Dhaka ০১:০৬ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
Sensible Medical insurance Preparations শেখ হাসিনা দেশে আসলেই তাকে গ্রেফতার করা হবে: আইনমন্ত্রী টম ক্রুজের পদবি বাদ দিলেন মেয়ে সুরি, মায়ের মধ্যনাম ‘নোয়েল’ এখন তার শেষ নাম সীমান্তের প্রান্তিক জনপদে শিক্ষার প্রদীপ জ্বালাচ্ছে গুচ্ছগ্রাম বিদ্যালয়: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ কালীগঞ্জে বিধবা ও প্রতিবন্ধী পরিবারের সম্পত্তি জবর দখলের অভিযোগে সংবাদ সম্মেলন ডোপ টেস্টে ইতিবাচক ফল, অভিযুক্তের ৫ মাসের জেল সহ জরিমানা আদমদীঘি থানা পুলিশের বিশেষ অভিযানে নারী সহ গ্রেপ্তার-৮!! ভূরুঙ্গামারীতে যৌথ অভিযানে ১৫ ফুটের গাঁজাগাছসহ মাদককারবারি গ্রেপ্তার রাজশাহীতে পদ্মা নদীতে নৌকাডুবি বঙ্গভবনে কার্যক্রম শুরু করেছেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

মাদ্রাসা ছাত্রী অপহরণ মামলার প্রধান আসামি র‍্যাব-৯ এর অভিযানে সুনামগঞ্জের জগন্নাথপুর থেকে গ্রেফতার ও ভিকটিম উদ্ধার

  • Reporter Name
  • Update Time : ০৪:২১:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬
  • ৫০৬ Time View

সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর থানাধীন রসুলপুর এলাকার রসুলগঞ্জ দাখিল মাদ্রাসার ছাত্রী। ভিকটিম মাদ্রাসায় আসা যাওয়ার সময় ০১নং বিবাদী রেদুয়ান আহমদ ভিকটিমকে বিভিন্ন সময় উত্যক্ত করত এবং কুপ্রস্তাব দিত। ভিকটিমের মাতা উক্ত বিষয়ে বিবাদীর মাতার নিকট বিচারপ্রার্থী হলে কোন বিচার না করে উল্টো ভিকটিমের সাথে তার ছেলের বিয়ের প্রস্তাব দেয়। ভিকটিমের বিয়ের বয়স না হওয়ায় উক্ত বিয়েতে রাজি না হওয়ার কারনে বিবাদী ভিকটিমকে জোরপূর্বক অপহরণ করার চেষ্টায় লিপ্ত ছিল। এরই প্রেক্ষিতে ঘটনার দিন গত ১৪/০৫/২০২৬ খ্রি. তারিখ ভিকটিম তার দাখিল পরীক্ষার শেষ দিনে পরীক্ষা শেষ করে অনুমান দুপুর ১.০০ ঘটিকার সময় জগন্নাথপুর থানাধীন ইকড়ছই মাদ্রাসার সামনে রাস্তার উপর পৌঁছামাত্র ০১নং ও ০২নং বিবাদীসহ অজ্ঞাতনামা ০২/০৩ জন পরস্পর যোগসাজসে সিএনজি যোগে ভিকটিমের ইচ্ছার বিরুদ্ধে অপহরণ করে নিয়ে যায়। পরবর্তীতে ভিকটিমকে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও পাওয়া যায়নি। উক্ত ঘটনায় ভিকটিমের মাতা বাদী হয়ে সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর থানায় একটি মামলা দায়ের করেন। এরই প্রেক্ষিতে আসামিদের আইনের আওতায় আনতে র‍্যাব-৯ এই ঘটনার ছায়া তদন্ত শুরু করে এবং গোয়েন্দা তৎপরতা জোরদার করে।

এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৯, সিপিসি-৩, সুনামগঞ্জ এর একটি আভিযানিক দল গত ১০ জুন ২০২৬ খ্রি. তারিখ আনুমানিক রাত ৯.০০ ঘটিকার সময় সুনামগঞ্জ জেলার সদর থানাধীন ওয়েজখালি এলাকায় অভিযান পরিচালনা করে সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর থানার মামলা নং- ০১, তারিখ- ০২ জুন ২০২৬, ধারা- ৭/৩০, নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০; এর মূলে সুনামগঞ্জের জগন্নাথপুর থেকে মাদ্রাসা ছাত্রী অপহরণ মামলার প্রধান আসামিকে গ্রেফতার ও ভিকটিমকে উদ্ধার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত আসামি- রেদুয়ান আহমদ (২৫), পিতা- আবুল কালাম, সাং-বাদে ঝিগলী, থানা- ছাতক, জেলা- সুনামগঞ্জ।

পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃত আসামি ও উদ্ধারকৃত ভিকটিমকে সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়াও দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র‍্যাব-৯ এর চলমান গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে।

আরও পড়ুনঃ  এনসিপিকে বাড়তি নারী আসন দিচ্ছে জামায়াত

এরশাদুল হক
জেলা প্রতিনিধি সুনামগঞ্জ

Tag :
About Author Information

Sensible Medical insurance Preparations

মাদ্রাসা ছাত্রী অপহরণ মামলার প্রধান আসামি র‍্যাব-৯ এর অভিযানে সুনামগঞ্জের জগন্নাথপুর থেকে গ্রেফতার ও ভিকটিম উদ্ধার

Update Time : ০৪:২১:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬

সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর থানাধীন রসুলপুর এলাকার রসুলগঞ্জ দাখিল মাদ্রাসার ছাত্রী। ভিকটিম মাদ্রাসায় আসা যাওয়ার সময় ০১নং বিবাদী রেদুয়ান আহমদ ভিকটিমকে বিভিন্ন সময় উত্যক্ত করত এবং কুপ্রস্তাব দিত। ভিকটিমের মাতা উক্ত বিষয়ে বিবাদীর মাতার নিকট বিচারপ্রার্থী হলে কোন বিচার না করে উল্টো ভিকটিমের সাথে তার ছেলের বিয়ের প্রস্তাব দেয়। ভিকটিমের বিয়ের বয়স না হওয়ায় উক্ত বিয়েতে রাজি না হওয়ার কারনে বিবাদী ভিকটিমকে জোরপূর্বক অপহরণ করার চেষ্টায় লিপ্ত ছিল। এরই প্রেক্ষিতে ঘটনার দিন গত ১৪/০৫/২০২৬ খ্রি. তারিখ ভিকটিম তার দাখিল পরীক্ষার শেষ দিনে পরীক্ষা শেষ করে অনুমান দুপুর ১.০০ ঘটিকার সময় জগন্নাথপুর থানাধীন ইকড়ছই মাদ্রাসার সামনে রাস্তার উপর পৌঁছামাত্র ০১নং ও ০২নং বিবাদীসহ অজ্ঞাতনামা ০২/০৩ জন পরস্পর যোগসাজসে সিএনজি যোগে ভিকটিমের ইচ্ছার বিরুদ্ধে অপহরণ করে নিয়ে যায়। পরবর্তীতে ভিকটিমকে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও পাওয়া যায়নি। উক্ত ঘটনায় ভিকটিমের মাতা বাদী হয়ে সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর থানায় একটি মামলা দায়ের করেন। এরই প্রেক্ষিতে আসামিদের আইনের আওতায় আনতে র‍্যাব-৯ এই ঘটনার ছায়া তদন্ত শুরু করে এবং গোয়েন্দা তৎপরতা জোরদার করে।

এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৯, সিপিসি-৩, সুনামগঞ্জ এর একটি আভিযানিক দল গত ১০ জুন ২০২৬ খ্রি. তারিখ আনুমানিক রাত ৯.০০ ঘটিকার সময় সুনামগঞ্জ জেলার সদর থানাধীন ওয়েজখালি এলাকায় অভিযান পরিচালনা করে সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর থানার মামলা নং- ০১, তারিখ- ০২ জুন ২০২৬, ধারা- ৭/৩০, নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০; এর মূলে সুনামগঞ্জের জগন্নাথপুর থেকে মাদ্রাসা ছাত্রী অপহরণ মামলার প্রধান আসামিকে গ্রেফতার ও ভিকটিমকে উদ্ধার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত আসামি- রেদুয়ান আহমদ (২৫), পিতা- আবুল কালাম, সাং-বাদে ঝিগলী, থানা- ছাতক, জেলা- সুনামগঞ্জ।

পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃত আসামি ও উদ্ধারকৃত ভিকটিমকে সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়াও দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র‍্যাব-৯ এর চলমান গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে।

আরও পড়ুনঃ  পোস্টে ‘হা হা’ রিঅ্যাক্ট দেওয়ায় বিএনপি কর্মীদের হামলা, নারীর মৃত্যু

এরশাদুল হক
জেলা প্রতিনিধি সুনামগঞ্জ