা পড়লেন ছদ্মবেশে থাকা চঞ্চল সৈকতে গোসলে নেমে মাদরাসাছাত্রের মৃত্যু, উদ্ধার ১৫ তুলসীগঙ্গা নদী থেকে বহুমূল্য কষ্টিপাথরের মূর্তি উদ্ধার বিষ হাতে হৃদয়ের বাড়িতে কিশোরী, বলছে ‘বিয়ে করতেই হবে’ ১০ বছর বয়সেই কুরআনের হাফেজ আশ্রাফ তাহসিফের মৃত্যুর আগে সিসিটিভি ফুটেজে দেখা মিলল যে দৃশ্য ‘ভালোবাসা যত বড় হয়, জীবনটা তত নয়’, দেড় দশক ধরে স্ত্রীর কবর পরিষ্কার করছেন আইনজীবী সিলেটে রায়হান হত্যা: এসআই আকবরের মৃত্যুদন্ড, দুজনের যাবজ্জীবন, ৩ জনের ৭ বছরের জেল

আজ সংসদ অভিমুখে পদযাত্রা করবে ১১ দলীয় ঐক্য

  • desk news
  • Update Time : ১১:৫৪:৩৬ পূর্বাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬
  • ৫৪৭ Time View

আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস উপলক্ষে বাংলামোটর থেকে পদযাত্রা, স্পিকারের কাছে স্মারকলিপি

আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস উপলক্ষে আজ রোববার (৩০ আগস্ট) জাতীয় সংসদ অভিমুখে পদযাত্রা করবে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য। একই কর্মসূচির অংশ হিসেবে জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের কাছে স্মারকলিপি দেওয়ার কথা রয়েছে।

শনিবার (২৯ আগস্ট) সন্ধ্যায় দেওয়া এক বিবৃতিতে এ কর্মসূচির কথা জানানো হয়। বিবৃতিতে বলা হয়েছে, আন্তর্জাতিক গুম প্রতিরোধ জাতীয় কমিটির উদ্যোগে আয়োজিত পদযাত্রা ও স্মারকলিপি প্রদান কর্মসূচির প্রতি পূর্ণ সমর্থন জানিয়েছে ১১ দলীয় ঐক্য।

ঘোষিত কর্মসূচি অনুযায়ী, আজ বিকেল ৩টায় রাজধানীর বাংলামোটরের রূপায়ণ টাওয়ারের সামনে থেকে পদযাত্রা শুরু হবে। পরে মিছিল নিয়ে জাতীয় সংসদ ভবনের সামনে গিয়ে স্পিকারের কাছে স্মারকলিপি দেওয়ার কথা রয়েছে।

১১ দলীয় ঐক্যের সমন্বয়ক ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ড. এএইচএম হামিদুর রহমান আযাদের স্বাক্ষরিত বিবৃতিতে কর্মসূচিকে সফল করতে জোটের সর্বস্তরের নেতাকর্মী ও সাধারণ মানুষকে অংশ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।

বিবৃতিতে বলা হয়, গুমের শিকার ব্যক্তিদের সন্ধান, তাঁদের পরিবারের ন্যায়বিচার নিশ্চিত করা এবং গুমের মতো মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবিতে এ কর্মসূচি গুরুত্বপূর্ণ।

আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস প্রতি বছর ৩০ আগস্ট পালিত হয়। দিবসটি উপলক্ষে গুমের শিকার ব্যক্তিদের স্মরণ এবং তাঁদের পরিবারের ন্যায়বিচারের দাবিতে বিভিন্ন কর্মসূচি আয়োজন করা হয়ে থাকে।

এদিকে আজকের কর্মসূচিকে কেন্দ্র করে বাংলামোটর থেকে সংসদ এলাকার দিকে রাজনৈতিক নেতাকর্মীদের সমাগম হতে পারে। ফলে সংশ্লিষ্ট সড়কগুলোতে সাময়িক যানজটের সম্ভাবনাও রয়েছে।

আরও পড়ুনঃ  সিলেট সীমান্তে বিজিবির পৃথক অভিযান, ২৯ লাখ টাকার চোরাচালান পণ্য জব্দ
Tag :
জনপ্রিয় পোস্ট

স্বামীর সঙ্গে বেড়াতে গিয়ে ‘প্রেমিকের’ বাইকে উধাও ভারতীয় তরুণী, অতঃপর…

আজ সংসদ অভিমুখে পদযাত্রা করবে ১১ দলীয় ঐক্য

Update Time : ১১:৫৪:৩৬ পূর্বাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬

আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস উপলক্ষে বাংলামোটর থেকে পদযাত্রা, স্পিকারের কাছে স্মারকলিপি

আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস উপলক্ষে আজ রোববার (৩০ আগস্ট) জাতীয় সংসদ অভিমুখে পদযাত্রা করবে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য। একই কর্মসূচির অংশ হিসেবে জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের কাছে স্মারকলিপি দেওয়ার কথা রয়েছে।

শনিবার (২৯ আগস্ট) সন্ধ্যায় দেওয়া এক বিবৃতিতে এ কর্মসূচির কথা জানানো হয়। বিবৃতিতে বলা হয়েছে, আন্তর্জাতিক গুম প্রতিরোধ জাতীয় কমিটির উদ্যোগে আয়োজিত পদযাত্রা ও স্মারকলিপি প্রদান কর্মসূচির প্রতি পূর্ণ সমর্থন জানিয়েছে ১১ দলীয় ঐক্য।

ঘোষিত কর্মসূচি অনুযায়ী, আজ বিকেল ৩টায় রাজধানীর বাংলামোটরের রূপায়ণ টাওয়ারের সামনে থেকে পদযাত্রা শুরু হবে। পরে মিছিল নিয়ে জাতীয় সংসদ ভবনের সামনে গিয়ে স্পিকারের কাছে স্মারকলিপি দেওয়ার কথা রয়েছে।

১১ দলীয় ঐক্যের সমন্বয়ক ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ড. এএইচএম হামিদুর রহমান আযাদের স্বাক্ষরিত বিবৃতিতে কর্মসূচিকে সফল করতে জোটের সর্বস্তরের নেতাকর্মী ও সাধারণ মানুষকে অংশ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।

বিবৃতিতে বলা হয়, গুমের শিকার ব্যক্তিদের সন্ধান, তাঁদের পরিবারের ন্যায়বিচার নিশ্চিত করা এবং গুমের মতো মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবিতে এ কর্মসূচি গুরুত্বপূর্ণ।

আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস প্রতি বছর ৩০ আগস্ট পালিত হয়। দিবসটি উপলক্ষে গুমের শিকার ব্যক্তিদের স্মরণ এবং তাঁদের পরিবারের ন্যায়বিচারের দাবিতে বিভিন্ন কর্মসূচি আয়োজন করা হয়ে থাকে।

এদিকে আজকের কর্মসূচিকে কেন্দ্র করে বাংলামোটর থেকে সংসদ এলাকার দিকে রাজনৈতিক নেতাকর্মীদের সমাগম হতে পারে। ফলে সংশ্লিষ্ট সড়কগুলোতে সাময়িক যানজটের সম্ভাবনাও রয়েছে।

আরও পড়ুনঃ  র‍্যাব ডিজি, এসবি-সিআইডি প্রধানসহ পুলিশের উচ্চ পর্যায়ে রদবদল