Dhaka ০৪:৫০ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ভারতের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতে চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হতে শিক্ষাগত যোগ্যতা লাগবে না: প্রতিমন্ত্রী শাহে আলম গোয়াইনঘাটে অবৈধ বালু উত্তোলনবিরোধী অভিযান, জরিমানা ৩ জনকে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন, গরম খুন্তি দিয়ে দুই ছাত্রকে ছ্যাঁকা; পরিচালকসহ গ্রেপ্তার ৩ কুড়িয়ে পাওয়া টাকা ফেরত দিতে মালিকের সন্ধানে দুদিন ধরে মাইকিং করছেন এক যুবক ৮ দফা দাবিতে রেলপথ অবরোধ, থামল কপোতাক্ষ এক্সপ্রেস ঢাকায় গোপন বৈঠক, যুবলীগের ৮ নেতা গ্রেপ্তার বিএনপির বিভিন্ন কমিটির শূন্যপদে পদোন্নতি হবে কীভাবে, জানালেন রিজভ রাষ্ট্রপতির সিলেট সফর ঘিরে ব্যাপক প্রস্তুতি, সাজছে নগরী ২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি হবে বাংলাদেশ: বিমানমন্ত্রী

সম্পত্তির জন্য মাকে হত্যাচেষ্টার অভিযোগে ছেলে-ছেলের বউ গ্রেপ্তার

  • Reporter Name
  • Update Time : ০৩:০৭:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ জুন ২০২৬
  • ৫১৫ Time View

লক্ষ্মীপুর সদর উপজেলার লাহারকান্দি ইউনিয়নের কুতুবপুর গ্রামে সম্পত্তি নিয়ে বিরোধের জেরে মাকে নির্যাতন ও হত্যাচেষ্টার অভিযোগে এক ছেলে ও তার স্ত্রীকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী।

পুলিশ ও মামলার সূত্রে জানা যায়, গত ৬ জুন রাত ৮টার দিকে কুতুবপুর গ্রামের বাসিন্দা খোতেজা বেগমের ঘরে ঢুকে তার বড় ছেলে ফখরুল রাজু (৩৫) ও পুত্রবধূ মানিকা স্বপ্না (৩০) সম্পত্তি লিখে দেওয়ার জন্য চাপ সৃষ্টি করেন। একপর্যায়ে তারা খোতেজা বেগমকে মারধর করেন এবং গলায় ওড়না পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যার চেষ্টা করেন বলে অভিযোগ ওঠে।খোতেজা বেগমের চিৎকার শুনে স্থানীয় লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করেন। পরে তার ছোট ছেলে রাকিব হোসেন মাকে আহত অবস্থায় উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করেন। ঘটনার পর রাকিব হোসেন বাদী হয়ে লক্ষ্মীপুর সদর থানায় মামলা দায়ের করেন। পরে পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত ফখরুল রাজু ও তার স্ত্রী মানিকা স্বপ্নাকে গ্রেপ্তার করে।

মামলার তদন্ত কর্মকর্তা সদর থানার এসআই শাহিনুর ইসলাম বলেন, প্রাথমিক তদন্তে ঘটনার সত্যতা পাওয়া গেছে। গ্রেপ্তার দুই আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে।

আরও পড়ুনঃ  গোয়াইনঘাটে ২৪ লাখ টাকার ফেনসিডিল জব্দ, নারী আটক
Tag :
About Author Information

জনপ্রিয় পোস্ট

ভারতের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতে চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

সম্পত্তির জন্য মাকে হত্যাচেষ্টার অভিযোগে ছেলে-ছেলের বউ গ্রেপ্তার

Update Time : ০৩:০৭:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ জুন ২০২৬

লক্ষ্মীপুর সদর উপজেলার লাহারকান্দি ইউনিয়নের কুতুবপুর গ্রামে সম্পত্তি নিয়ে বিরোধের জেরে মাকে নির্যাতন ও হত্যাচেষ্টার অভিযোগে এক ছেলে ও তার স্ত্রীকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী।

পুলিশ ও মামলার সূত্রে জানা যায়, গত ৬ জুন রাত ৮টার দিকে কুতুবপুর গ্রামের বাসিন্দা খোতেজা বেগমের ঘরে ঢুকে তার বড় ছেলে ফখরুল রাজু (৩৫) ও পুত্রবধূ মানিকা স্বপ্না (৩০) সম্পত্তি লিখে দেওয়ার জন্য চাপ সৃষ্টি করেন। একপর্যায়ে তারা খোতেজা বেগমকে মারধর করেন এবং গলায় ওড়না পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যার চেষ্টা করেন বলে অভিযোগ ওঠে।খোতেজা বেগমের চিৎকার শুনে স্থানীয় লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করেন। পরে তার ছোট ছেলে রাকিব হোসেন মাকে আহত অবস্থায় উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করেন। ঘটনার পর রাকিব হোসেন বাদী হয়ে লক্ষ্মীপুর সদর থানায় মামলা দায়ের করেন। পরে পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত ফখরুল রাজু ও তার স্ত্রী মানিকা স্বপ্নাকে গ্রেপ্তার করে।

মামলার তদন্ত কর্মকর্তা সদর থানার এসআই শাহিনুর ইসলাম বলেন, প্রাথমিক তদন্তে ঘটনার সত্যতা পাওয়া গেছে। গ্রেপ্তার দুই আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে।

আরও পড়ুনঃ  সিলেটে রিখটার স্কেলে ৪ মাত্রার ভূমিকম্প অনুভূত সিলেটে ভূমিকম্প অনুভূত