Dhaka ০২:১৩ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

যুক্তরাষ্ট্রে ভয়াবহ বন্যা, ঘরছাড়া শত শত পরিবার

যুক্তরাষ্ট্রের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে টানা ভারী বৃষ্টিতে ভয়াবহ বন্যা দেখা দিয়েছে। এতে শত শত বাড়িঘর থেকে মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে এবং বহু এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। বন্যায় অন্তত কয়েক শ মানুষকে উদ্ধার করা হয়েছে। পানি কমতে শুরু করলেও নতুন করে বৃষ্টির পূর্বাভাস থাকায় পরিস্থিতি নিয়ে উদ্বেগ কাটেনি।

 

কলোরাডো পাহাড়ি অঞ্চল থেকে নেমে আসা বৃষ্টির পানিতে নিউ মেক্সিকো ও অ্যারিজোনার মরু অঞ্চলে বন্যা দেখা দেয়। কোথাও কোথাও পাঁচ ইঞ্চির বেশি বৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার (২২ অক্টোবর) ও শুক্রবার (২৩ অক্টোবর) বন্যা পরিস্থিতি সবচেয়ে ভয়াবহ হয়ে ওঠে।

 

নিউ মেক্সিকোর ফার্মিংটন শহর ও আশপাশের প্রায় দুই হাজার মানুষ বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছেন। উদ্ধার হওয়া ব্যক্তিদের মধ্যে কেউ কেউ বাড়ির ছাদে আটকা পড়েছিলেন। উদ্ধারকাজে নিউ মেক্সিকো ন্যাশনাল গার্ডের হেলিকপ্টার ব্যবহার করা হয়। হেলিকপ্টারের সাহায্যে ১১টি বিশেষ উদ্ধার অভিযান চালানো হয়।

 

সান হুয়ান নদীসহ কয়েকটি নদীর পানি রেকর্ড উচ্চতায় পৌঁছানোর পর ধীরে ধীরে কমতে শুরু করেছে। তবে নদীর পানি আবার বেড়ে যেতে পারে বলে সতর্ক করেছেন স্থানীয় কর্মকর্তারা। নিরাপদ ঘোষণা না দেওয়া পর্যন্ত বাসিন্দাদের সরিয়ে নেওয়ার নির্দেশ বহাল থাকবে।বন্যাকবলিত এলাকায় বিদ্যুতের তার ছিঁড়ে পড়া, গ্যাসের পাইপে ছিদ্র এবং নতুন করে ঝড়-বৃষ্টির আশঙ্কা রয়েছে। এ কারণে বাসিন্দাদের সতর্ক থাকতে বলা হয়েছে। উদ্ধারকাজে ব্যবহৃত উড়োজাহাজের নিরাপত্তার কথা বিবেচনা করে বিনা প্রয়োজনে আকাশে উড়ন্ত ক্যামেরা ব্যবহার না করারও অনুরোধ জানিয়েছেন কর্মকর্তারা।

এদিকে, ফার্মিংটনের ভাটির দিকে নাভাহো জাতির বসতিপূর্ণ বিস্তীর্ণ এলাকায় সান হুয়ান নদীর পানি ঢুকে পড়েছে। শিপরক শহরের পশ্চিমে পানিতে সড়ক ডুবে যাওয়ায় যুক্তরাষ্ট্রের ৬৪ নম্বর মহাসড়কের প্রায় দুই মাইল অংশ বন্ধ রাখা হয়েছে।

 

অন্যদিকে, কলোরাডোর পাগোসা স্প্রিংস শহরেও সান হুয়ান নদীর পানি এক শতাব্দীরও বেশি সময়ের মধ্যে দেখা যায়নি—এমন উচ্চতায় পৌঁছেছে। এক বছরের কিছু বেশি সময় আগে সেখানে যে ভয়াবহ বন্যা হয়েছিল, এবারের পানির উচ্চতা তার চেয়েও দুই ফুটের বেশি বেড়েছে।

আরও পড়ুনঃ  দলীয় প্রার্থীদের হারাতে কিছু নেতা রাতেও বৈঠক করেছিলেন: আইনমন্ত্রী
Tag :
জনপ্রিয় পোস্ট

যুক্তরাষ্ট্রে ভয়াবহ বন্যা, ঘরছাড়া শত শত পরিবার

Update Time : ০১:১৬:৩২ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬

যুক্তরাষ্ট্রের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে টানা ভারী বৃষ্টিতে ভয়াবহ বন্যা দেখা দিয়েছে। এতে শত শত বাড়িঘর থেকে মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে এবং বহু এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। বন্যায় অন্তত কয়েক শ মানুষকে উদ্ধার করা হয়েছে। পানি কমতে শুরু করলেও নতুন করে বৃষ্টির পূর্বাভাস থাকায় পরিস্থিতি নিয়ে উদ্বেগ কাটেনি।

 

কলোরাডো পাহাড়ি অঞ্চল থেকে নেমে আসা বৃষ্টির পানিতে নিউ মেক্সিকো ও অ্যারিজোনার মরু অঞ্চলে বন্যা দেখা দেয়। কোথাও কোথাও পাঁচ ইঞ্চির বেশি বৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার (২২ অক্টোবর) ও শুক্রবার (২৩ অক্টোবর) বন্যা পরিস্থিতি সবচেয়ে ভয়াবহ হয়ে ওঠে।

 

নিউ মেক্সিকোর ফার্মিংটন শহর ও আশপাশের প্রায় দুই হাজার মানুষ বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছেন। উদ্ধার হওয়া ব্যক্তিদের মধ্যে কেউ কেউ বাড়ির ছাদে আটকা পড়েছিলেন। উদ্ধারকাজে নিউ মেক্সিকো ন্যাশনাল গার্ডের হেলিকপ্টার ব্যবহার করা হয়। হেলিকপ্টারের সাহায্যে ১১টি বিশেষ উদ্ধার অভিযান চালানো হয়।

 

সান হুয়ান নদীসহ কয়েকটি নদীর পানি রেকর্ড উচ্চতায় পৌঁছানোর পর ধীরে ধীরে কমতে শুরু করেছে। তবে নদীর পানি আবার বেড়ে যেতে পারে বলে সতর্ক করেছেন স্থানীয় কর্মকর্তারা। নিরাপদ ঘোষণা না দেওয়া পর্যন্ত বাসিন্দাদের সরিয়ে নেওয়ার নির্দেশ বহাল থাকবে।বন্যাকবলিত এলাকায় বিদ্যুতের তার ছিঁড়ে পড়া, গ্যাসের পাইপে ছিদ্র এবং নতুন করে ঝড়-বৃষ্টির আশঙ্কা রয়েছে। এ কারণে বাসিন্দাদের সতর্ক থাকতে বলা হয়েছে। উদ্ধারকাজে ব্যবহৃত উড়োজাহাজের নিরাপত্তার কথা বিবেচনা করে বিনা প্রয়োজনে আকাশে উড়ন্ত ক্যামেরা ব্যবহার না করারও অনুরোধ জানিয়েছেন কর্মকর্তারা।

এদিকে, ফার্মিংটনের ভাটির দিকে নাভাহো জাতির বসতিপূর্ণ বিস্তীর্ণ এলাকায় সান হুয়ান নদীর পানি ঢুকে পড়েছে। শিপরক শহরের পশ্চিমে পানিতে সড়ক ডুবে যাওয়ায় যুক্তরাষ্ট্রের ৬৪ নম্বর মহাসড়কের প্রায় দুই মাইল অংশ বন্ধ রাখা হয়েছে।

 

অন্যদিকে, কলোরাডোর পাগোসা স্প্রিংস শহরেও সান হুয়ান নদীর পানি এক শতাব্দীরও বেশি সময়ের মধ্যে দেখা যায়নি—এমন উচ্চতায় পৌঁছেছে। এক বছরের কিছু বেশি সময় আগে সেখানে যে ভয়াবহ বন্যা হয়েছিল, এবারের পানির উচ্চতা তার চেয়েও দুই ফুটের বেশি বেড়েছে।

আরও পড়ুনঃ  সড়ক অবরোধ করে আন্দোলন করছে সিলেট পলিটেকনিক এর শিক্ষার্থীরা