Dhaka ০৭:১৯ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
গ্যাস অনুসন্ধানে শেভরনকে আরও বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর ভারতের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতে চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হতে শিক্ষাগত যোগ্যতা লাগবে না: প্রতিমন্ত্রী শাহে আলম গোয়াইনঘাটে অবৈধ বালু উত্তোলনবিরোধী অভিযান, জরিমানা ৩ জনকে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন, গরম খুন্তি দিয়ে দুই ছাত্রকে ছ্যাঁকা; পরিচালকসহ গ্রেপ্তার ৩ কুড়িয়ে পাওয়া টাকা ফেরত দিতে মালিকের সন্ধানে দুদিন ধরে মাইকিং করছেন এক যুবক ৮ দফা দাবিতে রেলপথ অবরোধ, থামল কপোতাক্ষ এক্সপ্রেস ঢাকায় গোপন বৈঠক, যুবলীগের ৮ নেতা গ্রেপ্তার বিএনপির বিভিন্ন কমিটির শূন্যপদে পদোন্নতি হবে কীভাবে, জানালেন রিজভ রাষ্ট্রপতির সিলেট সফর ঘিরে ব্যাপক প্রস্তুতি, সাজছে নগরী

র‍্যাব-৯ অভিযানে দোয়ারাবাজার গণধর্ষণ মামলার মূল আসামি অমল দাস গ্রেফতার

  • Reporter Name
  • Update Time : ১২:০৩:২২ অপরাহ্ন, রবিবার, ২৯ মার্চ ২০২৬
  • ৫১৯ Time View

র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) এলিট ফোর্স হিসেবে আত্মপ্রকাশের সূচনালগ্ন থেকেই বিভিন্ন ধরনের নৃশংস ও ঘৃণ্যতম অপরাধ বিশেষ করে মাদক উদ্ধার, হত্যা মামলা, সন্ত্রাসী, চাঁদাবাজ, জঙ্গি দমন, অবৈধ অস্ত্র উদ্ধার ও ছিনতাইকারীসহ বিভিন্ন অপরাধীদের গ্রেফতারে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। এছাড়াও যে কোন ধরনের সহিংসতা প্রতিরোধে র‍্যাবের প্রতিটি সদস্য প্রতিজ্ঞাবদ্ধ হয়ে জনসাধারণের জন্য একটি নিরাপদ বাসযোগ্য সমাজ তথা দেশ বিনির্মাণে নিরলস ভাবে কাজ করে যাচ্ছে।

ঘটনার বিবরণে জানা যায় যে, ভিকটিম সুনামগঞ্জ জেলার সদর থানাধীন জানিগাঁও এলাকার বাসিন্দা। ভিকটিমের সাথে তার স্বামীর মনোমালিন্যতার কারনে ০৪ বছর যাবত ভিকটিম তার স্বামী থেকে আলাদা হয়ে পিতার বাড়িতে বসবাস করছে। ঘটনার দিন গত ১৮/০৩/২০২৬ খ্রি. তারিখ অনুমানিক সন্ধ্যা ৭.০০ ঘটিকার সময় ০১নং বিবাদী অমল দাস ভিকটিমকে ফোন করে ওয়েজখালী পেট্রোল পাম্পে ডেকে নিয়ে ভিকটিমকে তার মামার বাড়িতে পৌঁছে দেওয়ার প্রলোভন দেখিয়ে ভিকটিমকে সিএনজিতে উঠিয়ে মান্নারগাঁও ইউনিয়নের বিভিন্ন জায়গায় নিয়ে গিয়ে ০১নং বিবাদীসহ অন্যান্য বিবাদীরা সারারাত ধরে ভিকটিমকে একাধিকবার জোরপূর্বক গণধর্ষণ করে। পরবর্তীতে বিবাদীরা ভিকটিমকে একটি খড়ের ঘরে রেখে চলে যায়। পরেরদিন সকাল ০৭.০০ ঘটিকার সময় ভিকটিম অসুস্থ অবস্থায় চিকিৎসার জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে ভর্তি হয়। উক্ত ঘটনায় ভিকটিম নিজে বাদী হয়ে সুনামগঞ্জ জেলার দোয়ারাবাজার থানায় একটি মামলা দায়ের করেন। এরই প্রেক্ষিতে আসামিকে আইনের আওতায় আনতে র‍্যাব-৯ এই ঘটনার ছায়া তদন্ত শুরু করে এবং গোয়েন্দা তৎপরতা জোরদার করে।

এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৯, সিপিসি-৩, সুনামগঞ্জ এর একটি আভিযানিক দল গত ২৭ মার্চ ২০২৬ খ্রি. তারিখ আনুমানিক দুপুর ২.৩০ ঘটিকার সময় সুনামগঞ্জ জেলার সদর মডেল থানাধীন মল্লিকপুর নতুন বাসস্ট্যান্ড এলাকায় অভিযান পরিচালনা করে সুনামগঞ্জ জেলার দোয়ারাবাজার থানার মামলা নং-২২, তারিখ-২৫/০৩/২০২৬ খ্রি., ধারা-নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধিত/২০২৫) এর ৯ (৩); এর মূলে সুনামগঞ্জের দোয়ারাবাজারে চাঞ্চল্যকর গণধর্ষণ মামলার এজাহারনামীয় ০১নং আসামিকে ৭২ ঘন্টার মধ্যে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত আসামি- অমল দাস (৪০), পিতা- মৃত শৈলেন দাস, সাং- ডুমবন্দ, থানা-দোয়ারাবাজার, জেলা- সুনামগঞ্জ

আরও পড়ুনঃ  দুদিন পর খাবার পেয়েছে ১৬০০ শিক্ষার্থী

পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃত আসামিকে সুনামগঞ্জ জেলার দোয়ারাবাজার থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়াও দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র‍্যাব-৯ এর চলমান গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে।

এরশাদুল হক
জেলা প্রতিনিধি সুনামগঞ্জ

Tag :
About Author Information

জনপ্রিয় পোস্ট

গ্যাস অনুসন্ধানে শেভরনকে আরও বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর

র‍্যাব-৯ অভিযানে দোয়ারাবাজার গণধর্ষণ মামলার মূল আসামি অমল দাস গ্রেফতার

Update Time : ১২:০৩:২২ অপরাহ্ন, রবিবার, ২৯ মার্চ ২০২৬

র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) এলিট ফোর্স হিসেবে আত্মপ্রকাশের সূচনালগ্ন থেকেই বিভিন্ন ধরনের নৃশংস ও ঘৃণ্যতম অপরাধ বিশেষ করে মাদক উদ্ধার, হত্যা মামলা, সন্ত্রাসী, চাঁদাবাজ, জঙ্গি দমন, অবৈধ অস্ত্র উদ্ধার ও ছিনতাইকারীসহ বিভিন্ন অপরাধীদের গ্রেফতারে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। এছাড়াও যে কোন ধরনের সহিংসতা প্রতিরোধে র‍্যাবের প্রতিটি সদস্য প্রতিজ্ঞাবদ্ধ হয়ে জনসাধারণের জন্য একটি নিরাপদ বাসযোগ্য সমাজ তথা দেশ বিনির্মাণে নিরলস ভাবে কাজ করে যাচ্ছে।

ঘটনার বিবরণে জানা যায় যে, ভিকটিম সুনামগঞ্জ জেলার সদর থানাধীন জানিগাঁও এলাকার বাসিন্দা। ভিকটিমের সাথে তার স্বামীর মনোমালিন্যতার কারনে ০৪ বছর যাবত ভিকটিম তার স্বামী থেকে আলাদা হয়ে পিতার বাড়িতে বসবাস করছে। ঘটনার দিন গত ১৮/০৩/২০২৬ খ্রি. তারিখ অনুমানিক সন্ধ্যা ৭.০০ ঘটিকার সময় ০১নং বিবাদী অমল দাস ভিকটিমকে ফোন করে ওয়েজখালী পেট্রোল পাম্পে ডেকে নিয়ে ভিকটিমকে তার মামার বাড়িতে পৌঁছে দেওয়ার প্রলোভন দেখিয়ে ভিকটিমকে সিএনজিতে উঠিয়ে মান্নারগাঁও ইউনিয়নের বিভিন্ন জায়গায় নিয়ে গিয়ে ০১নং বিবাদীসহ অন্যান্য বিবাদীরা সারারাত ধরে ভিকটিমকে একাধিকবার জোরপূর্বক গণধর্ষণ করে। পরবর্তীতে বিবাদীরা ভিকটিমকে একটি খড়ের ঘরে রেখে চলে যায়। পরেরদিন সকাল ০৭.০০ ঘটিকার সময় ভিকটিম অসুস্থ অবস্থায় চিকিৎসার জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে ভর্তি হয়। উক্ত ঘটনায় ভিকটিম নিজে বাদী হয়ে সুনামগঞ্জ জেলার দোয়ারাবাজার থানায় একটি মামলা দায়ের করেন। এরই প্রেক্ষিতে আসামিকে আইনের আওতায় আনতে র‍্যাব-৯ এই ঘটনার ছায়া তদন্ত শুরু করে এবং গোয়েন্দা তৎপরতা জোরদার করে।

এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৯, সিপিসি-৩, সুনামগঞ্জ এর একটি আভিযানিক দল গত ২৭ মার্চ ২০২৬ খ্রি. তারিখ আনুমানিক দুপুর ২.৩০ ঘটিকার সময় সুনামগঞ্জ জেলার সদর মডেল থানাধীন মল্লিকপুর নতুন বাসস্ট্যান্ড এলাকায় অভিযান পরিচালনা করে সুনামগঞ্জ জেলার দোয়ারাবাজার থানার মামলা নং-২২, তারিখ-২৫/০৩/২০২৬ খ্রি., ধারা-নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধিত/২০২৫) এর ৯ (৩); এর মূলে সুনামগঞ্জের দোয়ারাবাজারে চাঞ্চল্যকর গণধর্ষণ মামলার এজাহারনামীয় ০১নং আসামিকে ৭২ ঘন্টার মধ্যে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত আসামি- অমল দাস (৪০), পিতা- মৃত শৈলেন দাস, সাং- ডুমবন্দ, থানা-দোয়ারাবাজার, জেলা- সুনামগঞ্জ

আরও পড়ুনঃ  লংমার্চের কারণে কোটি কোটি টাকার রাষ্ট্রীয় ক্ষতির অভিযোগ রাশেদ খানের