Dhaka ০৮:১৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
চতুর্থ শ্রেণির ছাত্রীকে কৌশলে টয়লেটে নিয়ে গেলেন শিক্ষক, অতঃপর… সাত মাসে ঢাকা-মাওয়া সড়কে ১১১ দুর্ঘটনা, প্রাণহানি ১৪ ফেসবুক লাইভে বিএনপিকে নিয়ে মন্তব্য, অবশেষে জামিন পেলেন নারী উদ্যোক্তা সাথী আক্তার সুনামগঞ্জে দুই সেতুর কাজ বন্ধ, এমপি নুরুলের বিরুদ্ধে কোটি টাকা চাঁদা দাবির অভিযোগ ঠিকাদারের সিলেট শাহী ঈদগাহকে আরও দৃষ্টিনন্দন করতে ৫ কোটি টাকার প্রকল্প—সিসিক প্রশাসক শি শু মুহিন হ ত্যার দায়ে ২ জনের মৃ ত্যুদণ্ড চাঁদা না পেয়ে ইউপি সদস্যকে বেদম পেটালেন নেতা ভিসা নিয়ে বাংলাদেশিদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন বার্তা দুধ দিয়ে গোসল করে জামায়াতের সমর্থন ছাড়ার ঘোষণা, ভিডিও ভাইরাল মাদকাসক্ত প্রধান শিক্ষকের নাচের ভিডিও ভাইরাল

সিলেট–ছাতক রেলপথ পুনর্বাসন প্রকল্পে ধীরগতি, মেয়াদ বাড়লেও কাজ ২০ শতাংশের কম

সিলেট–ছাতক রেলপথ পুনর্বাসন প্রকল্পের কাজ নির্ধারিত সময়ে শেষ না হওয়ায় প্রকল্পটি নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা। প্রায় ২১৭ কোটি টাকা ব্যয়ে নেওয়া এ প্রকল্পের কাজ এখনো ২০ শতাংশেরও কম সম্পন্ন হয়েছে বলে জানা গেছে।

প্রকল্পের নির্ধারিত মেয়াদ ২০২৬ সালের ২৩ আগস্ট শেষ হওয়ার কথা ছিল। তবে কাজ শেষ না হওয়ায় এর সময়সীমা বাড়িয়ে ২০২৭ সালের মার্চ পর্যন্ত করা হয়েছে।

সংশ্লিষ্টরা জানান, বিভিন্ন কারণে প্রকল্পের কাজ কাঙ্ক্ষিত গতিতে এগোচ্ছে না। প্রকল্পসংশ্লিষ্ট একজন প্রকৌশলীর ভাষ্য অনুযায়ী, প্রয়োজনীয় সরঞ্জাম আমদানিতে ঋণপত্রসংক্রান্ত জটিলতা এবং অতিরিক্ত বৃষ্টিপাতের কারণে কাজ ব্যাহত হয়েছে।

২০২২ সালের ভয়াবহ বন্যায় সিলেট–ছাতক রেলপথের বিভিন্ন অংশ ক্ষতিগ্রস্ত হওয়ার পর এ পথে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। দীর্ঘদিন রেল যোগাযোগ বন্ধ থাকায় ছাতক ও আশপাশের এলাকার যাত্রী ও ব্যবসায়ীদের দুর্ভোগ বাড়ছে।

স্থানীয় বাসিন্দারা বলছেন, রেলপথটি চালু না থাকায় যাত্রীদের বিকল্প পরিবহন ব্যবহার করতে হচ্ছে। একই সঙ্গে পণ্য পরিবহনের ক্ষেত্রেও অতিরিক্ত ব্যয় বহন করতে হচ্ছে ব্যবসায়ীদের।

প্রকল্পের কাজ দ্রুত শেষ করে সিলেট–ছাতক রেল যোগাযোগ পুনরায় চালু করার দাবি জানিয়েছেন স্থানীয়রা। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রত্যাশা, বর্ধিত সময়ের মধ্যে প্রয়োজনীয় কাজ শেষ করা সম্ভব হবে।

আরও পড়ুনঃ  সিলেট মহানগরের ৩৯ নম্বর ওয়ার্ড বিএনপির নতুন নেতৃত্বকে কয়েস লোদীর অভিনন্দন
Tag :
জনপ্রিয় পোস্ট

চতুর্থ শ্রেণির ছাত্রীকে কৌশলে টয়লেটে নিয়ে গেলেন শিক্ষক, অতঃপর…

সিলেট–ছাতক রেলপথ পুনর্বাসন প্রকল্পে ধীরগতি, মেয়াদ বাড়লেও কাজ ২০ শতাংশের কম

Update Time : ১২:২১:৩৩ অপরাহ্ন, শনিবার, ৩ অক্টোবর ২০২৬