Dhaka ০৪:০৭ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
গোয়াইনঘাটে অবৈধ বালু উত্তোলনবিরোধী অভিযান, জরিমানা ৩ জনকে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন, গরম খুন্তি দিয়ে দুই ছাত্রকে ছ্যাঁকা; পরিচালকসহ গ্রেপ্তার ৩ কুড়িয়ে পাওয়া টাকা ফেরত দিতে মালিকের সন্ধানে দুদিন ধরে মাইকিং করছেন এক যুবক ৮ দফা দাবিতে রেলপথ অবরোধ, থামল কপোতাক্ষ এক্সপ্রেস ঢাকায় গোপন বৈঠক, যুবলীগের ৮ নেতা গ্রেপ্তার বিএনপির বিভিন্ন কমিটির শূন্যপদে পদোন্নতি হবে কীভাবে, জানালেন রিজভ রাষ্ট্রপতির সিলেট সফর ঘিরে ব্যাপক প্রস্তুতি, সাজছে নগরী ২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি হবে বাংলাদেশ: বিমানমন্ত্রী ফ্ল্যাটের চেয়েও কবরের দাম বেশি, এক টুকরো কবরস্থানের দাম সাড়ে ৪ কোটি ভারতে যাচ্ছেন না প্রধানমন্ত্রী, হুমায়ূন কবীরের ঘোষণার পরই বিদ্যুৎ নিয়ে আদানির তালবাহানা!

সিলেটে সাব-রেজিস্ট্রারসহ তিনজনের বিরুদ্ধে দুদকের মামলা দায়ের

  • Reporter Name
  • Update Time : ০৬:১৪:৪০ অপরাহ্ন, রবিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৬
  • ৫১৯ Time View

সিলেটের জৈন্তাপুর সাব-রেজিস্ট্রি অফিসে ২০২৩ সালের ১২ এপ্রিল সম্পাদিত একটি দলিলকে কেন্দ্র করে সাব-রেজিস্ট্রারসহ তিনজনের বিরুদ্ধে দুর্নীতির মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মামলার অভিযোগে বলা হয়েছে, তারা রাষ্ট্রীয় অধিগ্রহণ ও প্রজাস্বত্ব আইন, ১৯৫০ লঙ্ঘন করে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীভুক্ত ভূমি অবৈধভাবে দলিলভুক্ত করেছেন।

দুদক সিলেট জেলা কার্যালয় জানায়, মামলায় আসামী হিসেবে রয়েছেন, ভূমি ক্রেতা ও মূল সুবিধাভোগী মো. কামাল উদ্দিন, সাব-রেজিস্টার আহাদুজ্জামান, ও দলিল লেখক মিছবাহ উদ্দিন।

দুদকের অনুসন্ধান অনুযায়ী, দলিলের তিনজন গ্রহীতার মধ্যে দুইজন বিদেশে ছিলেন এবং একজন স্বাক্ষর দেননি। অর্থাৎ, সম্পাদনের সময় মো. কামাল উদ্দিন ছাড়া অন্য কেউ উপস্থিত ছিলেন না। দুর্নীতি তদন্তে দেখা গেছে, মো. কামাল উদ্দিন পেমান পাত্রকে প্রভাবিত করে দলিল সম্পাদনে প্ররোচিত করেন।

এছাড়া, দলিলে ভূমির প্রকৃত মূল্য ৫ লাখ ৫০ হাজার টাকা থাকলেও তা ১০ লাখ ৮২ হাজার টাকা দেখানো হয়েছে। পেমান পাত্রকে মাত্র ২ লক্ষ টাকা প্রদান করা হয়েছিল।

দুদক সহকারী পরিচালক জুয়েল মজুমদার বলেন, আসামিরা রাষ্ট্রীয় অধিগ্রহণ ও প্রজাস্বত্ব আইন, ১৯৫০-এর ধারা ৯৭ এবং ৪৩(খ) লঙ্ঘন করেছেন। এ ঘটনায় ১৯৫৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইন, ৫(২) ধারায় মামলা রুজু করা হয়েছে। মামলাটি বর্তমানে রুদ্ধ অবস্থায় রয়েছে এবং তদন্তে আরও সংশ্লিষ্ট ব্যক্তিদের যুক্ত করার সম্ভাবনা আছে। দুদক আশা করছে, দ্রুত তদন্তের মাধ্যমে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরও পড়ুনঃ  ভূমিকম্প নয়, হিমবাহ ধসেই নেপালে ভয়াবহ আকস্মিক বন্যা
Tag :
About Author Information

জনপ্রিয় পোস্ট

গোয়াইনঘাটে অবৈধ বালু উত্তোলনবিরোধী অভিযান, জরিমানা ৩ জনকে

সিলেটে সাব-রেজিস্ট্রারসহ তিনজনের বিরুদ্ধে দুদকের মামলা দায়ের

Update Time : ০৬:১৪:৪০ অপরাহ্ন, রবিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৬

সিলেটের জৈন্তাপুর সাব-রেজিস্ট্রি অফিসে ২০২৩ সালের ১২ এপ্রিল সম্পাদিত একটি দলিলকে কেন্দ্র করে সাব-রেজিস্ট্রারসহ তিনজনের বিরুদ্ধে দুর্নীতির মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মামলার অভিযোগে বলা হয়েছে, তারা রাষ্ট্রীয় অধিগ্রহণ ও প্রজাস্বত্ব আইন, ১৯৫০ লঙ্ঘন করে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীভুক্ত ভূমি অবৈধভাবে দলিলভুক্ত করেছেন।

দুদক সিলেট জেলা কার্যালয় জানায়, মামলায় আসামী হিসেবে রয়েছেন, ভূমি ক্রেতা ও মূল সুবিধাভোগী মো. কামাল উদ্দিন, সাব-রেজিস্টার আহাদুজ্জামান, ও দলিল লেখক মিছবাহ উদ্দিন।

দুদকের অনুসন্ধান অনুযায়ী, দলিলের তিনজন গ্রহীতার মধ্যে দুইজন বিদেশে ছিলেন এবং একজন স্বাক্ষর দেননি। অর্থাৎ, সম্পাদনের সময় মো. কামাল উদ্দিন ছাড়া অন্য কেউ উপস্থিত ছিলেন না। দুর্নীতি তদন্তে দেখা গেছে, মো. কামাল উদ্দিন পেমান পাত্রকে প্রভাবিত করে দলিল সম্পাদনে প্ররোচিত করেন।

এছাড়া, দলিলে ভূমির প্রকৃত মূল্য ৫ লাখ ৫০ হাজার টাকা থাকলেও তা ১০ লাখ ৮২ হাজার টাকা দেখানো হয়েছে। পেমান পাত্রকে মাত্র ২ লক্ষ টাকা প্রদান করা হয়েছিল।

দুদক সহকারী পরিচালক জুয়েল মজুমদার বলেন, আসামিরা রাষ্ট্রীয় অধিগ্রহণ ও প্রজাস্বত্ব আইন, ১৯৫০-এর ধারা ৯৭ এবং ৪৩(খ) লঙ্ঘন করেছেন। এ ঘটনায় ১৯৫৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইন, ৫(২) ধারায় মামলা রুজু করা হয়েছে। মামলাটি বর্তমানে রুদ্ধ অবস্থায় রয়েছে এবং তদন্তে আরও সংশ্লিষ্ট ব্যক্তিদের যুক্ত করার সম্ভাবনা আছে। দুদক আশা করছে, দ্রুত তদন্তের মাধ্যমে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরও পড়ুনঃ  আলভীর সঙ্গে ‘প্রেম’ নিয়ে অবশেষে মুখ খুললেন তিথি