Dhaka ১২:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ওসমানী মেডিকেলে সংবাদ সংগ্রহকালে সাংবাদিকদের ওপর ইন্টার্ন চিকিৎসকদের হামলা চতুর্থ শ্রেণির ছাত্রীকে কৌশলে টয়লেটে নিয়ে গেলেন শিক্ষক, অতঃপর… সাত মাসে ঢাকা-মাওয়া সড়কে ১১১ দুর্ঘটনা, প্রাণহানি ১৪ ফেসবুক লাইভে বিএনপিকে নিয়ে মন্তব্য, অবশেষে জামিন পেলেন নারী উদ্যোক্তা সাথী আক্তার সুনামগঞ্জে দুই সেতুর কাজ বন্ধ, এমপি নুরুলের বিরুদ্ধে কোটি টাকা চাঁদা দাবির অভিযোগ ঠিকাদারের সিলেট শাহী ঈদগাহকে আরও দৃষ্টিনন্দন করতে ৫ কোটি টাকার প্রকল্প—সিসিক প্রশাসক শি শু মুহিন হ ত্যার দায়ে ২ জনের মৃ ত্যুদণ্ড চাঁদা না পেয়ে ইউপি সদস্যকে বেদম পেটালেন নেতা ভিসা নিয়ে বাংলাদেশিদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন বার্তা দুধ দিয়ে গোসল করে জামায়াতের সমর্থন ছাড়ার ঘোষণা, ভিডিও ভাইরাল

গাইবান্ধায় বজ্রপাতে একসঙ্গে মা-ছেলের মৃত্যু

  • Reporter Name
  • Update Time : ১২:৪৪:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
  • ৫২৭ Time View

গাইবান্ধার সাঘাটা উপজেলায় বজ্রপাতে মা ও ছেলের মৃত্যু হয়েছে। বুধবার সন্ধ্যায় উপজেলার ভরতখালী ইউনিয়নের মান্দুরা গ্রামের দাসপাড়ায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন মান্দুরা গ্রামের শৈলেন চন্দ্র দাসের স্ত্রী কল্পনা রাণী (৫৫) এবং তার ছেলে সোহাগ চন্দ্র দাস (৩২)।

স্থানীয় সূত্রে জানা যায়, সোহাগ চন্দ্র দাস ঢাকায় চাকরি করতেন। ঈদুল আজহার ছুটিতে তিনি বাড়িতে এসেছিলেন। বিকেলে হঠাৎ আবহাওয়া খারাপ হয়ে ঝড়ো হাওয়া, হালকা বৃষ্টি ও বজ্রপাত শুরু হয়। এ সময় বাড়ির বাইরে শুকাতে দেওয়া খড়ের পাতা আনতে কল্পনা রাণী ছেলেকে সঙ্গে নিয়ে বাইরে যান। একপর্যায়ে তারা আকস্মিক বজ্রপাতে গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে গাইবান্ধা সদর হাসপাতালে নেওয়ার চেষ্টা করলে পথেই মা-ছেলের মৃত্যু হয়।

স্থানীয় ইউপি সদস্য শাহিন আলম বলেন, বজ্রপাতের পরপরই দুজনকে উদ্ধার করা হয়। তবে হাসপাতালে নেওয়ার আগেই তাদের মৃত্যু হয়।

সাঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলম বলেন, ‘ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মা-ছেলের মৃত্যুর ঘটনায় অপমৃত্যুর মামলার প্রক্রিয়া চলমান।’

আরও পড়ুনঃ  শেখ হাসিনার বিরুদ্ধে চট্টগ্রামে মামলা প্রত্যাহার করলেন বাদী
Tag :
About Author Information

জনপ্রিয় পোস্ট

ওসমানী মেডিকেলে সংবাদ সংগ্রহকালে সাংবাদিকদের ওপর ইন্টার্ন চিকিৎসকদের হামলা

গাইবান্ধায় বজ্রপাতে একসঙ্গে মা-ছেলের মৃত্যু

Update Time : ১২:৪৪:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬

গাইবান্ধার সাঘাটা উপজেলায় বজ্রপাতে মা ও ছেলের মৃত্যু হয়েছে। বুধবার সন্ধ্যায় উপজেলার ভরতখালী ইউনিয়নের মান্দুরা গ্রামের দাসপাড়ায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন মান্দুরা গ্রামের শৈলেন চন্দ্র দাসের স্ত্রী কল্পনা রাণী (৫৫) এবং তার ছেলে সোহাগ চন্দ্র দাস (৩২)।

স্থানীয় সূত্রে জানা যায়, সোহাগ চন্দ্র দাস ঢাকায় চাকরি করতেন। ঈদুল আজহার ছুটিতে তিনি বাড়িতে এসেছিলেন। বিকেলে হঠাৎ আবহাওয়া খারাপ হয়ে ঝড়ো হাওয়া, হালকা বৃষ্টি ও বজ্রপাত শুরু হয়। এ সময় বাড়ির বাইরে শুকাতে দেওয়া খড়ের পাতা আনতে কল্পনা রাণী ছেলেকে সঙ্গে নিয়ে বাইরে যান। একপর্যায়ে তারা আকস্মিক বজ্রপাতে গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে গাইবান্ধা সদর হাসপাতালে নেওয়ার চেষ্টা করলে পথেই মা-ছেলের মৃত্যু হয়।

স্থানীয় ইউপি সদস্য শাহিন আলম বলেন, বজ্রপাতের পরপরই দুজনকে উদ্ধার করা হয়। তবে হাসপাতালে নেওয়ার আগেই তাদের মৃত্যু হয়।

সাঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলম বলেন, ‘ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মা-ছেলের মৃত্যুর ঘটনায় অপমৃত্যুর মামলার প্রক্রিয়া চলমান।’

আরও পড়ুনঃ  শাবিপ্রবিতে ভর্তিতে এগিয়ে চট্টগ্রাম-ঢাকা, তৃতীয় সিলেট