Dhaka ০৫:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
স্বামীর সঙ্গে বেড়াতে গিয়ে ‘প্রেমিকের’ বাইকে উধাও ভারতীয় তরুণী, অতঃপর… লাইনচ্যুত হওয়া ট্রেনের উদ্ধার কার্যক্রম চলছে, তদন্ত কমিটি গঠন ১৩ বছর পর ধরা পড়লেন ছদ্মবেশে থাকা চঞ্চল সৈকতে গোসলে নেমে মাদরাসাছাত্রের মৃত্যু, উদ্ধার ১৫ তুলসীগঙ্গা নদী থেকে বহুমূল্য কষ্টিপাথরের মূর্তি উদ্ধার বিষ হাতে হৃদয়ের বাড়িতে কিশোরী, বলছে ‘বিয়ে করতেই হবে’ ১০ বছর বয়সেই কুরআনের হাফেজ আশ্রাফ তাহসিফের মৃত্যুর আগে সিসিটিভি ফুটেজে দেখা মিলল যে দৃশ্য ‘ভালোবাসা যত বড় হয়, জীবনটা তত নয়’, দেড় দশক ধরে স্ত্রীর কবর পরিষ্কার করছেন আইনজীবী সিলেটে রায়হান হত্যা: এসআই আকবরের মৃত্যুদন্ড, দুজনের যাবজ্জীবন, ৩ জনের ৭ বছরের জেল

তুলসীগঙ্গা নদী থেকে বহুমূল্য কষ্টিপাথরের মূর্তি উদ্ধার

জয়পুরহাটের পাঁচবিবিতে তুলসীগঙ্গা নদী থেকে ৮৫ কেজি ওজনের প্রত্নতাত্ত্বিক নিদর্শনসম্বলিত কষ্টিপাথরের একটি বিষ্ণুমূর্তির খণ্ডিত অংশ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধার করা মূর্তিটির সিজার মূল্য নির্ধারণ করা হয়েছে ৮৫ লাখ টাকা।

 

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় জয়পুরহাট ব্যাটালিয়ন (২০ বিজিবি)

 

জয়পুরহাট-২০ বিজিবি অধিনায়ক লে. কর্নেল লতিফুল বারীর উদ্ধৃতি দিয়ে বিজিবি প্রেস বিজ্ঞপ্তিতে জানা গেছে, বুধবার (২৮ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে জয়পুরহাট ব্যাটালিয়ন (২০ বিজিবি) অধিনায়কের সরাসরি তত্ত্বাবধানে পাঁচবিবি থানা, বিশেষ টহল দল ও স্থানীয় জনপ্রতিনিধিদের সমন্বয়ে যৌথ অভিযান পরিচালনা করা হয়। এ সময় পাঁচবিবির ফিসকাঘাট বাজারসংলগ্ন তুলসীগঙ্গা নদীর তীরবর্তী এলাকায় তল্লাশি শুরু করে। পরে রাত আনুমানিক ৯টা ১৫ মিনিটে নদীর পানিতে নিমজ্জিত অবস্থায় বিষ্ণুমূর্তির বিশাল আকৃতির একটি খণ্ডিত অংশ উদ্ধার করতে সক্ষম হন অভিযান পরিচালনাকারীরা।

 

পরে নির্ভরযোগ্য ডিজিটাল ওজন পরিমাপক স্থানে মূর্তিটির ওজন পরিমাপ করে ৮৫ কেজি পাওয়া যায়।বিজিবি জানায়, উদ্ধার করা কষ্টিপাথরের মূর্তিটির সিজার মূল্য ৮৫ লাখ টাকা। মূর্তিটির কষ্টিপাথরের সত্যতা যাচাইয়ে নওগাঁর বদলগাছী উপজেলার পাহাড়পুরে অবস্থিত প্রত্নতত্ত্ব অধিদপ্তরের সংশ্লিষ্ট দপ্তর থেকে সনদ গ্রহণ করা হয়েছে। এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় মামলা এজাহার করা হয়েছে।

আরও পড়ুনঃ  সামাজিক মাধ্যমে জনপ্রিয় সেই ছোট্ট দ্বীপ আর নেই
Tag :
জনপ্রিয় পোস্ট

স্বামীর সঙ্গে বেড়াতে গিয়ে ‘প্রেমিকের’ বাইকে উধাও ভারতীয় তরুণী, অতঃপর…

তুলসীগঙ্গা নদী থেকে বহুমূল্য কষ্টিপাথরের মূর্তি উদ্ধার

Update Time : ০৪:৫৬:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬

জয়পুরহাটের পাঁচবিবিতে তুলসীগঙ্গা নদী থেকে ৮৫ কেজি ওজনের প্রত্নতাত্ত্বিক নিদর্শনসম্বলিত কষ্টিপাথরের একটি বিষ্ণুমূর্তির খণ্ডিত অংশ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধার করা মূর্তিটির সিজার মূল্য নির্ধারণ করা হয়েছে ৮৫ লাখ টাকা।

 

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় জয়পুরহাট ব্যাটালিয়ন (২০ বিজিবি)

 

জয়পুরহাট-২০ বিজিবি অধিনায়ক লে. কর্নেল লতিফুল বারীর উদ্ধৃতি দিয়ে বিজিবি প্রেস বিজ্ঞপ্তিতে জানা গেছে, বুধবার (২৮ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে জয়পুরহাট ব্যাটালিয়ন (২০ বিজিবি) অধিনায়কের সরাসরি তত্ত্বাবধানে পাঁচবিবি থানা, বিশেষ টহল দল ও স্থানীয় জনপ্রতিনিধিদের সমন্বয়ে যৌথ অভিযান পরিচালনা করা হয়। এ সময় পাঁচবিবির ফিসকাঘাট বাজারসংলগ্ন তুলসীগঙ্গা নদীর তীরবর্তী এলাকায় তল্লাশি শুরু করে। পরে রাত আনুমানিক ৯টা ১৫ মিনিটে নদীর পানিতে নিমজ্জিত অবস্থায় বিষ্ণুমূর্তির বিশাল আকৃতির একটি খণ্ডিত অংশ উদ্ধার করতে সক্ষম হন অভিযান পরিচালনাকারীরা।

 

পরে নির্ভরযোগ্য ডিজিটাল ওজন পরিমাপক স্থানে মূর্তিটির ওজন পরিমাপ করে ৮৫ কেজি পাওয়া যায়।বিজিবি জানায়, উদ্ধার করা কষ্টিপাথরের মূর্তিটির সিজার মূল্য ৮৫ লাখ টাকা। মূর্তিটির কষ্টিপাথরের সত্যতা যাচাইয়ে নওগাঁর বদলগাছী উপজেলার পাহাড়পুরে অবস্থিত প্রত্নতত্ত্ব অধিদপ্তরের সংশ্লিষ্ট দপ্তর থেকে সনদ গ্রহণ করা হয়েছে। এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় মামলা এজাহার করা হয়েছে।

আরও পড়ুনঃ  সিলেটে প্রথমবারের মতো চালু হলো ‘উদ্ভিদের হাসপাতাল’