Dhaka ০৫:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বিষ হাতে হৃদয়ের বাড়িতে কিশোরী, বলছে ‘বিয়ে করতেই হবে’

প্রেমিককে বিয়ে করার দাবিতে জামালপুরের মেলান্দহে তার বাড়িতে অবস্থান নিয়েছে ১৬ বছরের এক কিশোরী। প্রায় ৫ বছর ধরে প্রেমের সম্পর্কের দাবি করে ওই কিশোরী বলছে, ‘হৃদয়কে না পেলে আমি মারা যাব। এই ঘরেই বিষ খেয়ে আত্মহত্যা করব।’

মঙ্গলবার (২৭ অক্টোবর) দুপুর থেকে উপজেলার আদ্রা ইউনিয়নের থুরী টনকীপাড়া এলাকায় প্রেমিকের বাড়িতে অবস্থান করছে কিশোরী ইসরাত জাহান মীম।

এ ঘটনায় কিশোরীর মা থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

অবস্থানরত মীমের দাবি, একই এলাকার ফেরদৌস হাসান হৃদয়ের (২১) সঙ্গে তার প্রায় পাঁচ বছর ধরে প্রেমের সম্পর্ক। সম্প্রতি হৃদয়ের পরিবার তাকে অন্যত্র বিয়ে দেওয়ার চেষ্টা করছে বলে জানতে পারেন তিনি। এরপর বিয়ের দাবিতে হৃদয়ের বাড়িতে যান মীম।এ সময় তার হাতে বিষ ছিল বলে দাবি করেন তিনি। তবে হৃদয়ের সৎমা তার কাছ থেকে বিষ কেড়ে নেন।

মীম হাজরাবাড়ী গার্লস হাইস্কুলের দশম শ্রেণির শিক্ষার্থী। হৃদয় ওই এলাকার সোহেলের ছেলে। পড়ালেখার পাশাপাশি তিনি কাঁচামালের ব্যবসা করেন।

মীম বলেন, ‘আমাদের প্রেমের সম্পর্কের কথা হৃদয়ের পরিবারের সবাই জানেন। এলাকার লোকজনও জানেন। এখন বিয়ে না হলে কাউকে মুখ দেখাতে পারব না। হৃদয় আমাকে বিয়ে না করলে এ বাড়িতেই বিষ খেয়ে মারা যাব। সে ১০ বিয়ে করলেও আমাকে বিয়ে করতেই হবে।’

মীমের দাবি, তাদের সম্পর্কের কথা দুই পরিবারের সদস্যসহ এলাকার অনেকেই জানেন। তবে সম্প্রতি হৃদয়ের পরিবার তাকে অন্যত্র বিয়ে দেওয়ার চেষ্টা করছে। এ কারণে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অবস্থান নিয়েছেন তিনি।

এদিকে, মীমের অবস্থানের পর হৃদয় ও তার পরিবারের সদস্যরা বাড়ি ছেড়ে চলে গেছেন বলে জানা গেছে। তাদের বক্তব্য জানতে যোগাযোগের চেষ্টা করা হলেও কাউকে পাওয়া যায়নি। ঘটনার খবর ছড়িয়ে পড়লে বাড়ির আশপাশে উৎসুক মানুষের ভিড় জমে।

আরও পড়ুনঃ  ওসমানীনগরে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ২০

স্থানীয় বাসিন্দা মিশু ও মমিন জানান, মীম ও হৃদয়ের বাড়ি পাশাপাশি। তারা একই বংশেরও। বিষয়টি দ্রুত সমাধান হওয়া প্রয়োজন বলে মনে করেন তারা।

এ বিষয়ে মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম মাহমুদুল হক বলেন, এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Tag :
জনপ্রিয় পোস্ট

লাইনচ্যুত হওয়া ট্রেনের উদ্ধার কার্যক্রম চলছে, তদন্ত কমিটি গঠন

বিষ হাতে হৃদয়ের বাড়িতে কিশোরী, বলছে ‘বিয়ে করতেই হবে’

Update Time : ০৪:৩৫:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬

প্রেমিককে বিয়ে করার দাবিতে জামালপুরের মেলান্দহে তার বাড়িতে অবস্থান নিয়েছে ১৬ বছরের এক কিশোরী। প্রায় ৫ বছর ধরে প্রেমের সম্পর্কের দাবি করে ওই কিশোরী বলছে, ‘হৃদয়কে না পেলে আমি মারা যাব। এই ঘরেই বিষ খেয়ে আত্মহত্যা করব।’

মঙ্গলবার (২৭ অক্টোবর) দুপুর থেকে উপজেলার আদ্রা ইউনিয়নের থুরী টনকীপাড়া এলাকায় প্রেমিকের বাড়িতে অবস্থান করছে কিশোরী ইসরাত জাহান মীম।

এ ঘটনায় কিশোরীর মা থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

অবস্থানরত মীমের দাবি, একই এলাকার ফেরদৌস হাসান হৃদয়ের (২১) সঙ্গে তার প্রায় পাঁচ বছর ধরে প্রেমের সম্পর্ক। সম্প্রতি হৃদয়ের পরিবার তাকে অন্যত্র বিয়ে দেওয়ার চেষ্টা করছে বলে জানতে পারেন তিনি। এরপর বিয়ের দাবিতে হৃদয়ের বাড়িতে যান মীম।এ সময় তার হাতে বিষ ছিল বলে দাবি করেন তিনি। তবে হৃদয়ের সৎমা তার কাছ থেকে বিষ কেড়ে নেন।

মীম হাজরাবাড়ী গার্লস হাইস্কুলের দশম শ্রেণির শিক্ষার্থী। হৃদয় ওই এলাকার সোহেলের ছেলে। পড়ালেখার পাশাপাশি তিনি কাঁচামালের ব্যবসা করেন।

মীম বলেন, ‘আমাদের প্রেমের সম্পর্কের কথা হৃদয়ের পরিবারের সবাই জানেন। এলাকার লোকজনও জানেন। এখন বিয়ে না হলে কাউকে মুখ দেখাতে পারব না। হৃদয় আমাকে বিয়ে না করলে এ বাড়িতেই বিষ খেয়ে মারা যাব। সে ১০ বিয়ে করলেও আমাকে বিয়ে করতেই হবে।’

মীমের দাবি, তাদের সম্পর্কের কথা দুই পরিবারের সদস্যসহ এলাকার অনেকেই জানেন। তবে সম্প্রতি হৃদয়ের পরিবার তাকে অন্যত্র বিয়ে দেওয়ার চেষ্টা করছে। এ কারণে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অবস্থান নিয়েছেন তিনি।

এদিকে, মীমের অবস্থানের পর হৃদয় ও তার পরিবারের সদস্যরা বাড়ি ছেড়ে চলে গেছেন বলে জানা গেছে। তাদের বক্তব্য জানতে যোগাযোগের চেষ্টা করা হলেও কাউকে পাওয়া যায়নি। ঘটনার খবর ছড়িয়ে পড়লে বাড়ির আশপাশে উৎসুক মানুষের ভিড় জমে।

আরও পড়ুনঃ  সিলেটে প্রথমবারের মতো চালু হলো ‘উদ্ভিদের হাসপাতাল’