
টাঙ্গাইলের মির্জাপুরের মহেড়া রেলওয়ে স্টেশন এলাকায় নীলসাগর এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত বগি উদ্ধারের কাজ শুরু হয়েছে। এ ঘটনায় ৪ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দুপুর ১টার দিকে ঈশ্বরদী থেকে উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে পৌঁছালে উদ্ধারকাজ শুরু হয়।
এদিকে এ ঘটনায় বিভিন্ন স্টেশনে একাধিক ট্রেন আটকা পড়ায় দুর্ভোগে পড়েছেন যাত্রীরা।
রেলওয়ে পাকশী বিভাগের ট্র্যাফিক ইন্সপেক্টর হাবিবুর রহমান জানান, ঈশ্বরদী থেকে উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে পৌঁছে লাইনচ্যুত বগি উদ্ধার কাজ শুরু করেছে। ট্রেনটি প্রায় এক কিলোমিটার লাইনচ্যুত বগি টেনে নিয়ে যাওয়ায় ব্লক পয়েন্ট ক্ষতিগ্রস্ত হয়েছে এবং রেললাইন বেঁকে গেছে।ক্ষতিগ্রস্ত রেললাইন মেরামতের পর ট্রেন চলাচল স্বাভাবিকএর আগে ঢাকা থেকে ছেড়ে আসা নীলসাগর এক্সপ্রেস ট্রেনটি সকাল সাড়ে ৯টায় মির্জাপুরের মহেড়া এলাকায় পৌঁছলে পিছনের বগি লাইনচ্যুত হয়। এ ঘটনায় ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের রেলযোগাযোগ বন্ধ রয়েছে। হবে। এ ঘটনায় চার সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলেও জানান এই কর্মকর্তা।
টাঙ্গাইল প্রতিনিধি 



















