
সিলেটের উপশহর এ ব্লক থেকে বোনের বাসায় যাওয়ার পথে জুনাইদ মিয়া (১২) নামে এক শিশু নিখোঁজ হয়েছে। গত ১০ তারিখ সকাল ১১টা ৩০ মিনিটে বাসা থেকে বের হয়ে সুবিধবাজারে বোনের বাসায় যাওয়ার সময় সে নিখোঁজ হয়। এরপর পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও এখন পর্যন্ত তার কোনো সন্ধান পাননি।
নিখোঁজ জুনাইদ মিয়ার স্থায়ী ঠিকানা হবিগঞ্জ জেলার মাধবপুর। তার বয়স ১২ বছর, উচ্চতা প্রায় ৪ ফুট এবং গায়ের রং শ্যামলা। নিখোঁজ হওয়ার সময় তার পরনে সাদা পাঞ্জাবি ছিল।
পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, কেউ শিশুটির সন্ধান পেয়ে থাকলে অথবা তার সম্পর্কে কোনো তথ্য জানা থাকলে নিচের মোবাইল নম্বরে যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে।
যোগাযোগ: ০১৩২০-৯৮০৫৭২
শিশুটির সন্ধানদাতাকে উপযুক্ত পুরস্কার প্রদান করা হবে বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।
শিশুটিকে খুঁজে পেতে সবার সহযোগিতা কামনা করেছেন তার স্বজনরা।
বিনীত নিবেদক: জসিম উদ্দিন
সিলেট প্রতিনিধি 



















