Dhaka ১২:৩৮ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
শিক্ষাপ্রতিষ্ঠানে জাতীয় কোরআন প্রতিযোগিতা আয়োজন করবে সরকার প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা হিসেবে যোগ দিলেন জহির উদ্দিন স্বপন গ্রাম্য সালিসে সমাজচ্যুত পুরো পরিবার,মসজিদে নামাজেও নিষেধাজ্ঞা এবার সিএমপির ৫ থানায় ওসি রদবদল পররাষ্ট্রের দুই প্রতিমন্ত্রীর কার দায়িত্ব কী, জানালো মন্ত্রণালয় স্থানীয় সরকার নির্বাচন কবে, জানালেন নতুন এলজিআরডি মন্ত্রী শি শু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগ, শিক্ষক আটক সার্ককে আরও কার্যকর ও জনকেন্দ্রিক করার তাগিদ প্রধানমন্ত্রীর নিউইয়র্কে রেস্তোরাঁয় গুলিতে বাংলাদেশি প্রবাসী নিহত, আহত ১ ইউএস আর্মিতে যোগ দিলেন সিলেটের পংকজ তালুকদার

সিলেটের সাবেক ডিসিসহ অতিরিক্ত আইজিপি হলেন ৫ পুলিশ কর্মকর্তা

  • desk news
  • Update Time : ১১:৪১:৫৭ পূর্বাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬
  • ৫২৪ Time View

বাংলাদেশ পুলিশের উপ-পুলিশ মহাপরিদর্শক (ডিআইজি) পদমর্যাদার পাঁচ ঊর্ধ্বতন কর্মকর্তাকে পদোন্নতি দিয়ে অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (অতিরিক্ত আইজিপি) করা হয়েছে। পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের জাতীয় বেতন স্কেল, ২০১৫-এর গ্রেড-২ পদে পদোন্নতি দেওয়া হয়েছে।

রবিবার (২৩ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে সই করেন উপসচিব তৌহিফ আহমেদ।

পদোন্নতি পাওয়া কর্মকর্তারা হলেন কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের পরিচালক সায়েদুর রহমান, ট্যুরিস্ট পুলিশের চলতি দায়িত্বে অতিরিক্ত আইজিপি মাইনুল হাসান, গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার ইসরাইল হাওলাদার, পুলিশের বিশেষ শাখার ডিআইজি ইকবাল হোসেন এবং পুলিশ সদর দপ্তরের ডিআইজি কামরুল আহসান।

এদের মধ্যে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার ইসরাইল হাওলাদার ২০১৩ সালের দিকে সিলেট মহানগর পুলিশের উপ কমিশনার (ডিসি) ছিলেন।

প্রজ্ঞাপনে বলা হয়, পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তারা যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে সিনিয়র সচিব, স্বরাষ্ট্র মন্ত্রণালয় বরাবর যোগদানপত্র দাখিল করবেন।

আরও পড়ুনঃ  গান-বাজনা ‘হারাম’ ঘোষণা করে গ্রামজুড়ে মসজিদ কমিটির নোটিশ
Tag :
জনপ্রিয় পোস্ট

শিক্ষাপ্রতিষ্ঠানে জাতীয় কোরআন প্রতিযোগিতা আয়োজন করবে সরকার

সিলেটের সাবেক ডিসিসহ অতিরিক্ত আইজিপি হলেন ৫ পুলিশ কর্মকর্তা

Update Time : ১১:৪১:৫৭ পূর্বাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬