Dhaka ১০:২৭ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
টম ক্রুজের পদবি বাদ দিলেন মেয়ে সুরি, মায়ের মধ্যনাম ‘নোয়েল’ এখন তার শেষ নাম সীমান্তের প্রান্তিক জনপদে শিক্ষার প্রদীপ জ্বালাচ্ছে গুচ্ছগ্রাম বিদ্যালয়: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ কালীগঞ্জে বিধবা ও প্রতিবন্ধী পরিবারের সম্পত্তি জবর দখলের অভিযোগে সংবাদ সম্মেলন ডোপ টেস্টে ইতিবাচক ফল, অভিযুক্তের ৫ মাসের জেল সহ জরিমানা আদমদীঘি থানা পুলিশের বিশেষ অভিযানে নারী সহ গ্রেপ্তার-৮!! ভূরুঙ্গামারীতে যৌথ অভিযানে ১৫ ফুটের গাঁজাগাছসহ মাদককারবারি গ্রেপ্তার রাজশাহীতে পদ্মা নদীতে নৌকাডুবি বঙ্গভবনে কার্যক্রম শুরু করেছেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি Coronavirus disease 2019 ভারতের পর এবার চীনে গেলেন মিয়ানমারের প্রেসিডেন্ট

১০৪ প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণের খবর ভুয়া

  • Reporter Name
  • Update Time : ০৮:২০:৪০ অপরাহ্ন, সোমবার, ২ ফেব্রুয়ারী ২০২৬
  • ৫০১ Time View

দেশের বিভিন্ন জেলায় ১০৪টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণের অনুমোদন দেওয়া হয়েছে—এমন দাবি করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া চিঠিটি সঠিক নয়। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, প্রধান উপদেষ্টার কার্যালয়ের নামে প্রচারিত ওই চিঠিটি ভুয়া ও বিভ্রান্তিকর।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের বিদ্যালয়-১ অধিশাখার সচিব রাজীব কুমার সরকারের সই করা এক স্মারকে জানানো হয়, সম্প্রতি প্রধান উপদেষ্টার কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ রফিকুল আলমের সই করা ০৩.০৬.২৬৯০.০৬৮.২৫.০০৩.২৬-৫৬ নম্বরের একটি পত্র সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছ। এতে দেশের বিভিন্ন উপজেলা পর্যায়ে অবস্থিত ১০৪টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণের অনুমোদনের কথা উল্লেখ করা হয়েছে। তবে বিষয়টি প্রধান উপদেষ্টার কার্যালয়ের দৃষ্টিগোচর হলে ওই কার্যালয় থেকে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়কে জানানো হয়, প্রচারিত পত্রটি সঠিক নয়। একইসাথে মাঠপর্যায়ের সব দপ্তর ও সংস্থাকেও বিষয়টি জানাতে বলা হয়েছে।

উল্লেখ্য, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ওই চিঠিতে কুড়িগ্রাম, চাঁপাইনবাবগঞ্জ, নেত্রকোনা, বগুড়া, নীলফামারী, শেরপুর, লালমনিরহাট, নওগাঁ ও জামালপুরসহ বিভিন্ন জেলার ১০৪টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের নাম উল্লেখ করা হয়েছিল। তবে সরকারিভাবে এ তালিকা বা অনুমোদনের কোনো সত্যতা নেই।

আরও পড়ুনঃ  আজ পালিত হচ্ছে সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের জন্মবার্ষিকী
Tag :
About Author Information

টম ক্রুজের পদবি বাদ দিলেন মেয়ে সুরি, মায়ের মধ্যনাম ‘নোয়েল’ এখন তার শেষ নাম

১০৪ প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণের খবর ভুয়া

Update Time : ০৮:২০:৪০ অপরাহ্ন, সোমবার, ২ ফেব্রুয়ারী ২০২৬

দেশের বিভিন্ন জেলায় ১০৪টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণের অনুমোদন দেওয়া হয়েছে—এমন দাবি করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া চিঠিটি সঠিক নয়। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, প্রধান উপদেষ্টার কার্যালয়ের নামে প্রচারিত ওই চিঠিটি ভুয়া ও বিভ্রান্তিকর।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের বিদ্যালয়-১ অধিশাখার সচিব রাজীব কুমার সরকারের সই করা এক স্মারকে জানানো হয়, সম্প্রতি প্রধান উপদেষ্টার কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ রফিকুল আলমের সই করা ০৩.০৬.২৬৯০.০৬৮.২৫.০০৩.২৬-৫৬ নম্বরের একটি পত্র সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছ। এতে দেশের বিভিন্ন উপজেলা পর্যায়ে অবস্থিত ১০৪টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণের অনুমোদনের কথা উল্লেখ করা হয়েছে। তবে বিষয়টি প্রধান উপদেষ্টার কার্যালয়ের দৃষ্টিগোচর হলে ওই কার্যালয় থেকে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়কে জানানো হয়, প্রচারিত পত্রটি সঠিক নয়। একইসাথে মাঠপর্যায়ের সব দপ্তর ও সংস্থাকেও বিষয়টি জানাতে বলা হয়েছে।

উল্লেখ্য, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ওই চিঠিতে কুড়িগ্রাম, চাঁপাইনবাবগঞ্জ, নেত্রকোনা, বগুড়া, নীলফামারী, শেরপুর, লালমনিরহাট, নওগাঁ ও জামালপুরসহ বিভিন্ন জেলার ১০৪টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের নাম উল্লেখ করা হয়েছিল। তবে সরকারিভাবে এ তালিকা বা অনুমোদনের কোনো সত্যতা নেই।

আরও পড়ুনঃ  রাইড–শেয়ার মোটরসাইকেলে প্রতিদিন সর্বোচ্চ ৫ লিটার জ্বালানি, বিপিসির নির্দেশনা